রোজার প্রথম দিনেই জমতে শুরু করেছে মার্কেটগুলো
রমজানের প্রথম দিনেই জমতে শুরু করেছে রাজধানীর ঈদ মার্কেটগুলো। যানজট, ভিড় আর বাড়তি দামের ঝক্কি এড়াতে অনেকেই সেরে ফেলছেন ঈদের মূল কেনাকাটা। প্রথম রোজার দিন শুক্রবার হওয়ায় মধ্যবিত্তের মার্কেট গাউছিয়া, নিউমার্কেটে ভিড় জমিয়েছেন ক্রেতারা। সকাল থেকেই আসতে শুরু করেছেন তরুণ-তরুণীরা। চাঁদনীচকের কাপড়ের দোকানগুলোতে কেনাকাটা শুরু করেছেন নারী ক্রেতারা। তারা জানিয়েছেন, ঈদের আগেই কাপড় কিনে দর্জি […]
গর্বিত অবিস্মরনীয় জয়ের নায়ক মুস্তাফিজের পরিবার
ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরনীয় জয়ের নায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান। তার এমন কৃতিত্বে আনন্দিত তার জেলা সাতক্ষীরার সবাই। পরিবারের সকলের প্রত্যাশা ভবিষ্যতেও টাইগারদের হয়ে এমন পারফর্ম করবেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে মুস্তাফিজুর ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরপরই অভিনন্দন পেতে শুরু করে তার পরিবার। মুস্তাফিজের বাবা-মা এবং তার ভাই মোখলেসুর রহমান এমন পারফর্মেন্সে অভিভূত। নগরবাসীর আনন্দ পরিবারের […]
জাটকা নিধনে পাওয়া যাচ্ছে না রুপালী ইলিশ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই লক্ষ্মীপুরে মেঘনা নদীতে। হতাশ হয়ে পড়ছে জেলেরা। অলস সময় কাটাচ্ছে আড়তদাররা। নিষিদ্ধ সময়ে জাটকা ধরায় নদীতে মাছের আকাল দেখা দিয়েছে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তারা। নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা লুকিয়ে ইলিশ ধরেছে দেদারসে। মৎস্য বিভাগ হুঁশিয়ারি দিলেও গায়ে মাখেনি তারা। আর পোনা মাছ শিকার করায় এখন জালে উঠছে না বড় ইলিশ। […]
বোমা তৈরির সরঞ্জামসহ ৪ কেমিক্যাল ব্যবসায়ী আটক
জঙ্গিদের কাছে বিস্ফোরকদ্রব্য বিক্রির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারীসহ চার কেমিক্যাল ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা দীর্ঘদিনই ধরেই জঙ্গি এবং নাশকতাকারীদের কাছে অর্থের বিনিময়ে রাসায়নিক দ্রব্য সরবরাহ করে আসছিলো বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরফদ্রব্যসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে আটক করে। […]
অভদ্রতার শাস্তি ধোনির, বাদ গেলেন না মুস্তাফিজুরও
প্রথম ওয়ানডেতে পিচের উপর ধাক্কাধাক্কির জন্য শাস্তি পেলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও অভিষিক্ত বাংলাদেশী পেসার মুস্তাফিজুর। পিচের উপর ব্যাটসম্যানের দৌড়ানোর পথে বাঁধা হয়ে দাঁড়ানোয় খেলা চলাকালীন একবার সতর্ক করা হয়েছিলো মুস্তাফিজুরকে। দ্বিতীয়বার অনিচ্ছাকৃতভাবে একই ভুল করায় অখেলোয়াড়োচিত আচরণে তাকে ধাক্কা মারেন ধোনি। ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট আজ এক শুনানি শেষে লেভেল-১ মাত্রার অপরাধে […]
মস্কোর যে কোনো আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত ন্যাটো: জেন্স স্টোলটেনবার্গ
রাশিয়ার যে কোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে ন্যাটো বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। বৃহস্পতিবার পোল্যান্ডে স্থল ও নৌপথে ন্যাটোর দ্রুত মোতায়েন যোগ্য বাহিনীর মহড়াকে, মস্কোর জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন তিনি। এর মধ্যেই ইউক্রেন সীমান্তের কাছে দক্ষিণ রাশিয়ায় আকাশ মহড়া চালিয়ে যাচ্ছে রুশ সামরিক বাহিনী। এদিকে, সুইডেন ন্যাটোর সঙ্গে যোগ দিলে এর ফলাফল […]
রাজধানীতে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩
রাজধানীর বনানীতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই চালকসহ ৩জন নিহত ও ৩জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে কারওয়ানবাজার থেকে বনানীগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অপরদিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে আহত হন ৬ জন। এদের উদ্ধার করে ঢাকা […]
রাজধানীর কাজীপাড়ায় পানির অভাবে নাকাল এলাকাবাসী
প্রায় বিশ দিন ধরে পানির অভাবে রাজধানীর পূর্ব কাজীপাড়ার কয়েকটি এলাকায় চলছে হাহাকার। সরবরাহ না থাকায় খাবার, রান্না ও প্রাকৃতিক প্রয়োজন পূরণসহ নানা ধরনের সমস্যায় রয়েছে এলাকাবাসী। শুক্রবার সকালে পূর্ব কাজীপাড়ার ৬ ও ৯ নম্বর রোডসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকার জনগণ পানির অভাবে রাস্তায় নেমে আসে। প্রায় ৩ সপ্তাহ আগে ওয়াসার সাথে সমন্বয় ছাড়াই এডিবির […]
দেশে ফিরলো পাচার হওয়া আরও ৬১ বাংলাদেশি
ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়া থেকে ফিরিয়ে আনা হল সমুদ্র পথে পাচার হয়ে যাওয়া ৬১ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশ সরকার ও আইওএম এর যৌথ প্রচেষ্টায় তাদেরকে দেশে আনা হয়। তবে দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত এসব হতভাগ্য মানুষ এখন জানে না তাদের ভবিষ্যত কি? আশা ছিল দারিদ্র্য মেটানোর, পরিবারের […]
রোজায় খাবার গ্রহণে সংযমী হওয়ার পরামর্শ পুষ্টিবিদদের
বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। ঋতুচক্রে এবারের রোজায় তীব্র গরমে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকতে হবে রোজাদারদের। আর তাই সুস্থ থেকে ইসলাম ধর্মের অবশ্য পালনীয় এই ইবাদত পালনে সতর্কতার সাথে খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসক ও পুষ্টিবিদদের। চলতি সপ্তাহেই শুরু হয়েছে আষাঢ় মাস। এই আষাঢ়ে হঠাৎ মেঘ আর ঝুম বৃষ্টির রেশ কাটতে না […]
‘শিক্ষাখাতে কম বরাদ্দ দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক নয়’
এবারের বাজেটে শিক্ষাখাতের কম বরাদ্দ দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক নয় বলে মনে করে ব্র্যাক ও ইন্সটিটিউট ফর ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট-আইআইডি। বৃহস্পতিবার ব্র্যাক আয়োজিত একটি সেমিনারে এই তথ্য জানানো হয়েছে। তবে এ সময় শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রের উন্নয়নের জন্য নানা ধরণের উদ্যোগ হাতে নিয়েছে, যেগুলোর মধ্যে ইতোমধ্যেই অনেকগুলো বাস্তবায়িত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির […]
যশোরে অস্ত্রসহ ৫ ভুয়া ডিবি পুলিশ আটক
যশোরে অস্ত্রসহ ৫ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে খাজুরার ভাটার আমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, যশোর-মাগুরা মহাসড়কের ওই এলাকায় ভুয়া ডিবি পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অবস্থান নেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় পুলিশকে […]
৭৯ রান বাকি থাকতেই জয়ের মুকুট কেড়ে নিলো বাংলার টাইগাররা

ভারতকে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ব্যাট করতে নেমে ৩০৮ রানের জবাবে ভারত করে ৪৬ ওভারে সব উইকেট হারিয়ে ২২৮ রান। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয় ৭৯ রানের। এ জয়ের ফলে ৠাংকিংয়েও এগিয়ে গেল টাইগার বাহিনী। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিল মাশরাফি বাহিনী। অভিষিক্ত মুস্তাফিজ একাই ৫ উইকেট তুলে নেন।