বিসিবি একাদশ ২৭৭/৮

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ৮ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে আজ ট্যুর ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। টসে হেরে আগে ব্যাটে বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। এছাড়া উদ্বোধনী জুটিতে ১০৫ রান যোগ করেন ইমরুল কায়েস ও […]
ট্যাক্স আদায়ে হয়রানি বন্ধ চায় ডিসিসিআই
ট্যাক্স আদায়ে হয়রানির পরিবর্তে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বন্ধুসুলভ আচরণ চায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে ডিসিসিআই প্রকাশিত ‘ট্যাক্স গাইড-২০১৫-১৬’-এর মোড়ক উন্মোচনকালে এ মন্তব্য করেন ডিসিসিআই পরিচালকরা। বইয়ের মোড়ক উন্মোচন করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। ক্ষোভ প্রকাশ করে ডিসিসিআই পরিচালকরা বলেন, ট্যাক্স আদায়ে হয়রানি বন্ধ করুন। […]
জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পাবেন পুরুষরাও
জাতীয় পর্যায়ে ৮ নারী ও পুরুষ উদ্যোক্তাকে এসএমই উদ্যোক্তা পুরস্কার দেবে এসএমই ফাউন্ডেশন। চলতি বছর প্রথমবারের মতো পুরুষ উদ্যোক্তাদের এ পুরস্কার দেয়া হবে। এত দিন শুধু নারী উদ্যোক্তারা এ পুরস্কার পেতেন। এসএমই ফাউন্ডেশন এ পুরস্কারের জন্য আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। আগামী ১৫ই নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও […]
আদিল সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা
সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে আদিল সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ জরিমানা করা হয়। কমিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরিচালকদের মার্জিন লোন সুবিধা দেয়ার বিষয়ে বিএসইসির নিষেধাজ্ঞা অমান্য করায় এবং ঋণ চুক্তি […]
এমপি লিটনের জামিন নামঞ্জুর
শিশু সৌরভকে গুলি করে আহত করার ঘটনায় জড়িত গাইবান্ধা-১ আসনের এমপি লিটনের জামিন গতকাল তৃতীয় দফায় নামঞ্জুর করেছে আদালত। লিটনের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু জানান, আগামী ৮ই নভেম্বর জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে এই বিষয়টি উল্লেখ করে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিটনের জামিনের আবেদন করা হয়। বেলা ১২টার দিকে আদালতের বিচারক মাইনুল […]
বিদেশ থেকে দুই লাখ টন সার আনা হচ্ছে
বিদেশ থেকে দুই লাখ টন ইউরিয়া সার কিনছে সরকার। এর মধ্যে ২৫ হাজার টন সার ইতিমধ্যে এসে পৌঁছেছে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ ক্রয় কমিটির অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই সার আনা হচ্ছে। ইতিমধ্যে সার […]
ফখরুল কাশিমপুর কারাগারে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। তাকে কাশিমপুর কারাগারের পার্ট-২-এর ডিভিশন ভবনে রাখা হয়েছে। কাশিমপুর কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, গতকাল দুপুর পৌনে ১টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা থেকে কাশিমপুর কারাগার পার্ট-২-এ আনা হয়েছে। পুলিশের কড়া […]
পুলিশ দম্পতি হত্যা মামলার রায় ১৫ই নভেম্বর
পুলিশ দম্পতি হত্যা মামলায় ঐশী রহমানসহ তিন জনের বিরুদ্ধে আগামী ১৫ই নভেম্বর রায় ঘোষণা করা হবে। গতকাল পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ ওই তারিখ ধার্য করেন। যুক্তিতর্ক শুনানির সময় কারাগার থেকে ঐশী রহমান, আসাদুজ্জামন জনি ও মিজানুর […]
সরকারের আন্তরিকতার কোন ঘাটতি নেই
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার সীমাবদ্ধতার জন্যই তাৎক্ষণিকভাবে খুনিদের গ্রেপ্তার করা যাচ্ছে না বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তবে খুনিদের গ্রেপ্তারে সরকারের আন্তরিকতার কোন ঘাটতি নেই বলে জানিয়েছেন তিনি। গতকাল ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বিভিন্ন খুনের ঘটনায় আসামিদের গ্রেপ্তার […]
জোড়া সেঞ্চুরিতে ব্রিজবেনে প্রথম দিন অস্ট্রেলিয়ার

ব্রিজবেনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারী ২ উইকেটে ৩৮৯ রানে শেষ করেছে। উসমান খাজা ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১০২ রানে অপরাজিত আছেন। তারসঙ্গে ৪১ রানে অপরাজিত অধিনায়ক স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেটে তারা ৭৮ রানে অবিচ্ছিন্ন রয়েছেন। এর আগে অস্ট্রেলিয়ার দুরন্ত সূচনা এনে দেন জো বার্নস ও ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী […]
মেয়েরাই প্রকাশ্যে মেয়ে নির্যাতন করছে..এখন আপনি কি বলবেন? ভিডিওটি না দেখলে মিস করবেন

মেয়েরাই প্রকাশ্যে মেয়ে নির্যাতন করছে..এখন আপনি কি বলবেন? ভিডিওটি না দেখলে মিস করবেন
পদ্মাসেতু মামলায় জড়িয়ে পড়লো এডিবিসহ ৭ আন্তর্জাতিক সংস্থা

বহুল আলোচিত পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালসহ সাতটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান পক্ষ হয়েছে। আগামী ৬ই নভেম্বর কানাডার সুপ্রীম কোর্টে নির্ধারিত আপিল শুনানীতে এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে তাদের আইনজীবীরাও বক্তব্য উপস্থাপন করবেন। গতকাল এ খবর দিয়েছে নতুনদেশ নামে একটি অনলাইন সংবাদ মাধ্যম। গংবাদ মাধ্যমটি তাদের প্রকাশিত খবরে বলেছে, কানাডার সর্বোচ্চ আদালত […]
চরম ব্যাটিং বিপর্যয়ে ভারত

মোহালিতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ১৪০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলেছে তারা। উদ্বোধনী ব্যাটসম্যান মুরলি বিজয় ছাড়া আরও কারও ব্যাট কথা বলেনি। শিখর ধাওয়ান ০, বিরাট কোহলি ১, ঋদ্ধিমান সাহা ০, আজিঙ্কা রাহানে ১৫ ও চেতেশ্বর পুজারা ৩১ রানে ফিরেছেন। একমাত্র মুরলি ৭৫ রান […]
একই দিনে ঢাকায় আসছে জেমস বন্ড!

আবার জেমস বন্ড। আবার উত্তেজনা। বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের অন্যতম কাঙ্ক্ষিত এক নাম ‘জেমস বন্ড’। এ সিরিজের নতুন ছবির জন্য উন্মুখ হয়ে থাকেন কোটি দর্শক। আর দেরি নয়, অপেক্ষার অবসান ঘটছে শিগগিরই। আগামীকাল সারা বিশ্বে মুক্তি পাচ্ছে জেমস বন্ডের নতুন ছবি ‘স্পেকট্রা’। যার সৌভাগ্যবান দর্শক হতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমাপ্রেমীরাও। একই দিনে ছবিটি মুক্তি দিচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স। […]
ওয়েবসাইটে লিন্ডসের নগ্ন ছবি

নিজের ক্যারিয়ারে বিভিন্ন সময়ে নানা ধরনের কাণ্ড ঘটিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। মাতাল হয়ে গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তারও হয়েছেন তিনি। পাশাপাশি সংশোধন কেন্দ্রে কয়েক মাস থেকেছেনও লিন্ডসে। তবে গত এক বছর ধরেই নিজেকে শুধরানোর চেষ্টা করছেন এ অভিনেত্রী। কিন্তু বিপদ যেন তাকে ছাড়ছেই না। ক’দিন আগেই লিন্ডসের ভাই গ্রেপ্তার হয়েছেন অবৈধ […]