৩১ মে জমকালো আয়োজনে আনন্দ বিনোদন স্টার এ্যাওয়ার্ড ২০১৫!

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: আগামী ৩১ মে ২০১৬ মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে ২০১৫ সালে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ, নৃত্য বিজ্ঞাপনচিত্রসহ স্ব-স্ব ক্ষেত্রে যাঁরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের আনন্দ বিনোদন স্টার এ্যাওয়াডৃ ২০১৫ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মো: আমির হোসেন আমু, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রনালয়, বাংলাদেশ […]
এশিয়ান টিভি’র লাইভ অনুষ্ঠান মাতালেন কন্ঠশিল্পী বেলী ও সোহেল মেহেদি!

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: গত ১৭ মে রাত ১১.৩০ মিনিটে পাওয়ার ভয়েসখ্যাত কন্ঠশিল্পী বেলি ও সোহেল মেহেদি এশিয়ান টিভিতে লাইভ গান করেন। গানে গানে দর্শকদের মন জয় করে নিলেন প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী বেলি ও সোহেল। রিয়েলিটি শো পাওয়া ভয়েস থেকে সঙ্গীত জগতে পর্দাপন কন্ঠশিল্পী বেলী। তারপর থেকেই একের পর এক স্টেজ ও লাইভ প্রোগ্রামে ব্যস্ত। সম্প্রতি বাবিসাস […]
২০ মে ”কিউট এন ক্লাশি” ফ্যাশন হাউজের লোগো উন্মোচন অনুষ্ঠান

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: আগামীকাল ২০ মে শুক্রবার রাজধানীর অল কমিউনিটি ক্লাব, গুলশানে মডেল ও ফ্যাশন ডিজাইনার প্রিয়াংকা জামান পরিচালনায় নতুন প্রজন্মের জন্য “কিউট এন ক্লাশি ফ্যাশন হাউজ” এর লোগো উন্মোচন করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান […]
রিচি ও তাহসানের প্রথম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। আলোচিত অধিকাংশ অভিনেতাই কাজ করেছেন তার বিপরীতে। এবারই প্রথম তার নায়ক হয়েছেন তাহসান। আসছে ঈদের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় এই দুই তারকা। রিচি ও তাহসানকে নিয়ে ‘সে রাতে বৃষ্টি ছিলো’ নামের নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। বুধবার (১৮ মে) রাজধানীর উওরায় শুরু হয়েছে শুটিং। নাটক নির্মাতা জানান, গল্পে […]
টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে অপেক্ষা বাড়লো কুকের

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নেমেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আর সাদা পোশাকের ম্যাচে নেমেই ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে ছিলেন। তবে, আপাতত ২০ রানের আক্ষেপ নিয়েই থাকতে হচ্ছে তাকে। সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের ১০ হাজার রানের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়ার কাছাকাছি গিয়েও কুককে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। […]
কোপা ফাইনালের আগেই বার্সা-নেইমার চুক্তি

লা লিগায় আট বছরের মধ্যে ষষ্ঠ শিরোপা জেতা বার্সেলোনা ভবিষ্যতে চোখ রাখছে। স্প্যানিশ ফুটবলে কাতালানদের আধিপত্য অদূর ভবিষ্যতে ফুরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে! দলের অন্যতম দুই সেরা তারকা নেইমার, সার্জিও বুসকেটস ও জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে চুক্তি নবায়নের সব প্রস্তুতিই নাকি সম্পন্ন করেছে বার্সা। ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম এ […]
ক্রিকেটেই থাকবেন না আফ্রিদি!

আগেই টেস্ট ও ওয়ানডেও ছেড়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সদ্যই সরে দাঁড়ানো শহিদ আফ্রিদি। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলে সাবেক এই দলপতি কখনো কোচ কিংবা ধারাভাষ্যকার হবেন না বলে জানিয়েছেন। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশকাপেও ব্যর্থ হয় পাকিস্তান দল। ফলে, দেশটির ক্রিকেট-নীতিনির্ধারকরা তদন্ত কমিটি (ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি) গঠন করে আফ্রিদিকে অধিনায়কের আসন থেকে সরিয়ে […]
আসামে বিজেপি’র জয়

ভারতের বিধানসভা নির্বাচনে আসাম রাজ্যে ক্ষমতাসীন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে (আইএনসি) হটিয়ে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে ৬৭ আসনে জয় নিয়ে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে নিজেদের অবস্থান নিশ্চিত করে দলটি। চূড়ান্ত প্রকাশিত ৯২টি আসনের মধ্যে ক্ষমতাসীন কংগ্রেস পেয়েছে ১৫, এআইইউডিএফ ৯ এবং অন্যান্য দল পেয়েছে ১টি আসন। এ অঞ্চলে সরকার গঠনে প্রয়োজন […]
চাল রফতানির পথে বাংলাদেশ

দেশে পর্যাপ্ত চাল মজুদ থাকায় এবার তা রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপদকালীন মজুদ রেখে উদ্বৃত্ত চাল রফতানি করা হবে। এরই মধ্যে কয়েকটি কোম্পানিকে চাল রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। আরো কিছু কোম্পানি রফতানির আগ্রহ দেখিয়েছে। তাদেরও অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের কাছে আগের ৩০ থেকে ৪০ […]
গার্মেন্টস খাতে নিরাপদ কর্মপরিবেশ দেখতে চায় কানাডা

কানাডা বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনয়েট পিয়ারি লারামি। বৃহস্পতিবার (১৯ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডিসিসিআই ও কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) যৌথভাবে ‘২০১৫ সালে বাণিজ্যে বাংলাদেশ […]
ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয়কেন্দ্র খোলার দাবি

ঢাকা: প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় এবং ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। বৃহস্পতিবার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে এক মানববন্ধন ও সমাবেশে এসব দাবি জানানো হয়। মানববন্ধন শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশের সভাপতি আলতাফ হোসাইন প্রান্তিক চাষিরা সবচেয়ে বেশি নিগৃহীত […]
‘ভিন্ন দেশের ব্যাংকের ক্লোন কার্ডের মাধ্যমে টাকা তুলতো তারা’

বিভিন্ন দেশের ব্যাংকের গ্রাহকদের এটিএম কার্ডের তথ্য চুরি করে অন্যদেশে এসে টাকা তুলতো চীনা নাগরিক জিয়ান হুই ও তার সঙ্গীরা। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে র্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। আরও পড়ুন- ‘মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিলো জিয়ানহুইয়ের’ মাহমুদ খান জানান, গ্রেফতার চীনা […]
গাইবান্ধায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় পঞ্চশ শ্রেণির এক ছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ধর্ষক মিলন মিয়াকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (১৯ মে) সকালে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সে স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বুধবার […]
ফেনীর উপকুলীয় অঞ্চলে ৪ নম্বর সতর্কতা সংকেত

ফেনী: ঘূর্ণিঝড় ‘রেয়ানু’র প্রভাবে ফেনীর সোনাগাজী উপকূলীয় অঞ্চলে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে আবহাওয়া অফিস এ তথ্য জানান। ফেনীর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক কবির আহম্মদ জানান, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রোয়ানু। এটি বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ করা […]
বরিশালে আভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে সতর্কতা

বরিশাল: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের নদী বন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ কারণে আভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে সতর্কতা অবলম্বন করে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর থেকে এ সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সতর্কতা সংকেত বহাল থাকবে বলেও জানানো হয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের […]