ছোটপর্দাই পপির শেষ ভরসা?

স্বদেশ২৪ডট.কম ‍ঃ ক্যারিয়ারের নানা প্রতিকূলতা উতরে চলচ্চিত্রে স্বরূপে ফিরতে পারছেন না চিত্রনায়িকা পপি। জানা যায়, অতিরিক্ত মুটিয়ে যাওয়ার কারণেই তার জন্য নায়ক খুঁজে পাচ্ছেন না পরিচালকরা। তাই সিনেমায় তাকে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ করতেও সাহস পাচ্ছেন না তারা। তাই পপি এখন ঘরে বসেই সময় কাটান। এ ব্যাপারে পপির যুক্তিও আছে। সম্প্রতি তিনি এক সাক্ষাতকারে বলেন, কেউ […]

এখন অনলাইনেই জাতীয় পরিচয়পত্র!

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), আবেদন, সংশোধন, অ্যাকাউন্ট তৈরি এখন অনলাইনেই করা যাবে। আইডিইএ প্রকল্পের মাধ্যমে এই সিস্টেম চালু করলো নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। www.ecs.org.bd এ ওয়েবসাইটের মাধ্যমে নতুন ভোটার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা, রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজের জন্য অ্যাকাউন্ট তৈরি, নিজস্ব তথ্য ও […]

বরিশালে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক

বরিশাল নগরীর সাগরদী  কুয়েত প্লাজার সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে। আটক যুবক মো. শাকিল খান বিমান বন্দর থানার আওতাধীন খানপুরা এলাকার মো. শাহ আলম খানের ছেলে। নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার আজাদ রহমান জানান, কুয়েত প্লাজার সামনে এক যুবক সন্দেহজনকভাবে  […]

গিনেজ ওয়ার্ল্ড বুকের সবচেয়ে কমবয়সী পরিচালকের বিশ্বরেকর্ড

নেপালের ক্ষুদে পরিচালক সুগাত বিসতা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ছোট্ট ছেলেটিই বিশ্বের সবচেয়ে কমবয়সী পরিচালক। তার বয়সও তেমন বেশি নয়। সে মাত্র ৭ বছর ৩৪৫ দিনের সুগাত বিসতা পুরো একটি ছবিই নির্মাণ করে ফেলেছে। এই বয়সেই যেমন আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক তেমনি গড়েছে গিনেজ ওয়ার্ল্ড বুকের সবচেয়ে কমবয়সী পরিচালকের বিশ্বরেকর্ডটিও। শুধু ছবি নির্মাণ নয়, এর […]

আগামীকালকের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মার্চ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয জোটের ডাকা হরতালের কারণে আবারো পিছিয়েছে এসএসসি ও সমমানে পরীক্ষা। আগামীকালকের এসএসসি পরীক্ষা নতুন সূচি অনুযায়ী ৭ মার্চ অনুষ্ঠিত হবে। আজ দুপুরে সচিবালয়ে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান (এন আই খান) এ কথা জানান। হরতালে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেই পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, চলতি বছর এসএসসি […]

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে থানায়

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা গুলশান থানায় পাঠানো হয়েছে। আজ ওই মামলায় আদালতে হাজির না হওয়ায় বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ মামলা দুটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিলো। তবে খালেদা জিয়া আজ আদালতে হাজির […]

এই মডেলের মোটরসাইকেল তৈরিই হবে মাত্র ৫০টি!

রীতিমতো ভবিষ্যৎমুখী আদলের এক চোখধাঁধানো মোটরসাইকেল তৈরি করেছে সুইজারল্যান্ডের কোম্পানি ফিলাইন মোটরসাইকেলস। ‘ফিলাইন ওয়ান’ নামের এই উচ্চপ্রযুক্তির মোটরসাইকেলটি তৈরি হবে মাত্র ৫০টি। এ কারণে এর দামও হবে আকাশছোঁয়া—২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বা ২ কোটি ১৮ লাখ টাকা! খবর এনডিটিভির। বিশ্বের এযাবৎকালের সবচেয়ে দামি মোটরসাইকেল ফিলাইন ওয়ানের নকশা করেছে বিখ্যাত নকশাকারী প্রতিষ্ঠান ইয়াকুবা। মোটরসাইকেলটি […]

ভারতে সোয়াইন ফ্লুতে ৮৭৫ জনের মৃত্যু

ভারতের বিভিন্ন রাজ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৭৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৬৭৩ জন। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এ কথা জানিয়েছেন। লোকসভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সোয়াইন ফ্লুতে উল্লিখিত সংখ্যক ব্যক্তি মারা যায়। ২০০৯-১০ সালে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫০ হাজারের বেশি মানুষ। মারা […]

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ পেলেন সাজ্জাদুল হাসান

সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ পদে নিয়োগ পেয়েছেন।  বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

(বিএসএফ) নির্যাতনে আহত বাংলাদেশি গরু রাখাল

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আহত বাংলাদেশি গরু রাখাল শেখ জাকির হোসেন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাকির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের শেখ নাসির হোসেনের ছেলে। লাবসা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য কাজী মনিরুল ইসলাম তার মৃত্যুর […]

ধূমপান ছাড়তে ঈশ্বরের কাছে শাহরুখের প্রতিজ্ঞা

ধূমপানে মাত্রাতিরিক্ত আসক্তির জন্য কুখ্যাতি আছে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের। অনেক দিন থেকেই মারাত্মক এই বদভ্যাস ছাড়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে খুব শিগগির ধূমপান ছেড়ে দেবেন বলে ভক্তদের আশ্বস্ত করেছেন খান সাহেব। ধূমপান ছেড়ে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছেন বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি টুইটারে নিজের […]

কম দামে তরঙ্গ নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি

মূল্য কম ধরে ও ‘প্রতিযোগিতাহীন’ নিলামের মাধ্যমে অ্যববহৃত থ্রি-জি ও টু-জি তরঙ্গ নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা এতে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে সরকার। টেলিযোগাযোগ সেবা আরো সম্প্রসারিত করার লক্ষ্যে হাতে থাকা ১৮০০ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের সাড়ে ২৫ মেগাহার্টজ তরঙ্গ নিলামে তুলবে […]

ম্যালওয়্যারের কল্যাণে জিপিএস ছাড়াই আপনার অবস্থান নির্ণয় করা যাবে

স্মার্টফোনে জিপিএস বা লোকেশন কানেকশন না ব্যবহার করলেও যে আপনি ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারেন, তা কি জানেন? কয়েকজন কম্পিউটার বিজ্ঞানী জানিয়েছেন, স্মার্টফোনে অবস্থান নির্দেশক সংযোগ ব্যবহার না করলেও আপনাকে খুঁজে পাওয়া সম্ভব। মোবাইল কতটুকু শক্তি খরচ করেছে তা মেপে আপনার অবস্থান চিহ্নিত করা যাবে বলে জানান গবেষকরা। এই নজরদারির হাত থেকে কিভাবে রক্ষা পাবেন? […]

ফেসবুকের স্টিকার লাগানো যাবে এবার ছবির ওপর

ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে আসলো ফেসবুক। ছবি আপলোডের জন্য নতুন ফিচার যুক্ত হয়েছে ফেসবুকে। নতুন ফিচারটির সাহায্যে ফেসবুকে আপলোড করা ছবির উপর এখন থেকে স্টিকার লাগাতে পারবেন ব্যবহারকারীরা। নতুন ফিচারটিতে ৫২ টি ক্যাটাগরির স্টিকার পাওয়া যাবে স্মার্টফোনে। ছবি আপলোডকারী ছবিটির ওপর স্টিকারটিকে ড্র্যাগ, পিঞ্চ, স্ট্রেচ, কিংবা রোটেটও করতে পারবে। শুধু তাই নয়, স্টিকারের সঙ্গে জুড়ে […]