ডাম্বুলায় ইতিহাস বদলের হাতছানি

সিরিজের প্রথম ওয়ানডে খেলতে বাংলাদেশ দল গতকাল পৌঁছেছে ডাম্বুলাতে। শ্রীলঙ্কার অন্যতম বৃহৎ এ শহরটি কলম্বো থেকে ১৪৮ কিলোমিটার উত্তর-পূর্বদিকে অবস্থিত। দলের তরুণ সদস্য মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকতদের কাছে রনগিরি ডাম্বুলা স্টেডিয়ামটি একেবারেই নতুন। কিন্তু দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সহ-অধিনায়ক সাকিব আল হাসানরা সেখানে পা রেখে হয়তো […]
কুশল পেরেরার বদলে সিরিবর্ধনে

কুশল পেরেরার ইনজুরিতে শ্রীলঙ্কার ওয়ানডে দলে ডাক পেলেন মিলিন্ডা সিরিবর্ধনে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হবে শনিবার। ওয়ানডে সিরিজের জন্য লঙ্কান দলে ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। ওই ম্যাচে ৭৮ বলে ৬৪ রান করে ব্যাথা নিয়ে মাঠ ছাড়েন। এতে সিরিজের প্রথম দুই […]
ইউরোপে ৩ ম্যাচে নিষিদ্ধ ডেলে আলি

ইউরোপিয়ান ফুটবল আসরে তিন ম্যাচের নিষধাজ্ঞা পেলেন ডেলে আলি। গেল ফেব্রুয়ারিতে ইউয়েফা ইউরোপা লীগে বেলজিয়ানর দল গেন্তের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন টটেনহ্যাম হটস্পারের এ ইংলিশ মিডফিল্ডার। ২-২ গোলের ড্র‘র ওই ম্যাচে গেন্ত ফুটবলার ব্রেখট দিয়ায়েগেরেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডেলে আলি। চলতি ইংলিশ প্রিমিয়ার লীগে টটেনহ্যামের শীর্ষ চার-এ […]
সিলেটে জঙ্গি আস্তানা ঘিরে সোয়াত

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযানের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। তারা আস্তানাটি ঘিরে ফেলেছে। আজ শুক্রবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে সড়কপথে ঘটনাস্থলে পৌঁছায় সোয়াতের একটি দল। মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন গণমাধ্যমকে জানান, বেলা একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান […]
মুক্তির আগেই রেকর্ড

বলিউডে তিন খান অর্থাৎ সালমান, আমির ও শাহরুখের ছবি মানেই বক্সঅফিসে ঝড় ওঠা। কখনো আমির খান শাহরুখের রেকর্ড ভাঙছেন তো আবার শাহরুখ ভাঙছেন আমিরের রেকর্ড। আবার এই দুই খানের রেকর্ড ভাঙছেন সালমান খান। প্রতি বছরেই বক্স অফিসে এই তিনখানের লড়াই জমে ওঠে। চলতি বছরেও এর ব্যতিক্রম হবে না। এই বছরও তিন খানের লড়াই দেখবেন ভক্তরা। […]
ব্যাংক কর্মকর্তা আরিফা খুন: সাবেক স্বামী গ্রেপ্তার

রাজধানীতে যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফাকে আরিফাকে হত্যার অভিযোগে তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণের ভারপ্রাপ্ত উপকমিশনার মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি ফখরুলকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। গত ১৬ মার্চ রাজধানীর […]
দিনাজপুরে দুই জেএমবি সদস্য আটক

দিনাজপুরের চিরিরবন্দরে হাতবোমা ও জিহাদী বইসহ জেএমবি’র দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর নশরতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চিরিরবন্দরের মাছুয়াপাড়া গ্রামের মানিক হোসেন (২৭) ও একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জাকির হোসেন (৩০)। দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, জেএমবির কয়েকজন সদস্য রানীরবন্দর এলাকায় নাশকতার […]
মেসির নামে কোকেইন

দক্ষিণ আমেরিকা কর্তৃপক্ষ ৯১ মিলিয়ন ডলারের বেশি মূল্যের কোকেইন উদ্ধার করেছে। এ গুলো মাছের আকৃতির (ফিশ ফিলেট) প্যাকেটে পাচার করা হচ্ছিল। পেরুর পুলিশ জানায় জব্দ করা কোকেইনের পরিমাণ ১৪১৭ কিলোগ্রাম। প্রতিটি প্যাকেটের গায়ে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ছবি মূদ্রিত ছিল। এতে শুধু তার ছবিই নয়, নাম লেখা ছিল, ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার লোগো এবং […]
ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি, দুই শতাধিক প্রাণহানির আশঙ্কা

লিবিয়া উপকূলবর্তী এলাকায় ফের নৌকাডুবিতে ২ শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্প্যানিশ ত্রাণ সংস্থা প্রোঅ্যাকটিভা ওপেন আর্মসের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। সংস্থাটি জানায়, ডুবে যাওয়া দুটি নৌকার কাছ থেকে ভাসমান ৫ টি মরদেহ উদ্ধার করেছে। এক একটি নৌকায় ১০০ জনের বেশি ধারণা ক্ষমতা রয়েছে বলে তারা উল্লে করেন। প্রোঅ্যাকটিভা’র লরা লানুজা বলেন, […]
‘বিএনপির সময়েই বাংলাদেশে ১২৫ জঙ্গি সংগঠনের সৃষ্টি’

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে জঙ্গি উত্থানের সৃষ্টি হয়েছে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়। তাদের পৃষ্ঠপোষকতায় দেশে ১২৫ সন্ত্রাসী-জঙ্গি উগ্র মৌলবাদি সংগঠনের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মূলত তারাই বিভিন্ন সময়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। জঙ্গি দমনের সময় আইনশৃংলা বাহিনী যখন কঠোর পদক্ষেপ নেয় ঠিক তখনই বিএনপির পক্ষ থেকে […]
দূর্ভিক্ষ উপেক্ষা করছে দক্ষিণ সুদান: গুতেরেস

দক্ষিণ সুদান সরকার দেশটির দূর্ভিক্ষ পরিস্থিতি উপেক্ষা করে চলেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেন, দূর্ভিক্ষপীড়িদ এক লাখ মানুষের দূর্দশা উপেক্ষা করছে দেশটির সরকার। এছাড়া, ৭৫ লাখ মানুষের মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন। আরও হাজার হাজার মানুষ লড়াই থেকে পালাচ্ছে। এ খবর দিয়েছে আল জাজিরা। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির-এর কাছে জাতিসংঘ মহাসচিবের […]
কানাডার পার্লামেন্টে ইসলামোফোবিয়া বিরোধী প্রস্তাব পাস

কানাডার আইনপ্রণেতারা হাউজ অব কমন্সে ইসলামোফোবিয়া বা ইসলাম নিয়ে অহেতুক ভয় বা ঘৃণা’র বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করেছে। এতে করে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করতে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের রাস্তা উন্মুক্ত করলো দেশটি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের জোরালো উৎসাহ নিয়ে প্রস্তাবটি পাস হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, প্রস্তাবটি সহজেই পাস হয়েছে। […]
মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত

মাগুরায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাগুরা হাইওয়ে পুলিশ জানায়, ফরিদপুরগামী বালুভর্তি ট্রাকের সঙ্গে বিপরীতমুখি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়। আর মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে তার সহকারির মৃত্যু হয়।নিহত চালক আবু হানিফ আর অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত

মোহাম্মদ অাফজাল হোসেন (টাঙ্গাইল প্রতিনিধি),স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম,সম্পাদনায়- সাইমুর রহমান : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল ” ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে”। শুক্রবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে […]
কেন শসা উপকারী সবজি

আপনি কী জানেন সারা বিশ্বে সবজি আবাদ হওয়ার দিক থেকে শসার অবস্থান কত নম্বরে? শুনে অবাক হবেন, শসার অবস্থান রয়েছে ৪ নম্বরে। খাদ্যে, রূপচর্চায় ও মেদ নিয়ন্ত্রণে এই সবজিটির রয়েছে বিশেষ জনপ্রিয়তা। আবার এই সবজিটি বেশ সহজলভ্য ও সাশ্রয়ী। শসার হাজারো উপকারিতা থেকে ১ ডজন উপকারের কথাই জেনে নিন। দেহের পানিশূন্যতা দূর করে : পথে-ঘাটে […]