ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই লক্ষ্মীপুরে মেঘনা নদীতে। হতাশ হয়ে পড়ছে জেলেরা। অলস সময় কাটাচ্ছে আড়তদাররা। নিষিদ্ধ সময়ে জাটকা ধরায় নদীতে মাছের আকাল দেখা দিয়েছে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তারা।

নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা লুকিয়ে ইলিশ ধরেছে দেদারসে। মৎস্য বিভাগ হুঁশিয়ারি দিলেও গায়ে মাখেনি তারা। আর পোনা মাছ শিকার করায় এখন জালে উঠছে না বড় ইলিশ।

অবস্থা এমন যে ইঞ্জিন চালিত নৌকার তেল খরচও উঠছে না জেলেদের। আর এতে জেলে পরিবারের দিন কাটছে খেয়ে না খেয়ে।

এই মৌসুমে ঘাটে দিনে ইলিশ আসার কথা তিন থেকে চারশ মণ। কিন্তু আসছে পনেরো থেকে বিশ মণ।

মৎস্য বিভাগ বলছে, জাটকা শিকার বন্ধ না করলে আগামীতেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে জেলেদের।

নিজেদের স্বার্থেই ডিম পারা মৌসুমে জাটকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *