আসছে ব্যয়বহুল মিউজিক বাংলা ড্যান্স

লাইন মিউজিকের প্রযোজনায় প্রকাশ পাচ্ছে ফাহিমের নতুন গান। গানের শিরোনাম ‘বাংলা ড্যান্স’। রাহুল ভানজার কথায় এ গানটির সুর করেছেন অম্লান। সংগীতায়োজন করেছেন বব। সম্প্রতি এফডিসিতে টানা কয়েকদিন শুটিং শেষে এ গানটির মিউজিক ভিডিও’র কাজ শেষ হয়েছে। ভিডিওটি নিয়ে ফাহিম বলেন, ‘আমার তৃতীয় অ্যালবাম ‘বলছি তোমায়’র চার বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের নিকট হাজির হতে […]
সামান্য টাকার জন্য মা-মেয়ের সাথে এ কেমন আচরণ!

গাজীপুর, ১৪ অক্টোবর- রংপুর থেকে অভারের তাড়ানায় আশুলিয়ার ঘোষবাগ এলাকায় মেয়েকে নিয়ে পাড়ি জমায় মর্জিনা কিন্তু সেই অভাব তাড়ানা মৃত্যু দিয়ে পিছু ছাড়াতে হলো মর্জিনাকে।এখানে এসে কাজ নেয় একটি পোশাক কারখানায় কিন্তু বাড়িতে অসুস্থ স্বামীর ওষুধের খরচ। আবার মেয়েসহ নিজের খরচ বহন করতে গিয়ে প্রতি মাসেই কিছু কিছু ঘাটতিতে পড়তে হয়েছে তাকে। ফলে বাসার পাশের […]
৬ উইকেটে হারলো বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারলো না বাংলাদেশ ক্রিকেট দল। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। তার আগে বৃহস্পতিবার ছিল দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্ততি ম্যাচ। ব্যাটিংয়ে কোনমতে ২৫৫ রান করলেও বোলিংয়ে অবস্থা আরো করুণ। মার্করাম আর ১৮ বছর বয়সী ব্রিটজকে উদ্বোধনী জুটিতেই প্রায় দেড়শ রান যোগ করেন। […]
মোনাকোর বিপক্ষে নাটকীয় জয় লিঁওর

রাসি লীগ ওয়ান আসরের বর্তমান চ্যাম্পিয়ন এএস মোনাকোর বিপক্ষে নাটকীয় জয় কুড়ালো অলিম্পিক লিঁও। শুক্রবার নিজ মাঠে ৩-২ গোলে জয় কুড়ায় তারা। যোগ করা সময়সহ ম্যাচের ৯৫ মিনিট পর্যন্ত ২-২ গোলের সমতায় চলছিল খেলা। তবে শেষ বাঁশির আগমুহূর্তে দূর পাল্লার ফ্রি কিকে দারুণ গোল নিয়ে লিঁওকে নাটকীয় জয় এনে দেন ফরাসি মিডফিল্ডার নাবিল ফেকির। ম্যাচে […]
শেষের দিকে ফারিয়ার ‘ইন্সপেক্টর নটি.কে’

নুসরাত ফারিয়া। দেখতে দেখতে ঢালিউডে দু’বছর পার করলেন তিনি। ২০১৫ সালে অশোক পাতির ‘আশিকী’ ছবির মাধ্যমে ঢালিউডে পা দেন এই অভিনেত্রী। বেশ সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এবার অশোক পাতির নতুন ছবিতে কাজ করছেন তিনি। ছবির নাম ‘ইন্সপেক্টর নটি.কে’। ইতালিতে টানা শুটিং করার পর বর্তমানে কলকাতায় এ ছবির শুটিং করছেন তিনি। নুসরাত ফারিয়া মুঠোফোনে কলকাতা […]
সংসার ভাঙলো শ্রাবন্তীর

বাংলাদেশের শোবিজ অঙ্গনে বিচ্ছেদের হিড়িক লেগেছে। থেমে নেই পাশের দেশের কলকাতায়ও। এই সংসার ভাঙনের খাতায় এবার নাম লেখালেন টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টপাধ্যায়। কৃষাণ ভ্রজ যাদবের সঙ্গে বৈবাহিক জীবনের ইতি টেনেছেন এই অভিনেত্রী। কবে কোথায় কী কারণে সংসার ভেঙেছে তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অবশ্য তবে নায়িকা নিজেই স্বীকার করে নিয়েছেন স্বামী কৃষাণের সঙ্গেও ডিভোর্স […]
অপেক্ষায় নাবিলা

দর্শকপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী নাবিলা। উপস্থাপনার বাইরে একটি মাত্র চলচ্চিত্র ‘আয়নাবাজি’ ও দুটি নাটকে দেখা গেছে এই অভিনেত্রীকে। নাটক দুটি হলো ‘মার্চ মাসে শুটিং, ও ‘কথা হবে তো’। বর্তমানে এই অভিনেত্রী শুধু উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। খুব শিগগির টিভি পর্দায় একটি অনুষ্ঠান নিয়ে হাজির হবেন জানান তিনি। এই প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আমার এবারের […]
‘খালেদা জিয়া দেশে ফিরলে আইনানুগ ব্যবস্থা’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইংল্যান্ড থেকে দেশে ফিরলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উল্লেখ্য, গত এক সপ্তাহে বিএনপি চেয়ারপার্সন খালেদা […]
চিরকুট নিয়ে ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা; আত্মঘাতী গেমস

পুরান ঢাকার সদরঘাটের একটি বহুতল মার্কেটের ছাদ থেকে পড়ে রাকিব (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের হাতের কিছুটা অংশ জুড়ে কাটা দাগ রয়েছে। যা দেখে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন আত্মঘাতী গেমস ব্লু হোয়েল খেলেই ওই তরুণ ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। যদিও পুলিশ বলছে আত্মহত্যা হলেও এই ঘটনার সঙ্গে ব্লু হোয়েলের কোন সম্পর্ক নেই। […]
রোহিঙ্গারা এখন কোথায় যাবে?

এখানে ঢাকায় যেকোনো আলোচনায় সবার আগে আসছে রোহিঙ্গা ইস্যু। কেন এটা হচ্ছে তা বোঝা সহজ। ভারতের আধা ডজন রাষ্ট্রের চেয়ে অনেকটা ছোট দেশ বাংলাদেশ। এটা ওড়িশা রাজ্যের চেয়েও ছোট, যদিও এখানে জনসংখ্যার ঘনত্ব চারগুন বেশি। কমপক্ষে পাঁচ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত দেশত্যাগী রোহিঙ্গা যখন ¯্রােতের মতো এখানে আসছে, তখন দেশটি একেবারে প্রান্তসীমায় পৌঁছে গেছে। কিছু রোহিঙ্গাকে […]
শাহজালালে নিষিদ্ধ ২৮০ কার্টুন বিদেশী সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিষিদ্ধ ২৮০ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সিগারেটগুলো জব্দ করা হয়। এসময় একজনকে আটক করে প্রিভেন্টিভ টিম। আটককৃত মো. বাহার উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জে। সূত্র জানায়, কলকাতা থেকে বাংলাদেশ বিমানের ইএ০৯২ ফ্লাইটে ঢাকায় আসেন বাহার। ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ নিয়ে তিনি গ্রিন […]