নতুন বছরের ১০টি ভবিষ্যদ্বাণী –

২০১৬ সালে পৃথিবীতে কী কী বড় খবর হতে যাচ্ছে, নিচের তালিকায় সেগুলো বলেছি আমি। এক বছর আগে ২০১৫ সালের জন্য যেসব ভবিষ্যদ্বাণী করেছিলাম, বছর শেষে দেখা যাচ্ছে সেসবের অনেক ভবিষ্যদ্বাণীই সত্য হয়েছে। যদিও কিছু কিছু ভুল প্রমাণিতও হয়েছে।  আমি বলেছিলাম, নাইজেরিয়ার নির্বাচনটি ভুল ছিল। সেটি প্রমাণিত হয়েছে। তবে ২০১৫ সালে ইউরোপে তোলপাড় ফেলে দেওয়া কিছু ঘটনা যেমন জানুয়ারি […]

জেনে নিন ঘরেই দম বিরিয়ানি তৈরির প্রণালীটি

বিরিয়ানি খেতে কে না পছন্দ করে? রেস্টুরেন্টে গেলে সবার আগে এই খাবারটির কথা মনে আসে। দক্ষিণ এশিয়ায় জনপ্রিয়  একটি খাবার এটি। সাধারণত গরু, খাসি, মুরগির বিরিয়ানি তৈরি করা হয়। রেস্টুরেন্টে গেলে বিভিন্ন নামের বিরিয়ানি কিনতে পাওয়া যায়। যেমন দম বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি ইত্যাদি। মূল উপাদান পোলাওয়ের চাল এবং মাংস হলেও মশলার ভিন্নতার কারণে এর স্বাদে […]

থার্টিফার্স্টের রাতে…

২০১৫ সালের শেষের দিকেই গুঞ্জন উঠেছিল বলিউডের লাভবার্ড রণবীর কাপুর ও কাটরিনা কাইফের দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন ধরেছে। বিশ্ব মিডিয়ায় তাদের সম্পর্কের ভাঙন নিয়ে সংবাদও প্রকাশ পায়। কিন্তু এসব সংবাদের বিপরীতে রণবীর ও কাটরিনা গত কিছুদিন বার বারই চেষ্টা করেছেন নিজেদের সম্পর্কের ঘনিষ্ঠতা প্রমাণের। তারই ধারাবাহিকতায় রণবীরের বাড়িতে এবারের ক্রিসমাস উদযাপন করেছেন কাটরিনা। সঙ্গে ছিলেন রণবীরের […]

পটুয়াখালীর শ্রমিকদল সহসভাপতির লাশ মিললো আমতলীতে

পটুয়াখালীর শ্রমিকদল সহসভাপতি মিজানুর রহমান বাবু খন্দকারের (৩৮) লাশ মিললো বরগুনার আমতলীতে। গতকাল আমতলী পৌরসভার নির্মাণাধীন একটি ভবনের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টিনের ব্যবসায়ী আতাহার আলীর বাড়ির একটি নির্মাণাধীন ভবনে সকাল ৭টার দিকে কাজ করতে এসে নির্মাণ শ্রমিকরা […]

পৌর নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: সেতুমন্ত্রী

ফেনীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌরনির্বাচনে কেউ হারেনি, বিজয় হয়েছে গণতন্ত্রের। পৌর নির্বাচনে বিএনপির ভূমিকা ছিল ইতিবাচক, এটি বজায় রেখে আগামী সংসদ নির্বাচনেও তারা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবে। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট বৃহত্তর ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরো […]

খালেদার ভুলেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি: সুরঞ্জিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভুল রাজনীতির কারণেই পৌরসভা নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, খালেদা জিয়ার হঠকারিতা ও ভুল রাজনীতির কারণেই বিএনপির ভোট ও সমর্থন দিন দিন কমছে। গতকাল দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত  আলোচনাসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সুরঞ্জিত […]

থার্টিফার্স্ট নাইটে পুলিশ-র‌্যাবের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার ৫

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বৃহস্পতিবার রাতে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৮৬,৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, খিলগাঁও এলাকার খিদমাহ হাসপাতালের সামনে ট্রাক থামিয়ে তল্লাশিকালে সইবুর রহমান ও শামীম আলী নামে দুই ব্যক্তিকে আট করা […]

শান্তিনগরে গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিল্পী আক্তার (২৫)। গতকাল দুপুর ১২টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পুলিশ জানিয়েছে, কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিল্পীর লাশ উদ্ধার করা হয়। সকালে ওই বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে তিনি […]

দুবাইয়ে বিলাসবহুল হোটেলে আগুন

ইংরেজি নববর্ষ উদযাপনের সময় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি বিলাসবহুল হোটেলে আগুন ধরে যায়। আতশবাজি প্রদর্শনের সময়ই এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে সিএনএন। স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় আগুন ধরার পর কমলা রঙের শিখার কুণ্ডলী আবদ্ধ করে ফেলে উঁচুতল ভবনটিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিস্ফোরণের শব্দও শুনেছেন। কয়েক ঘণ্টা পর অন্ধকার ধোঁয়ায় ভরে যায় আশপাশ। […]

শিক্ষাকে ব্যবসায় পরিণত করা হয়েছে

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, শিক্ষাকে ব্যবসায় পরিণত করার ফলে এটি হয়েছে। তিনি বলেন, শিক্ষা এই প্রতিষ্ঠান মহান জায়গা। আর আমাদের মহান বিদ্যাপীঠের সম্মানিত (অনারেবল) শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানে ক্লাস নেয়ার চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নেয়ার জন্য ঝুঁকে যান। আমার এই কথা শুনলে অনেকে অখুশি হবেন। কারণ, যখন […]

ইরানের ওপর নতুন মার্কিন অবরোধ পরিকল্পনা বিলম্বিত

ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের কারণে ইরানের ওপর নতুন অবরোধ আরোপের পরিকল্পনা বিলম্বিত করেছে হোয়াইট হাউস। নতুন অবরোধ আরোপ করা হলে, তেহরানের সঙ্গে কষ্টার্জিত পারমাণবিক চুক্তি বিপন্ন হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা থেকে পরিকল্পনা বিলম্বিত করেছে হোয়াইট হাউস। এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ও বার্তাসংস্থা এএফপি। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, দেশটির অর্থ দপ্তর […]

আমাদের দলে সবাই অধিনায়ক

২০১৪ সালের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আয়োজক ছিল বাংলাদেশ। তাই স্বাগতিক হিসেবে প্রথম বিশ্ব আসরে খেলার সুযোগ মহিলা ক্রিকেটারদের। সালমা বাহিনী শেষ পর্যন্ত ৯ম স্থানে থেকে মান রক্ষা করেছিল দেশের। এরপর আন্তর্জাতিক ক্রিকেট খুব একটা খেলা হয়নি ২০১৫ সালে। বছরের শেষ দিকে এসে পাকিস্তান সফরে যায়।  ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে দেশে ফিরে মহিলা দল। এরপরই পরিবর্তন […]

গার্দিওলার ভাগ্য স্ত্রীর হাতে!

পেপ গার্দিওলাকে নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লীগে। তাকে পাওয়ার জন্য মরিয়া শীর্ষ তিন ক্লাব- ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। চলতি মৌসুম শেষেই জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক শেষ করবেন গার্দিওলা। মিউনিখের ক্লাবটি ইতিমধ্যে কার্লো আনচেলত্তিকে তাদের ভবিষ্যৎ কোচ হিসেবে নিশ্চিত করে ফেলেছে। এক সপ্তাহ আগেও গার্দিওলাকে নিয়ে বড় লড়াইটা […]

সাকিবকে ছাড়েনি কেকেআর

সাকিব আল হাসানকে দলে রেখে দিলো ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগামী ফেব্রুয়ারিতে হবে এবারের আইপিএল’র নিলাম। গতকাল ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গুছিয়ে  নেয়ার শেষ দিন। এতে সাকিব আল হাসানকে স্কোয়াডে রেখে তাদের খেলোয়াড় তালিকা জমা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল’র ছয়টি ফ্র্যাঞ্চাইজি এবার দলে রেখে দিয়েছে ১০১জন ক্রিকেটারকে। ৬টি দল […]

এক ধাপ নেমে গেলো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লীগে গুরুত্বপূর্ণ ম্যাচে হার দেখলো লিভারপুল। এতে পয়েন্ট তালিকায় নিজেদের এক ধাপ অবনতি দেখছে অলরেডরা। শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে লিভারপুল হার দেখলো পরিষ্কার ২-০ গোলে। নিজ মাঠে ম্যাচের ১০ মিনিটে গোল নিয়ে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি। ৫৫ মিনিটে ওয়েস্ট হ্যামের দ্বিতীয় গোলট আদায় করেন ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল। ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট […]