বাজেয়াপ্ত হচ্ছে সাদ্দাম হোসেনের সম্পত্তি

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইরাকে একটি `জবাবদিহিতা ও ন্যায়বিচার সংক্রান্ত কমিশন` এই তালিকা তৈরি করেছে। এতে সাদ্দাম হোসেন, তার সন্তান, নাতিনাতনী এবং আত্মীয়স্বজনরা আছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়,২০০৩ সালে ইরাকে মার্চ-এপ্রিল মাসে মার্কিন-নেতৃত্বাধীন অভিযানে […]
সিলেটে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

সিলেটের দক্ষিণ সুরমায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা বরইকান্দি ৩নং রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবুল আহমদ ও মাসুক মিয়া। এতে আহত হয়েছেন আরো ২০ জন। সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, সিএনজি অটোরিক্সার ভাড়া নিয়ে কথাকাটাকাটি জের ধরে সোমবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি […]
পিছিয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

এপ্রিলের প্রথম সপ্তাহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ১১তম আসরের পর্দা উঠবে। আগামী ৬ এপ্রিল হওয়ার কথা ছিল এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু, উদ্বোধনী অনুষ্ঠান একদিন পিছিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই)। ৬ তারিখের পরিবর্তে অনুষ্ঠানটি হবে পরদিন ৭ এপ্রিল।এছাড়া ভেন্যু স্থানান্তরিত হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় (সিসিআই)। অনুষ্ঠানের বাজেট ৫০ কোটি […]
কল বন্ধ করে পাটশিল্পকে ধ্বংস করেছে বিএনপি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে পাটকল বন্ধ করে এ শিল্পকে ধ্বংস করে দিয়েছে বিএনপি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে দেশের সব পাটকল বন্ধ করে দিয়েছিল। এর উদ্দেশ্যই ছিল পাকিস্তানকে পাট শিল্পে সমৃদ্ধ করা। আর বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। […]
মুস্তাফিজে মুগ্ধ ম্যাককালাম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে মাঠ মাতিয়ে বর্তমানে জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় আসরে দল পেলেও ইনজুরির কারণে খেলা হয় নি বাংলাদেশের এই পেসারের। এবার লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হয়েছে দ্য ফিজ খ্যাত এই তারকার। ঘরোয়া টি-টোয়েন্টির তৃতীয় ও নিজের প্রথম আসরেই নজর কেড়েছেন এই তারকা। মাত্র পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ […]
‘আমি ভাইরাল হিরো, সানি লিওনকে চাই’

‘জনগণ আমারে ভালোবাসে বলেই আমি স্টার। কারা আমাকে হিংসে করে জানেন? যারা দেখতে ভালো, তারা। যারা এত বছর ধরে কিছু করতে পারে নাই, সেসব লোকজনেরা আমার নামে গাল পাড়ে। হিরো আলম দু’দিন কা ল্যাড়কা এত হিট হইল ক্যামনে? এটাই বুঝতে পারে না।’সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিন পত্রিকায় হিরো আলমের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে হিরো […]
নির্ধারিত সময়ের আগেই বিএনপি মানববন্ধনে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই মানববন্ধন শুরু করেছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে মানববন্ধন শুরুর কথা থাকলেও প্রেসক্লাবের সামনে আগেই সড়কে দাঁড়িয়ে যান নেতা-কর্মীরা। এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা–কর্মী অংশ নিয়েছেন। ফলে ওই রাস্তায় যান চলাচল সীমিত হয়ে পড়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি […]
হেমলক আমার খুব পছন্দের মানুষ

অনলাইনে প্রকাশ পেয়েছে আসিফ ইকবালের লেখা ও অটামনাল মুনের গাওয়া ‘জীবনের হিসেব’ শিরোনামের গান। গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে অভিনেত্রী প্রসূন আজাদকে। একই সঙ্গে তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকে অভিনয় নিয়ে। গতকাল কথা বললেন তিনি। ‘জীবনের হিসেব’ মিউজিক ভিডিওটা কেমন হয়েছে? অভিনয়ের জায়গা ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। গানটিও সুন্দর। এক বছর অভিনয়ে […]
ফিরছেন ঈশিতা

বহুদিন ধরে অভিনয়ের মাঝে নেই রুমানা রশিদ ঈশিতা। অভিনয়ের পাশাপাশি গানেও দক্ষ এই অভিনেত্রী। তবে মাঝে মধ্যে বিশেষ দিবসে নাটক নির্মাণে দেখা যায় তাকে । কিন্তু গত কয়েকবছর ধরে নির্মাণেও নেই তিনি। মাঝে গান নিয়ে মিডিয়ায় ফেরার কথা জানালেও সেটাও প্রায় পাঁচ বছর অতিক্রম করেছে। দেরিতে হলেও এবার কথা অনুযায়ী কাজ করছেন ঈশিতা। গানে ফিরছেন […]
মসজিদের পাশেই পরম শান্তি: মুশফিক

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুশফিকুর রহিম এক স্ট্যাটাসে বলেছেন, মসজিদের পাশেই পরম শান্তি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই স্ট্যাটাস দেন মুশফিক। সেখানে একটি মসজিদের ছবিও যোগ করেন তিনি। মুশফিক বলেন, এর চেয়ে আনন্দের, শান্তির আর কিছুই হতে পারে না যখন আপনার থাকার হোটেলের পাশেই একটি মসজিদ থাকে এবং আপনি সেখানে […]
হাজিরা দিন টাকা কামান

কুমিল্লা সিটি করপোরেশনে যতজন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী কর্মরত, তার ছয় গুণের বেশি দৈনিক হাজিরাভিত্তিক (মাস্টাররোল) কর্মচারী আছেন। কাগজে-কলমে বিভিন্ন দপ্তরে দায়িত্ব দেওয়া হলেও তাঁদের বেশির ভাগেরই কোনো কাজ নেই। সকালে হাজিরা দিয়েই তাঁরা চলে যান। অন্যের মাধ্যমেও হাজিরা দেন কেউ কেউ। রাজনৈতিক বিবেচনায় ও বিভিন্ন মহলের চাপে নিয়োগ পাওয়া এই কর্মচারীদের বেশির ভাগই ঘুরেফিরে বেতন তুলছেন […]
বিএনপির ‘অবস্থান কর্মসূচি’র স্থান পরিবর্তন

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিএনপির ‘অবস্থান কর্মসূচি’র স্থান পরিবর্তন হয়েছে। আগামী বৃহস্পতিবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করার কথা ছিল। তবে ওই দিন জাতীয় প্রেসক্লাবে সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, ‘আমরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিলেও […]
অপরাজেয় চ্যাম্পিয়ন হতে পারবে বার্সেলোনা?

শেষ হার্ডলটা কি পার করে ফেলল বার্সেলোনা? রোববার লা লিগা শিরোপা দৌড়ে ধারে কাছে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে মেসির বাঁ পায়ের জাদুতে হারিয়েছে তারা। অ্যাটলেটিকোর চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ তো পিছিয়ে ১৫ পয়েন্টে। লা লিগায় ১১ ম্যাচ বাকি থাকা অবস্থায় ৮ পয়েন্টে এগিয়ে যাওয়া দল কখনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করেনি। তাই […]
রাশিয়ায় নির্বাচন: জনপ্রিয়তায় কে এগিয়ে?

এ সময় কোনো এক রোববার যদি রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়, প্রায় ৭০ শতাংশ রুশ ভোটার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভোট দেবেন। ভোটকেন্দ্রে যাবেন ৮০ শতাংশ ভোটার। রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টারের (ভিছেইওএম) প্রকাশিত সর্বশেষ এক জরিপে এ তথ্য উঠে আসে। ভিছেইওএম হচ্ছে রাশিয়ার একটি বেসরকারি গবেষণা সংস্থা। ১৯৮৭ সাল থেকে প্রতিষ্ঠানটি সে দেশের সামাজিক, রাজনৈতিক, […]
আজ টিভিতে যে খেলা দেখতে পাবেন

আবারও কি শেষ ষোলোতে বাদ পড়বে প্যারিস সেইন্ট জার্মেই? ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম কি শেষ ষোলো থেকে বিদায় নেবে রিয়াল মাদ্রিদ? নাকি আরেকটি চ্যাম্পিয়ন লিগ জয়ের পথে এগিয়ে যাবে আরেক ধাপ! ২০০৮-০৯ মৌসুমের পর আরেকটি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ লিভারপুলের সামনে। পোর্তো কি পারবে নিজেদের মাঠে ৫-০ গোলে উড়ে যাওয়ার পর নিজেদের […]