নির্বাচনের আগে হচ্ছে না পদ্মা সেতু

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: সরকার-নির্ধারিত সময়ে অর্থাৎ ২০১৮ সালের ডিসেম্বরে পদ্মা সেতু চালু করা কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত সেতুর একটি ইস্পাতের কাঠামো (স্প্যান) উঠেছে। আগামী ১২ মাসের মধ্যে আরও ৪০টি স্প্যান পিলারের ওপর বসাতে হবে। অর্থাৎ এখন থেকে প্রতি মাসে অন্তত তিনটির বেশি করে স্প্যান বসাতে হবে। একই গতিতে চালাতে হবে নদী শাসনের কাজও। প্রকল্প […]
রিয়ালকে আরও পেছনে ফেলল বার্সা

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: গোললাইন-বিতর্ক পিছু ছাড়ছে না বার্সেলোনার। কিছুদিন আগেই লিওনেল মেসির গোল বাতিল হওয়ায় জয়বঞ্চিত হয়েছিল বার্সা, কাল গোলবঞ্চিত হলেন লুইস সুয়ারেজ। তবে উরুগুইয়ান স্ট্রাইকারের গোল বাতিল হলেও এবার জয় নিয়েই ফিরেছে ভালভার্দের দল। জয়টা বেশ বড় ব্যবধানেই। ঘরের মাঠে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতে লা লিগার পয়েন্ট তালিকায় আরও জাঁকিয়ে […]
ফিলিপিন্সে ভূমিধসে নিহত ২৬

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: ফিলিপিন্সে ঘূর্ণিঝড় কাই তাকের আঘাতে সৃষ্ট ভূমিধসের ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৩ জন নিখোঁজ রয়েছেন। পূর্বাঞ্চলীয় ফিলিপিন্সের বিলিরান দ্বীপে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।ক্রান্তীয় ঘূর্ণিঝড় কাই তাক যা স্থানীয়ভাবে উরদুজা নামে পরিচিত, শনিবার আঘাত হানার একদিন পর এই ভূমিধসের ঘটনা ঘটলো। একজন পুলিশ […]
স্বত:স্ফূর্ত ভাবে কানাডার মন্ট্রিয়লে মহান বিজয় দিবস উদযাপন

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়ল যথাযথ মর্যাদা ও স্বত:স্ফূর্ততার সাথে কানাডার মন্ট্রিয়লে মহান বিজয় দিবস উদযাপন করেছে।এসোসিয়েশনের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী পরিচ্ছন্ন প্রানবন্ত ও জমজমাট এ অনুষ্ঠানটি শতকন্ঠে জাতীয় সঙ্গীত মুক্তিযোদ্ধাদের সম্মাননা কবিতা আবৃত্তি নৃত্যালেখ্য ৭১’র গান অতিথি শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত বিচিত্রা এবং নৈশভোজ দিয়ে সাজানো ছিল গত ১৬ ডিসেম্বর শনিবার […]
সুচির অনুমতি নিয়েই রোহিঙ্গা নির্যাতন করা হয়েছে

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: মিয়ানমারের নেত্রী অং সান সুচির অনুমতিতেই সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন করা হয়েছে বলে ধারণা করছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ আল রাদ আল হুসেইন। এ ঘটনায় মিয়ানমারের নেতাদের একসময় আদালতে বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জেইদ আল রাদ আল হুসেইন বলেন, ‘অভিযানের ভয়াবহতা আর বিস্তৃতিতে এটা স্পষ্ট যে […]
সিরিজ জিতল ভারত

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে ভর করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ৮ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। ১০৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।রোববার বিশাখাপত্তমে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে লঙ্কানরা। এদিন দলের হয়ে একাই লড়েছেন ওপেনার উপুল থারাঙ্গা। ৮২ বলে ৯৫ রান করে আউট হন […]