প্রধানমন্ত্রীকে নিজের চাইতে বড় স্বৈরাচার বললেন এরশাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের চাইতেও বড় স্বৈরাচার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এ রাষ্ট্রপতি বলেন- ‘প্রধানমন্ত্রী আমার চাইতেও বড় স্বৈরাচার। তিনি […]

খালেদার বড়পুকুরিয়া মামলা সচল আবেদনের রায় ১০ মার্চ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা বড়পুকুরিয়া মামলা সচলের আবেদনের রায় ঘোষণা আগামী ১০ মার্চ। দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানী শেষে বিচারপতি মো. মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় : ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন নিয়ে শঙ্কা

দেড় মাস আগে ’ক্রাশ প্রোগ্রাম’ কর্মসূচি ঘোষণা দিয়ে এর বাস্তবায়ন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার রাজধানীর ধানমন্ডির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়নে উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, সেশনজট নিরসনে আমরা ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন পরীক্ষার সূচি, […]

নিজদলের কর্মীকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা টাকার বিনিময়ে ছাত্রদল নেতার গোপন আতাত!

ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে ছাত্রলীগের সাথে আতাত করে নিজদলের কর্মীকে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থা যখন খুবই করুণ, ঠিক সেই মুহুর্তেই দলের সক্রিয় কর্মীদের পুলিশে ধরিয়ে দিয়ে দলকে আরো সংকটে ফেলে দিচ্ছেন ছাত্রদলের ওই কেন্দ্রীয় নেতা। এ নিয়ে ছাত্রদলে চলছে মিশ্র প্রতিক্রিয়া। ছাত্রদলের উচ্চ পর্যায় থেকে […]

মোহনা টিভিতে দেখবেন সেলিব্রেটি আড্ডা নিয়ে অনুষ্ঠান‘ মমতাজ মেহেদি ভালো আছি ভাল থেকো’

স্বদেশ নিউজ২৪ ‍ঃ মোহনা টিভিতে দেখবেন জনপ্রিয় সেলিব্রেটিদের নিয়ে সরাসরি আড্ডা বিষয়ক অনুষ্ঠান ‘মমতাজ মেহেদি ভালো আছি ভাল থাকো’। সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার নিয়মিত ভাবে মোহনা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে একজন জনপ্রিয় সেলিব্রেটিকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়। অনুষ্ঠানে গল্প, আড্ডা, অতিথি জীবনের জানা অজানা নানা বিষয়ে আলাপ হয়। নাজিরুল ইসলাম আকাশের এর […]