এমভি জামাল-৩ এর তলায় ফাটল: ১৫০০ যাত্রী বিপাকে
ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি জামাল-৩ লঞ্চটির তলায় ফাটল ধরায় প্রায় দেড় হাজার যাত্রী বিপাকে পড়েছে। দুর্ঘটনার কবলে পড়া ওই লঞ্চের যাত্রী ও ভোলা জেলার বাস মালিক সমিতির সদস্য মো. শাহীন শীর্ষ নিউজকে জানান, আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা ২৫ মিটিনের দিকে ঢাকা সদরঘাট থেকে লঞ্চটি ভোলা চরফ্যাশন উপজেলার লেতরা বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। […]
অভিজিৎ রায় হত্যার স্বীকারোক্তি
লেখক ও ব্লগার অভিজিৎকে হত্যার ২ ঘণ্টার মধ্যে আনসার বাংলা সেভেন নামের একটি একাউন্ট থেকে স্বীকারোক্তিমূলক টুইট করা হয়েছে। টুইটার বার্তাটিতে লেখা আছে, অ্যান্টি-ইসলামিক ব্লগার ইউএস বেঙ্গলি সিটিজেন অভিজিৎ রায় ইজ অ্যাসেসিনেটেড ইন ঢাকা ডিউ টু হিজ ক্রাইম অ্যাগেইন্সট ইসলাম। অপর একটি টুইট বার্তায় বলা হয়েছে, জয় নোজ নো বাউন্ডস, ভিআইপি টার্গেট ইজ ডাউন ইন […]
কটিয়াদীতে শিক্ষক কর্তৃক ছাত্রী অপহরণের পর ধর্ষণ
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কটিয়াদী থেকে শিক্ষক কর্তৃক অপহৃত মাদ্রাসার ছাত্রী ১১ দিন পর ময়মনসিংহের গৌরীপুর থেকে উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী সকালে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া গ্রামের মোশারফ হোসেন এর কন্যা ৭ম শ্রেণির ছাত্রী শামীমা আক্তার দক্ষিন মুমুরদিয়া জামে মসজিদের ইমাম মাওঃ আঃ মালেক (৪০), […]
কটিয়াদীতে বিদেশী মদ সহ দুই যুবক আটক
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কটিয়াদী থানা পুলিশ তিন বোতল বিদেশী মদ সহ দুই যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কটিয়াদী মডেল থানার এএসআই মোঃ বিল্পব মিয়া টহল ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মানিকখালী বাজার থেকে তিন বোতল বিদেশী মদ সহ দুই যুবককে আটক করে। গ্রেপ্তারকৃতরা হল কটিয়াদী উপজেলা উত্তর […]
নলডাঙ্গায় মহিলা আওয়ামীলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নলডাঙ্গা (নাটোর )প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মহিলা আওয়ামীলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে নলডাঙ্গা উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যেগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নলডাঙ্গা বাজার প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনতী রানী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নলডাঙ্গাউপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক […]
র্নলডাঙ্গায় র্র্যাবের আভিযানে দেশীয় অস্ত্র ও মাদক ব্যবসায়ী বাবু আটক
নলডাঙ্গায় (নাটোর) প্রতিনিধি: শুত্রুবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার শরিফুল ইসলাম বাবু ওরফে হাং বাবু (২৮) নামে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্র্যাব। শুক্রবার সকালে র্র্যাব-৫ বাগমারা ক্যাম্প এর একটি অপারেশন দল বধুপুর পুর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় বাবুর শয়নঘর থেকে দেশীয় অস্ত্র ও ৮৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। নলডাঙ্গা থানা পুলিশ […]
ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষ : আহত ৯, আটক ২
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে নয়জন আহত হয়েছে। এ ঘটনায় হান্নান ও আশরাফুল নামে দুইজনকে আটক করেছে পুলিশ। খোজ খবর নিয়ে জানাগেছে, শক্রবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহারাজপুর গ্রামের সরোয়ার ও আইসাল গ্রুপের […]
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় অটো চালকসহ নিহত ৪
শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে কর্নগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান জানান, হতাহতরা সবাই অটোরিকশার আরোহী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- অটো চালক কুমিল্লার দাউদকান্দি থানার নয়াকান্দি গ্রামের মোজাম্মেল (৪০), একই এলাকা সেন্টু মিয়ার ছেলে […]
খোকা-মান্নার ফোনালাপের প্রথম লাশ অভিজিৎ : ১৪
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের প্রথম লাশ অভিজিৎ রায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। নাসিম বলেন, ‘১৪ দল মনে করে মান্না-খোকা ফোনালাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লাশ ফেলতে চেয়েছিলেন। তাই বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমার দেশের ছেলেদের লাশের […]
অভিজিৎ হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ টিএসসি
প্রগতিশীল লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষুব্ধ লেখক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্লগার-অনলাইন এ্যাক্টিভিস্টরা সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। ‘আক্রান্ত মুক্তচিন্তা’র ব্যানারে শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি ও সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রবীণ সাংবাদিক ও লেখক কামাল লোহানী বলেন, বইমেলা […]
ঝিনাইদহে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল গ্রেফতার-১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে দলের নেতাকর্মীরা। সকালে যুবদল নেতা আশরাফুল ইসলাম পিন্টু ও মীর ফজলে এলাহী শিমুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের আরাপপুর থেকে শুরু হয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে রাবেয়া হাসপাতালের সামনে গিয়ে সমাবেশ করতে গেলে পুলিশ […]
ঢালিউডের রানী হতে আসছে ‘অবলা নারী’ মারিয়া!
ঢালিউডের রানী হতে চলচ্চিত্রে সাড়া জাগাতে আসছে তরুণ ও সম্ভাবনাময় চিত্রনায়িকা মারিয়া। স্বপ্নবিলাসী মারিয়া ছোট বেলা থেকেই অভিনেত্রী হবার স্বপ্ন দেখে। সেই কাঙ্খিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার জীবনের প্রথম সিনেমা ‘অবলা নারী’ এর মধ্য দিয়ে। নব্বই দশকে চলচ্চিত্র তারকা জুটির মধ্যে অন্যতম ছিল ঢাকাই চলচ্চিত্রের সুপার হিট জুটি সালমান শাহ এবং মৌসুমি।আর এই জনপ্রিয় […]
৭০টি হলে মুক্তি পাচ্ছে পরীমনির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’ !
স্বদেশ নিউজ ২৪ ডট কম: প্রথম সিনেমা মুক্তির আনন্দে আত্মহারা সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি বলেন, “অনেক স্বপ্ন নিয়ে আমি সিনেমাতে অভিনয় করছি। অভিনয়ের জাদুতেই আমি দর্শকদের হৃদয় জয় করতে চাই। প্রথম সিনেমাটি নিয়ে আমার অনেক আশা, আকাঙ্ক্ষা। সবে এসেছিলাম চলচ্চিত্রে। হয়তো অনেক ভুলও হতে পারে। তবে সবকিছুর পরে আমার দর্শকের অপেক্ষার পালা শেষ হচ্ছে, এটা […]
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট শিশুর মৃত্যু !!
জাহিদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুর রহমান নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান গোয়ালপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের পুত্র। এলাকাবাসী জানান, সকাল ১১টার দিকে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে বিদ্যুৎতের লাইন মেরামতের কাজ চলছিল। এসময় অসাবধনাবশত ঘরের টিনের তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট […]
লালবাগে ককটেল বিস্ফোরণে আহত ২
রাজধানীর লালবাগের ওয়াসা রোড এলাকায় আজ বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মো. আলম (৩৫) ও মো. মাসুদ (২৪)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকলে কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আলম ও মাসুদ ওয়াসা রোডের শরীফ হোটেলের কর্মচারী। তাঁরা হোটেলের […]