স্বেচ্ছায় মৃত্যুর অধিকার, নাম যার ইউথ্যানাশিয়া

৭ বছর ধরে হাসপাতালের বিছানায়। নড়াচড়ার শক্তি নেই। জীবিত আছেন, লাইফ সাপোর্টে। ফ্রান্সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাটছে, ভিনসেন্ট ল্যামবার্ট নামে এক ব্যক্তির। স্বামীর দুঃসহ এই যন্ত্রণা দেখার শক্তি হারিয়ে ফেলেন, স্ত্রী র‍্যাচেল ল্যাম্ববার্ট। তাই স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেন তিনি। পাশে পাননি কাউকেই। তারপরও ভালোবাসার জয় হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, আদালতের রায় গেছে তার পক্ষে। ইউথ্যানাশিয়া […]

মানব পাচার প্রতিরোধ আইন আছে; নেই বিধিমালা

দেশে মানব পাচার প্রতিরোধে আইন থাকলেও; নেই এর বিধিমালা। ফলে সঠিকভাবে প্রয়োগ করা যাচ্ছে না আইনটি। এছাড়া, ট্রাইব্যুনাল গঠন না করায়; নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, মানবপাচারের মামলা চলছে ধীর গতিতে। তাই বিধিমালা প্রণয়নসহ দ্রুত ট্রাইব্যুনাল গঠনের দাবি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ অভিবাসনে মানবপাচার অনেকাংশেই রোধ করা সম্ভব। হঠাৎই আলোচনায় […]

যুক্তরাষ্ট্রের এখনো পূর্ণাঙ্গ কৌশল নেই: ওবামা

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ইরাককে সহযোগিতা করতে এখনো যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ কৌশল নেই। এমন মন্তব্য করেছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ইরাককে সব ধরনের সহযোগিতা যুক্তরাষ্ট্রের অঙ্গিকার পালন করা হবে বলে আবারো আশ্বাস্ত করেন তিনি। ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ এবং উপকরণ দিয়ে সহযোগিতা করতে পেন্টাগন সম্ভাব্য কৌশল পর্যবেক্ষণ করছে বলেও জানান ওবামা। জার্মানিতে জি সেভেন সম্মেলনে […]

হিলিতে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার

দিনাজপুরের হিলির পাঁচবিবিতে বিপুল পরিমাণ কাপড়সহ ভারতীয় চোরাই মালামাল আটক করেছে, বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালীবাগ সড়কের পাকা রাস্তায় অভিযান চালায় তারা। চোরাকারবারীরা তাদের উপস্থিতি টের পেয়ে ২০টি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। আরও একটি অভিযান চালিয়ে ভারতীয় স্টিল, মটর সাইকেল এবং মাদক উদ্ধার করে বিজিবি।

জাল নোট তৈরি চক্রের ছয় জন গ্রেপ্তার

৫০ লাখ টাকা মূল্যের জাল নোটসহ ছয় জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা জাল নোট তৈরি চক্রের সদস্য বলে জানিয়েছে গোয়েন্দারা। সকালে ডিএমপির গণমাধ্যম শাখার সংবাদ সম্মেলনে, এসব কথা জানানো হয়। বলা হয়, রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে জাল নোট তৈরির সরঞ্জামও পাওয়া গেছে। গত এক […]

শেখ হাসিনার ভারত সফরের আগেই জট খুলছে তিস্তা চুক্তির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের আগেই, তিস্তার পানি বণ্টন চুক্তির জট খুলতে চায় ভারত। ঢাকা থেকে দিল্লি ফেরার পথে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে বিমানেই জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন বিদেশসচিব এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র। কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চুক্তি সম্পন্ন করতে সম্ভাব্য উদ্যোগ নিতে […]

জয়ের লক্ষ্যই মাঠে নামবে টাইগাররা

ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের আগে শেষ বারের মত ফতুল্লায়, নিজেদের ঝালিয়ে নিলেন টাইগার ক্রিকেটাররা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুশফিক বললেন, জয়ের লক্ষ্যই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। আর উইকেটের কথা বিবেচনা করে সেরা একাদশে দু’জন নতুন স্পিনার নেয়ার ইঙ্গিতও দিলেন তিনি। সফরকারী ভারতের বিপক্ষে শেষ দিনে, ফতুল্লায় টাইগারদের অনুশীলনে উপস্থিত ছিলেন না সাকিব, লিটন […]

আইপিও থেকে প্রাপ্ত অর্থের দিকে নজর দেয়ার পরামর্শ

পুঁজিবাজার শক্তিশালী করতে আইপিও থেকে প্রাপ্ত অর্থ, কোম্পানিগুলো যেন ব্যাংকঋণ পরিশোধে ব্যবহার না করে, সেদিকে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। সোমবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত পুঁজিবাজারের চ্যালেঞ্জ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। পাশাপাশি দেশের দুই পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত করতে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি’কে আরও […]

অভিনয় ছাড়ছেন দীপিকা !

দীপিকা পাড়ুকোনের বৃহস্পতি এখন তুঙ্গে। এই ভরা মৌসুমে থেকেও এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চাইলেই অভিনয় ছেড়ে দিতে পারেন! বিয়ের পর সুখী জীবনের জন্য প্রয়োজনে খ্যাতির মোহ থেকে সরে আসবেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। বক্স অফিসে নিজের ছবি কাড়ি কাড়ি টাকা আয় করলে দীপিকারও ভালো লাগে, তবে তার কাছে সবার ওপরে পরিবার। পরিবারের চেয়ে অন্য […]

যমুনার ভাঙনের কবলে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা

বৃষ্টির কারণে যমুনার পানি বাড়ার সাথে সাথে টাঙ্গাইলে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। গত তিন মাসে ভুয়াপুর উপজেলার দুটি ইউনিয়নের ৩ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে নদীতে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখন পর্যন্ত ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি প্রশাসনের পক্ষ থেকে কোন সাহায্য পায়নি তারা। এ অবস্থায় জনপ্রতিনিধিরা সহায়তার আশ্বাস দিলেও,পানি উন্নয়ন বোর্ডের দাবি, সরকারি […]

নিউইয়র্কে কারাগার থেকে আসামির পলায়ন, পুলিশের ব্যাপক তল্লাশি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কারাগার থেকে পলাতক দুই কয়েদিকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দুই শতাধিক পুলিশ। হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এই দুই আসামিকে ধরিয়ে দিলে বা তাদের বিষয়ে কোন তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করলে ১ লাখ ডলার পুরস্কার দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে। কারাগারের ভেতরের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তা […]

রমযানে ভোগ্যপণ্যের কৃত্রিম সঙ্কট ঠেকাতে বাজার মনিটরিং

আসন্ন রমযানে ভোগ্যপণ্যের কৃত্রিম সঙ্কট ঠেকাতে একযোগে বাজার মনিটরিং শুরু করেছে প্রধানমন্ত্রীর দপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে এবার শুধু বাজারের মজুদ কিংবা মূল্য পরিস্থিতি নয়, সে সাথে সব ধরণের ভোগ্য পণ্য আমদানি পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। দেয়া হচ্ছে প্রয়োজনীয় নির্দেশনা। বিগত বছরগুলোতে রমজানের ঠিক আগ মুহূর্তে চাল, ডাল, চিনি, ছোলা এবং ভোজ্য তেলের মতো নিত্য […]

হজযাত্রী কোটা বাড়াতে বাংলাদেশের আবেদন সৌদির নাকচ

নির্ধারিত কোটার চেয়ে আরও পঁচিশ হাজার হজযাত্রী পাঠানোর বাংলাদেশ সরকারের আবেদন নাকচ করে দিয়েছে সৌদি সরকার। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নির্ধারিত ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রীর এজেন্টদের আগামী ১৮ জুনের মধ্যে সৌদি ব্যাংকে হিসাব খোলার নির্ধারিত টাকা জমা, বাড়িভাড়া চুক্তিসহ যাবতীয় কাজ শেষ করতে বলা হয়েছে। তা না হলে […]

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (ইংরেজি ১ম পত্র)

image 1214 183973

প্রিয় শিক্ষার্থী, গতকাল ইংরেজি প্রথম পত্রের ইউনিট-২, লেসন-১ প্যাসেজ ও ভোকাবুলারি নিয়ে আলোচনা করেছি। আজ এ লেসনের বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। Read the given text carefully and answer the question 1-7 : Ms. Rehana, the English teacher, is talking to the class about food. ‘Food is very important for our body’, she says. ‘We […]

প্রাথমিক সমাপনী পরীক্ষার পড়াশোনা (বাংলা)

image 1214 183970

প্রিয় শিক্ষার্থী, অনেক শুভেচ্ছাসহ আজকের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘হাতি আর শেয়ালের গল্প’। এসো, তাহলে শুরু করা যাক। প্রশ্ন: হাতির আস্তানায় ঢুকে শেয়াল হাতিটাকে কীভাবে কী বলেছিল? উত্তর: হাতির অত্যাচারে বনের সবাই ভীত, তটস্থ ও শঙ্কিত হয়ে পড়েছিল। সিংহ, বাঘ, ভালুক, বানর, হরিণ ও বনবিড়ালের পরামর্শে বুদ্ধিমান […]