বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় জেএমবির শক্তি উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় জেএমবির শক্তি উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বাংলাদেশের ঢাকার কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান নিহত নয়জন এবং গুলশানের ঘটনায় জড়িতরা একই গোষ্ঠীর বলে সন্দেহ করছে পুলিশ। এর আগে গুলশানের ঘটনার জন্য পুলিশ নিষিদ্ধ গোষ্ঠী জামায়াতুল মুজাহিদিন বা জেএমবির কথা উল্লেখ করেছিল। প্রাক্তন সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক সাখাওয়াত […]

বাম কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়েছে এমআরআই রিপোর্টে দুঃসংবাদই পেলেন মুস্তাফিজুর রহমান

th 5

বিসিবির ফিজিও-ডাক্তারদের শঙ্কা সত্যি প্রমাণিত হওয়ায় এমআরআই রিপোর্টে দুঃসংবাদই পেলেন মুস্তাফিজুর রহমান। তার বাম কাঁধের স্ল্যাপেই (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা ধরা পড়েছে। এ ব্যাপারে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, এ ধরনের চোটের চূড়ান্ত সমাধান দুই ভাবে হতে পারে। একটা হলো ইনজেকশনের মাধ্যমে ওষুধ দিয়ে, অন্যটি অস্ত্রোপচার। কোচার হয়তো এর যেকোনো একটিই বেছে […]

জাহাজ বিল্ডিং গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হয়েছে,জানতে পেরে আশপাশের বাসিন্দারা বিস্মিত, আতঙ্কিত

kallyanpur jahaj bilding 20252 1469534967

কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩ নম্বর বাড়িটির নাম ‘তাজ মঞ্জিল’। নির্মাণ কাঠামো দেখতে জাহাজের মতো হওয়ায় এলাকাবাসীর কাছে এটি পরিচিত ‘জাহাজ বিল্ডিং’ হিসেবে। বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদ। তিনি কাস্টমস কর্মকর্তা ছিলেন। এই বাড়ির পঞ্চম তলায় থাকা মেসে সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালান পুলিশ, র‌্যাব ও সোয়াত সদস্যরা। পুলিশের ভাষ্য মতে, […]

খিলগাঁওয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক

Swadesh breaking News

রাজধানীর খিলগাঁওয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ বুধবার সকালে খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। খিলগাঁও থানায় কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, স্থানীয়দের মাঝে ঝামেলার কারণে ওই হামলার ঘটনা ঘটেছে […]

আইসিসি টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পারফর্মেন্সে টেস্টের সেরা বোলার এখন রবিচন্দ্রন আশউইন।

আইসিসি টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এক সপ্তাহের বেশি ধরে রাখতে পারলেন না ইয়াসির শাহ। অ্যান্টিগা টেস্টের দারুণ পারফর্মেন্সে টেস্টের সেরা বোলার এখন রবিচন্দ্রন আশউইন। উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের পাশাপাশি সেঞ্চুরি করেন আশউইন। টেস্ট অল রাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরো পাকা করেছেন আশউইন। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের সঙ্গে ব্যবধান এখন ৪৩ […]

দুবাইয়ে জুনিয়র চেস টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফাহাদ রহমান

Fahad Chess Champ

দুবাইয়ে জুনিয়র চেস টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফাহাদ রহমান। ১৪ তম আসরের শেষ রাউন্ডে স্বাগতিক আল হোসানি ওমরানকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই ফিদে মাস্টার। নয় ম্যাচে সাত জয় আর দুই ড্র ফাহাদের। সবমিলিয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেন তিনি। এর আগে সোমবার টুর্নামেন্টের শীর্ষ রেটিংধারী ইউক্রেনের ফিদে মাস্টার […]

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

channel i 136347

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন কারাভোগের পর সরকারের মধ্যস্থতায় দেশে ফিরেছে তারা। মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন ভাগ্য বিড়ম্বিত এ বাংলাদেশিরা। ভাগ্য পরিবর্তনের আশায় নোয়াখালীর বেলাল দেশ ছেড়েছিলেন দু’বছর আগে। ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো হয়ে অবৈধ পথে প্রবেশ করেন স্বপ্নের দেশ আমেরিকায়। কয়েকশ’ মাইলের কঠিন পথ পাড়ি দিয়ে আমেরিকায় […]

তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তাদের ৪২টি হেলিকপ্টার ও ১৪টি যুদ্ধজাহাজ খুঁজে পাওয়া যাচ্ছে না

তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তাদের ৪২টি হেলিকপ্টার ও ১৪টি যুদ্ধজাহাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন তুর্কি কর্মকর্তা এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। তুরস্কে বিশৃঙ্খলা সৃষ্টিতে এসব হেলিকপ্টার ব্যবহৃত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ইস্তাম্বুল থেকে আরো কয়েকটি সূত্র তুর্কি নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিখোঁজ হওয়ার খবর দিয়েছে। এর আগেও কয়েকটি গণমাধ্যম হেলিকপ্টার […]

চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে,রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩

Earthquake sm20160408122047

ল্যাতিন আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ২৫ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের অ্যাসিন উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। চিলির জরুরী সেবা অফিস বলছে, তাৎক্ষণকিভাবে ভূমিকম্পে হতাহত এবং অবকাঠামোগত কোন ক্ষতি হয়নি। এছাড়া নৌবাহিনীর পক্ষ […]

আত্মঘাতি হয়ে উঠা পর্যন্ত তিন ধাপে চলে জঙ্গিদের তৎপরতা

8

সদস্য সংগ্রহ থেকে শুরু করে আত্মঘাতি হয়ে উঠা পর্যন্ত তিন ধাপে চলে জঙ্গিদের তৎপরতা। পবিত্র ইসলাম ধর্মের মনগড়া ব্যাখ্যায় মগজ ধোলাইয়ের মাধ্যমে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষকে যুক্ত করা হয় এই তৎপরতায়। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জিহাদের নামে মগজ ধোলাইকারিরা মাত্র ছয় সপ্তাহের মধ্যেই জঙ্গিদের করে তোলে আত্মঘাতি। নির্দিষ্ট করে বলা না গেলেও কমপক্ষে তিনস্তরে প্রশিক্ষণ দেয়া […]

চলতি মাসের ২৩ দিনেই ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে

রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের তথ্য মতে, চলতি মাসের ২৩ দিনেই ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মারা গেছেন ৪জন। তবে, ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রতি বছর সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু […]

সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় আদালতের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

sinha20150526211948

দেশে সম্প্রতি কয়েকটি সন্ত্রাসী হামলার পর সব আদালতে নিরাপত্তা জোরদারের কথা জানানো হলেও এখনো নিরাপত্তার অভাব রয়েছে ঢাকার নিম্ন আদালতে। এখন পর্যন্ত কিছু সংখ্যক পুলিশ মোতায়েন ছাড়া নেয়া হয়নি কোনো বিশেষ ব্যবস্থা। এ অবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকতে হচ্ছে এখানে আসা আইনজীবী ও বিচার প্রার্থীদের। তারা বলছেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই যেন বাড়ানো হয় […]