রমজানে যানজট নিয়ে শঙ্কায় রাজধানীবাসী
এমনিতেই যানজটের যাঁতাকলে পিষ্ট রাজধানীবাসী, এখন শঙ্কিত ঈদবাজারের যানজট নিয়ে। যত্রতত্র পার্কিং আর ট্রাফিকের অব্যস্থাপনাকেই দুষছেন তারা। এদিকে, নিজেদের সীমাবদ্ধতার মধ্যেই রমজানে যানজট পরিস্থিতি সহনীয় রাখতে এরই মধ্যে কাজ শুরু করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। তবে পূর্ব অভিজ্ঞতার কথা ভেবে রমজানে যানবাহন ও মার্কেটগুলো নিয়ন্ত্রণে আরও জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। ৩৬০ বর্গকিলোমিটারের মেট্রোপলিটন ঢাকায় ১ কোটিরও […]
দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতে খালেদা
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশ্যে রওনা করে বকশিবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বেগম জিয়া তাঁর গুলশানের বাসা থেকে রওনা হন। দীর্ঘদিন ধরে দুদকের দায়ের করা ওই দুই মামলার বিচারকাজ চলছে রাজধানীর বকশিবাজারে স্থাপিত ৩ নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালতে। আজ […]
ব্রাজিলের হারের হতাশায় নেইমারের লাল কার্ড
কলম্বিয়ার কাছে হারা ব্রাজিলের সমর্থকদের হতাশা বাড়িয়েছে নেইমারের লালকার্ড। ম্যাচের শেষ বাঁশি বাজার পর এই শাস্তি পাওয়ায় কোপা আমেরিকার পরের ম্যাচ তো বটেই, আরও দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় তারকা। ব্রাজিলকে হারিয়ে টিকে রইল কলম্বিয়া চিলির সান্তিয়াগোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কলম্বিয়ার কাছে একমাত্র গোলে হেরে থামে ব্রাজিলের জয়রথ। […]
আদালতের পথে খালেদা জিয়া
জিয়া অরফানেফ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশিবাজারের বিশেষ আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ৯ টা ২৬ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বিশেষ আদালতের উদ্দেশে রওয়ানা হন।
সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে আসন্ন রমজানে পবিত্র ওমরাহ পালনে ব্যর্থ হচ্ছেন অন্তত ২০ হাজার বাংলাদেশী
সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে আসন্ন রমজানে পবিত্র ওমরাহ পালনে ব্যর্থ হচ্ছেন অন্তত ২০ হাজার বাংলাদেশী। অথচ ওমরাহ এবং রমজানের শেষ ১০ দিন পবিত্র মক্কা ও মদিনায় এত্বেকাফ পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হজ্ব এজেন্সিগুলো বলছে, ওমরাহ’র নামে রোহিঙ্গাদের পাচারের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সরকারের শীর্ষ পর্যায় থেকে কূটনৈতিক তৎপরতা চালানোর পাশাপাশি গ্যারান্টি মানি […]