দেশজুড়ে পরিবহন ধর্মঘটের হুমকি
ডাকাতিতে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার সোহাগ পরিবহনের চালক ও সহকারীর মুক্তির দাবিতে অনড় পরিবহন মালিক-শ্রমিকরা দক্ষিণাঞ্চলে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সারাদেশে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। খুলনা বিভাগের ছয় জেলা ও ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলে চলমান অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের চতুর্থ দিন শনিবার দুপুরে যশোর বাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা […]
সাগর পাড়ি দিয়ে মানুষের দেশত্যাগের কারণ খুঁজছেন মুন
দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের জীবন রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে উল্লেখ করে সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শনিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সফরের সময় সাংবাদিকদের সঙ্গে একথা বলেন। তিনি বলেন, ‘যখন লোকজন সমুদ্রে ভাসছে, তখন তাদের খুঁজে বের করে উদ্ধার করা এবং জীবন রক্ষাকারী মানবিক সহায়তা […]
আফগানিস্তানে ৫৪ তালেবান নিহত
আফগানিস্তানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অন্তত ৫৪ জন তালেবান বিদ্রোহী নিহত হয়েছেন। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে এ সব অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৪ বিদ্রোহী নিহত হয়েছেন। নাঙ্গারহার, কুন্দুজ, বাদাখশান, সার-ই-পল, উরুজগান, পাকটিয়া ও জাবুল প্রদেশে ওই […]
শাহজালালে রাইস কুকার থেকে স্বর্ণ উদ্ধার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি রাইস কুকার থেকে এক কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা এক ক্ষুদে বার্তীয় শীর্ষ নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকার রিফাত ফ্যাশনের […]
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ৩০
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমের সংযোগ মহাসড়কের সীমান্তবাজার নামক স্থানে দুটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। শনিবার বিকেল ৩ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। […]