১ ডিসেম্বর থেকে কলকাতায় ইউএস বাংলার ফ্লাইট শুরু

দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতায় তাদের ফ্লাইট শুরু করবে। এটা হবে তাদের তৃতীয় আন্তর্জাতিক গন্তব্য। ইউএস বাংলার এক বিবৃতিতে বলা হয়, ‘সপ্তাহের প্রতিদিনই ঢাকা-কলকাতা-ঢাকা ফ্লাইট চলবে। ১৫৮ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৪০০ এয়ারক্র্যাফট এই রুটে চলাচল করবে।’ ইকোনমি ক্লাসে ঢাকা-কলকাতা-ঢাকা’র রিটার্ন টিকেটের মূল্য ৯ হাজার ৯৯৯ টাকা। আর ওয়ানওয়ে টিকেটের মূল্য […]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অতিথি পাখির আগমনে মুখরিত

ধীরে ধীরে শীতের আগমনে অতিথি পাখিদের অন্যতম মৌসুমী আশ্রয়স্থল রাজধানীর উপকন্ঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জলাশয়গুলো মনোরম হয়ে উঠছে। ক্যাম্পাসের ছোট ও বড় আকারের জলজ পদ্ম সুশোভিত লেকে ৭০ প্রজাতির শত শত অতিথি পাখির আগমন ঘটেছে। লেকের পাশের গাছ-গাছালি অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। কুয়াশাচ্ছন্ন ও শীতের আবহাওয়ায় সবুজে সুশোভিত বিশাল এই এলাকা অতিথি পাখিদের […]
সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব এবং উন্নত নৈতিকতার আদর্শে স্ব-স্ব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি আগামীকাল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে আজ এ আহবান জানান। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব […]
২০২১ সালের মধ্যেই নিরাপদ পানি-পয়ঃনিষ্কাশন ব্যবস্থা : মতিয়া চৌধুরী।
২০২১ সালের মধ্যেই সবার জন্য নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। জানালেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি জানান, বর্তমানে দেশের ৬১ শতাংশ মানুষ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় এসেছে। আর উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগের পরিমাণ ১ শতাংশের নিচে নেমে গেছে। নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কর্মপরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী আশা করেন, দু’টি ক্ষেত্রেই বাংলাদেশ বিশ্বব্যাপী দৃষ্টান্ত […]
মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ রাখতে হবে
মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর বহাল রাখার দাবি জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিশিষ্ট সাংবাদিক ও সুশীল সমাজ। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে এ দাবি জানায় তারা। বৈঠকে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ সম্পাদক ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার ও সাংবাদিক নাঈমুল ইসলাম খান। তারা বলেন, সরকার […]
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১শ’ ছাড়ালো
ভারতের উত্তর প্রদেশে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে। আহত অসংখ্য। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত ৩টায় এ ঘটনা ঘটে। ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়। কানপুরের ইনস্পেক্টর জেনারেল জাকি আহমেদ জানান, ঘটনাস্থল থেকে ৯১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। […]
জেলা পরিষদ নির্বাচনকে অর্থহীন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

জেলা পরিষদ নির্বাচনকে অর্থহীন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এই নির্বাচনে তার দল অংশ নেবে না বলেও জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন করব না। কারণ এই নির্বাচন অর্থহীন।’ বিকল্প ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট শহিদুর রহমানের […]
আবদুর রহমান বদির জামিন স্থগিতে দুদকের আবেদনে কোনো আদেশ দেননি চেম্বার বিচারপতি।

দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সংসদ সদস্য আবদুর রহমান বদির জামিন স্থগিতে দুদকের আবেদনে কোনো আদেশ দেননি চেম্বার বিচারপতি। এর ফলে হাইকোর্টের জামিন বহাল থাকলো বলে জানিয়েছেন বদির আইনজীবীরা। এতে তার মুক্তিতে আর বাধা নেই বলে জানান আসামির আইনজীবীরা। তথ্য গোপনের অভিযোগে গত ২ নভেম্বর বদিকে ৩ বছরের কারাদণ্ডসহ আর্থিকও জরিমানাও করা হয়। এই […]
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এরইমধ্যে কক্সবাজার ও বান্দরবান সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বাড়ানো হয়েছে। টেকনাফের হোয়াইকং থেকে দমদমিয়া পর্যন্ত বাড়তি ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। সহিংসতার কারণে অনেক রোহিঙ্গাই এখন সীমান্তমুখি। তাই অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তারা। বিজিবি বলছে, গত কয়েকদিনে […]
আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, মনোনায়ন পত্র জমার শেষ দিন ১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর, প্রত্যাহার ১১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এ নির্বাচনে ভোট দিবে […]
মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সকাল ১১টার পরে তাঁর ব্যক্তিগত সহকারী আবুল হাসান মনোনয়নপত্র সংগ্রহ করে। মনোনয়নপত্র নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সেক্রেটারি এম সুলতান মাহামুদ। এছাড়া, কল্যাণ পার্টির পক্ষে রাশেদ ফেরদৌস সোহেল ও বিপ্লবী ওয়াকার্স পার্টির পক্ষে মাহবুবুর রহমান ইসমাইলও কেনেন মনোনয়নপত্র। এ […]
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। দুই পরীক্ষায় এবার ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা। প্রথমদিন ইংরেজি বিষয়ে পরীক্ষা হচ্ছে। এবার প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জনের পরীক্ষায় বসার কথা। এর মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন ছাত্র এবং ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন ছাত্রী। […]
ভারতের উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ গেছে অন্তত ৯১ জনের

ভারতের উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ গেছে অন্তত ৯১ জনের। আহত হয়েছেন দেড় শতাধিক যাত্রী। দুর্ঘটনায় ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ধারণা করা হচ্ছে, অনেকেই এ সব বগির ভেতরে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। ভারতে পাটনা-ইন্দোর […]
শুভসূচনা করেছে বাংলাদেশ।
শুভসূচনা করেছে বাংলাদেশ। ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক হংকংকে। জোড়া গোল করেছেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন। মূল ভেন্যুতে অনুশীলন করতে না পারায় কিছুটা অস্বস্তি ছিল বলে স্বীকার করে নিয়েছেন অধিনায়ক জিমি।
বিপিএলে দিনের একমাত্র ম্যাচে খুলনা টাইটানসের মুখোমুখি হবে বরিশাল বুলস।

বিপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে খুলনা টাইটানসের মুখোমুখি হবে বরিশাল বুলস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা পৌনে ৬টায়। পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে বরিশাল। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে, আজ জয় চাই বুলসদের। শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে হারের ক্ষত ভুলে তাই, ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা মুশফিকুর রহিমের […]