সিরিজ নিশ্চিত ভারতের

103402 india

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তারা জয় দেখলো ম্যাচের দুই দিনের খেলা বাকি রেখে। এতে চার ম্যাচ সিরিজে তারা এগিয়ে রইলো ২-০তে। মোহালিতে সিরিজের প্রথম টেস্টেও ভারত জয় দেখে ম্যাচের তৃতীয় দিনে।  বিদর্ভ মাঠে ম্যাচের তৃতীয় দিন সেশ সেশনে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস থামে ১৮৫ রানে। […]

৯ উইকেটে জয় কুমিল্লার

103398 BPL

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে লো-স্কোরিং ম্যাচ দেখা গেলো আরও একবার। মিরপুর মাঠে ৮.১ ওভার বাকি রেখেই জয় নিশ্চিত করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সের বিপক্ষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা জয় কুড়ালো ৯ উইকেটে। ৮৩ রানের টার্গেটের পেছনে ব্যাট হাতে ৯ ওভার শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ  ৪৮/১। মাত্র ১০৯ রানের পুঁজি নিয়ে নাটকীয় ম্যাচে আগের দিন […]

বিপর্যয়ে সিলেট

103411 nasir

সিলেট সুপার স্টারসের সামনে ফের হারের আশঙ্কা। জিততে হলে ১৬৭ রান করতে হবে ঢাকা ডাইনামাইটসের বিরুব্ধে। অথচ ১৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৮০। দিলশান মুনাবিরা, জসুয়া কব, মুমিনুল হক ও রবি বোপারা আউট হয়ে ফিরে গেছেন। তিন বিদেশীর পর হাল ধরেছিলেন অধিনায়ক মুশফিক ও নুরুল হাসান। কিন্তু তিনিও ২৩ রান করে আউট হন […]

সেন্সরে যাচ্ছে তৌকীরের ‘অজ্ঞাতনামা’

103291 e9

তৌকীর আহমেদের চতুর্থ ছবি ‘অজ্ঞাতনামা’। ছবির কাজ ইতিমধ্যেই শেষ করেছেন তিনি। এবার ছবিটি সেন্সরে দেবেন বলে জানিয়েছেন। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নিপুণ। ‘অজ্ঞাতনামা’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন তৌকীর নিজেই। এ বছরের ৪ঠা জুন পর্যন্ত পাংশা ও রাজবাড়ীর গোয়ালন্দে এ ছবির কাজ করেন তিনি। ছবিটি প্রসঙ্গে তৌকীর আহমেদ মানবজমিনকে বলেন, […]

ভারত ছাড়ার কোন ইচ্ছা নেই আমিরের

103256 Amir Khan 11

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি যে মন্তব্য করেছেন সে অবস্থানে তিনি অনড় রয়েছেন। তবে আমির খান বলেছেন, তিনি কিংবা তার স্ত্রীর ভারত ছেড়ে যাওয়ার কোন ইচ্ছা নেই। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, তার বক্তব্যকে অনেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে। ভারত আমার দেশ। আমি ভারতকে ভালোবাসি। এখানে জন্মগ্রহণ করতে পেরে এবং বসবাস […]

পরীমনি এবার গায়িকা

103295 e6

অভিনয়ের বাইরে এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে অভিনেত্রী পরীমনিকে। শাহ আলম মণ্ডলের পরিচালনায় নতুন একটি ছবির গানে কণ্ঠ দেবেন তিনি। ছবির এই গানে তার সঙ্গে কণ্ঠ দেবেন রাজিব। শিগগিরই এ ছবির মহরত অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন পরিচালক। গায়িকা হিসেবে কখনও দেখা যায়নি এই অভিনেত্রীকে। নতুন এ ছবিতে গান গাওয়া প্রসঙ্গে পরীমনি মানবজমিনকে বলেন, শাহ আলম […]

জাতীয় জাদুঘরে হুমায়ূন স্মরণ

103298 e2

বাংলা সাহিত্যের কিংবদন্তি প্রয়াত হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আজ এক স্মরণসভার আয়োজন করেছে। এ অনুষ্ঠানে আলোচনা ছাড়াও বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ব্যাংক এশিয়ার যৌথ উদ্যোগে ২৩ নম্বর গ্যালারিতে হুমায়ূন আহমেদের পেইন্টিং, আলোকচিত্র ও স্মৃতিস্মারক নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। জাতীয় জাদুঘর জনশিক্ষা বিভাগের কিপার নূরে নাসরীন জানিয়েছেন, আজ বিকাল ৪টায় […]

স্বপ্ন বুনছেন অহনা

103299 e1

ভালো নাম অহনা রহমান হলেও এই মডেল-অভিনেত্রীকে পরিচিত এবং কাছের মানুষেরা ডাকেন ‘লাকি’ নামে। অবশ্য স্কুলজীবনে অহনাকে তার কাছের বন্ধুরা যে উপাধি দিয়েছিলেন, সেটি বেশ মজার। অনেক লম্বা হওয়ার কারণে তখন বন্ধুরা অহনাকে ডাকতেন ‘জিরাফ’ বলে। ‘চাকরের প্রেম’ ছিল ছোট পর্দার উজ্জ্বল মুখ অহনার প্রথম ছবি। রকিবুল আলম রকিব পরিচালিত এই ছবির নায়ক প্রথমে ছিলেন […]

‘বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছি’

103383 Shakib Khan

শাকিব খান। দেশীয় চলচ্চিত্রের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক। দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রে তার আসন নাম্বার ওয়ান। সম্প্রতি এ নায়ক এফডিসিতে শফিক হাসানের ‘ধুমকেতু’ ছবির কাজ করছিলেন। সেখানে বর্তমান সময়ের বাংলা ছবি, প্রেক্ষাগৃহ সংকট এবং চলচ্চিত্রের নানাদিক নিয়ে ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন কামরুজ্জামান মিলু কেমন আছেন ? আজ কি ছবির কাজ […]

এক সপ্তাহ পর দেশের প্রেক্ষাগৃহে ‘ব্ল্যাক’

103395 Black

যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’। ওপার বাংলার সোহম এবং বাংলাদেশের বিদ্যা সিনহা মিম অভিনীত এ ছবিটি ভারতে মুক্তি  পেয়েছে আজ। কিন্তু যৌথ প্রযোজনার ছবির সঠিক নীতিমালা ভঙ্গ করার অভিযোগে বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে থাকায় একই দিনে ঢাকায় মুক্তি পায়নি। তবে তথ্য মন্ত্রণালয় ২৬ নভেম্বর সন্ধ্যায় ছবিটির ছাড়পত্র দেয়। এ কারণে ভারতে মুক্তির এক সপ্তাহ পর ছবিটি […]

আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার তুলে দিলেন ফারুকী

103400 Faruki

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গত ২৬শে নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) নবম আসরে বিভিন্ন দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে বিচারকের আসনে প্রথমবার বসেছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এবার এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা ছবিগুলোকে পুরস্কৃত করা হয় অ্যাপসায়। আর এবারের আসরে প্রথমবারের মতো একমাত্র বাংলাদেশী হিসেবে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়ার সম্মান অর্জন করলেন […]

পার্লারে মুখ পুড়লো বিপাশার

103405 bipasaaaa

মুখ পড়লো বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী বিপাশা বসুর। তবে কোন চলচ্চিত্রের দৃশ্যে নয়, সত্যি সত্যি মুখ পড়েছে তার। আর এই অনাকাঙ্খিত ঘটনাটির মাধ্যমে বেশ বিপাকেই পড়েছেন এ অভিনেত্রী। হেয়ার স্টাইলিস্টের গাফিলতির কারণেই বিপাশার মুখ এর অল্প একটু জায়গা পুড়েছে। গতকাল সকালে চুলের পরিচর্যার জন্য পরিচিত পার্লারেই গিয়েছিলেন বিপাশা আর সেখানেই ঘটল অনাকাঙ্খিত এই ঘটনা। এ পার্লারে […]

ফাঁস আঁটছে, ধুঁকছে বিরোধীরা

103389 theeconomist

২২ই নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় যে ট্রাপডোর খুলেছে, তাতে ফাঁসির মাধ্যমে কেবল বাংলাদেশের দুই প্রখ্যাত বিরোধী ব্যক্তির জীবনের সমাপ্তিই ঘটেনি। এর ফলে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের কাজেরও সমাপ্তি ঘনিয়ে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের পৃথক হওয়ার যুদ্ধে সংঘটিত ঘৃণ্য অপরাধের বিচার করার জন্য ৫ বছর আগে এ দেশীয় আদালতটি প্রতিষ্ঠা করেছিলেন। […]

‘প্যারিস হামলার পর আইএস মুখী হবে দক্ষিণ এশিয়ার জঙ্গিরা’

103393 IHS Janes

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রলয়ঙ্করী হামলার পর আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস-এর দিকে ঝুঁকতে পারে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের জঙ্গি সংগঠনগুলো। এক বিশ্লেষণীতে এ মন্তব্য করেছে বৃটিশ সামরিক ও গোয়েন্দা প্রকাশনা আইএইচএস জেইন’স ৩৬০। আইএইচএস জেইন’স ইন্টিলিজেন্স উইকলির এক বিশ্লেষণী প্রতিবেদনের সারাংশ প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। ওমর হামিদের লেখা ওই বিশ্লেষণের ‘গুরুত্বপূর্ণ পয়েন্টে’ বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার জঙ্গিগোষ্ঠীগুলোর […]

৩১ শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবী ফিরিয়ে নেবে অস্ট্রেলিয়া

103399 DFAT stacked strip pc

নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবী কর্মীদের ফিরিয়ে নেবে অস্ট্রেলিয়া। গতকাল বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনায় আইএস দায় স্বীকারের পর দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। এ ঘটনার উল্লেখ করে নতুন করে বাংলাদেশে ভ্রমণরত নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আজ অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড […]