বিএনপি চেয়ারপারসনের ওপর হামলা যুক্তরাষ্ট্রের নিন্দা, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচনের তাগিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র গভীর নিন্দা জানিয়ে বলেছে- সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যে এরকম সহিসংসতায় আমরা কঠোর নিন্দা জানাই। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস বিফিংয়ে মুখপাত্র মেরি হার্ফ নিন্দা জানিয়ে বলেন- একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত সিটি নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রার্থীরা যাতে […]

ময়না তদন্তের জন্য ৭ মরদেহ ঢামেকে

সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে অবস্থিত বাংলাদেশ কমার্স ব্যাংক শাখায় ডাকাতির ঘটনায় নিহত ৭ জনের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ১ টায় সাভার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার দিনে দুপুরে ডাকাতির সময় ডাকাতদের বোমা ও গুলিতে ব্যাংক কর্মকর্তা, নিরাপত্তা রক্ষী […]

সর্বকালের শীর্ষ ৬ ব্যবসা পথিকৃতের তালিকায় ড. ইউনূস

অর্থনীতিতে সর্বকালের শীর্ষ ছয় ব্যবসা পথিকৃতের তালিকায় স্থান পেয়েছে নোবেল জয়ী বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ইউকেভিত্তিক আন্তর্জাতিক সংবাদপত্র দ্য ফাইন্যান্সিয়াল টাইমস ‘বিজনেস পাইওনিয়ার্স ইন ফাইন্যান্স’ ক্যাটাগরিতে ড. ইউনূসকে বেছে নিয়েছেন। অর্থনীতির ব্যবসা পথিকৃতের অভিজাত এ তালিকায় আরও রয়েছেন ওয়ারেন বাফেট, আমাদের জিয়ান্নিনি, হেনরি ক্রাভিস, জন পিয়েরপন্ট মর্গান এবং মেয়ার আমশেল রথচাইল্ডের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। […]

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী উজ্জ্বল নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শহরের র্শীষ সন্ত্রাসী ও হত্যা মামলাসহ ১১টি মামলার আসামী উজ্জ্বল (৩৫) নিহত হয়েছে। এ সময় সদর থানার ওসি সহ ৩ পুলিশ সদস্যও আহত হয়েছে। আজ (বুধবার) মধ্যরাতে রাতে সদর উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে একটি ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি রিভেলভার ও ৩ রাউন্ড গুলি। […]

আজ সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা

দাপটের সাথে প্রথম দু’ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সেই সাথে সিরিজ জয় নিশ্চিতও হয়ে গেছে টাইগারদের। তাই এখন লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। তাতে র‌্যাংকিং-এও উন্নতি ঘটবে টাইগারদের। এমন লক্ষ্য নিয়েই পাকিস্তানের বিপক্ষে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আজ মাঠ নামছে মাশরাফি বাহিনী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ […]

নেইমারের জোড়া গোলে সেমিতে বার্সেলোনা

পিএসজিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বার্সার পক্ষে জোড়া গোল করেন নেইমার মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ফ্রান্সের প্যারিস সেইন্ট-জার্মেইকে (পিএসজি) ২-০ গোলে হারিয়ে লিগের শেষ চারে জায়গা করে নিল বার্সা। উল্লেখ, গত বুধবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা।

পুলিশের জরিপ রিপোর্ট: ভোটের হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে

নানা প্রতিকূলতার মধ্যেও ৩ সিটি নির্বাচনে ২০ দল সমর্থিত মেয়র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়া ভোটের মাঠে নামার পর পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে শুরু করেছে। ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে পুলিশের করা একটি জরিপের প্রাথমিক ফলাফলে এমনটি বেরিয়ে এসেছে বলে জানা গেছে। পুলিশের এই জরিপের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো জমা দেওয়া […]

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই হরতাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতালের আওতামুক্ত থাকবে। সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজি-অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হযেছে। আহত হয়েছে এক জন। বুধবার সকাল সাড়ে ৫ টার দিকে নগরবাড়ি-হাটিকুরুল মহাসড়কের গাড়দহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গাড়দহ নামক স্থানে হাটিকুমরুল থেকে পাবনাগামী একটি ট্রাকের সাথে শাহজাদপুর থেকে উল্লাপাড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি-অটোরিকশাটি দুমড়ে মুচড়ে […]

সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কে ঝড়ের কারণে ৩ কি.মি. যানজট!!

সিরাজগন্জ- নাটোর মহাসড়কে ঝড়ের কারণে শত শত গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে। উভয় লেনেই প্রায় ৩ কি.মি. যানজট।ভেঙে যাওয়া গাছ সরাতে কাজ করছে হাইওয়ে পুলিশ । আমাদের সংবাদ প্রতিনিধি সাবাব রাত ৩.২৭ মিনিটে এই তথ্য দিয়েছেন।

তিন ব্যাটালিয়ন সেনা চেয়ে সশস্ত্রবাহিনী বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মো. সামসুল আলম মঙ্গলবার ডাকযোগে ও ‘বিশেষ বাহকের’ মাধ্যমে এ চিঠি পাঠান। এতে বলা হয়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রতিটি এলাকার জন্যে এক ব্যাটালিয়ন করে মোট তিন ব্যাটালিয়ন সেনাসদস্যকে ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে বিকালে নির্বাচন […]

মোহনা টিভি’র অনুষ্ঠানসূচী : বুধবার (২২ এপ্রিল ২০১৫ইং)

সকাল… ৮ টা ০০ মি. ঃ প্রতিদিনের গানের অনুষ্ঠান আজমেরী জেমস হাউস“মোহনার সকাল”(সরাসরি) ১০ টা ৩০ মি. ঃ মোহনার সংবাদ ১২ টা ৩০ মি. ঃ মোহনা বিজনেস নিউজ দুপুর.. ২ টা ৩০ মি. ঃ মোহনার দুপুরের সংবাদ ৩ টা ০০ মি. ঃ বাংলা ছায়াছবি“লাল বেনারশি”[আলমগীর, রোজিনা] ৪ টা ৩০ মি. ঃ মোহনা সংবাদ সারাদেশ রাত… […]

গাইবান্ধায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ২৬

গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীসহ ২৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির এক ও জামায়াতের চার কর্মীকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি। আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ […]

সাদুল্যাপুরে বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধার সাদুল্যাপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে গ্রামের ময়েজ উদ্দিনের পুত্র আবু বক্কর সিদ্দিক। ক্ষেত্রের জমির পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, আবু বক্কর সোমবার বিকেলে গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের […]

গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ মিছিল

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানোর প্রতিবাদে ও হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার গাইবান্ধা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নতুন বাজার থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয় চত্বরে জেলা বিএনপির […]