ঘরের মাঠে মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা

লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা। লিওনেল মেসিকে ছাড়াই মালাগার বিপক্ষে নামে বার্সা। একের পর এক সুযোগ নষ্ট করতে থাকে শুরু থেকেই। স্কোর বোর্ডে পরিবর্তন ছাড়াই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও বজায় থাকে একই চিত্র। ৬৮ মিনিটে দশ জনের দলে পরিণত হয় মালাগা। লাল কার্ড […]
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন আজ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষ্যে শনিবার রাতে কেক কেটেছেন তার মা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে রাত ১২টায় ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান মা খালেদা জিয়া। এর পর একে একে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা দলটির বিভিন্ন অঙ্গ […]
ভারতের উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪৫ জন নিহত

ভারতের উত্তর প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। কানপুরের পুখারায়ামের কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেস নামের একটি ট্রেন লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টার দিকে ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। […]