শিশুতোষ চলচ্চিত্রে ওমর সানী, ফেরদৌস ও মৌসুমী

জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান এবার একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এর নাম ‘আমার বাংলাদেশ’। জিয়া শিশু একাডেমির উদ্যোগে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। এতে শিশুদের পাশাপাশি অভিনয় করবেন ওমর সানী, ফেরদৌস ও মৌসুমী। শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর হোতাপাড়ায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সবুজ চত্বরে এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য […]
মুখে দাড়ি থাকায় বিমানবন্দরে আটকে দেয়া হলো ইংলিশ ক্রিকেটার মঈনকে!

অবাক হয়ে গেলেন ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মঈন আলী। বার্মিংহাম এয়ারপোর্টে শনিবার তাকে অকস্মাৎ আটকে দেয়া হলো। দু’এক মিনিট নয়, পুরো ৪০ মিনিট আটকে রাখা হলো। এতে ভীষণ স্তম্ভিত, বিস্মিত তিনি। ইংল্যান্ড জাতীয় দলের স্কোয়াডের সঙ্গে যখন তিনি এ বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন তখন এর আগে কখনো ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে এভাবে থামানো হয় […]
দলবদলের আগেই কোচ বদল

সকাল সাড়ে ১১টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন হোটেল লা মেরিডিয়ানের বল রুমে প্রবেশ করলেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ‘প্লেয়ার বাই চয়েজ’- লটারি পদ্ধতিতে দলবদলের জন্য কক্ষটি প্রস্তুত। ১২ ক্লাবের কর্মকর্তারা নির্দিষ্ট টেবিলে বসে আছেন। বিসিবি সভাপতি তখন ঘুরে ঘুরে প্রতিটি টেবিলেই যাচ্ছেন, কথা বলছেন। আবাহনীর টেবিলে তখন খালেদ মাহমুদ সুজন বসা। […]
ভারতের পার্লামেন্টের এনেক্স ভবনে আগুন

ভারতের পার্লামেন্টের এনেক্স ভবনে অকস্মাৎ আগুন ধরে গেছে। ওই ভবনের ২১২ নম্বর রুমে এ আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে ৫টি ফায়ার ইঞ্জিন ডাকা হয়েছে। সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে সব মানুষকে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি। অনলাইন এ খবর দিয়ে বলছে, এসির শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। এক পর্যায়ে ধোয়ায় […]