মার্চে স্থগিত, অপেক্ষার যেন শেষ নেই দর্শকের

ক’দিন আগে প্রকাশ হয়েছে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির ফার্স্ট লুক! চমকপ্রদ লুকটি দারুণ আলোচিত হয়। তারও আগে ছবিটির গানের শুটিং চলাকালীন একাধিক স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রকাশ পায়। সেগুলো নিয়েও ব্যাপক আলোচনা হয়। ফলে দর্শকের আগ্রহের তালিকায় শাকিব-বুবলী জুটির এই ছবিটি। তবে প্রাসঙ্গিক কারণে ২৩ মার্চ মুক্তির কথা থাকলেও ছবিটি সেদিন আর মুক্তি […]
৩০ বছরের আগেই ৩০ লাখ টাকা জমাবেন যেভাবে

মাস শেষ হওয়ার আগেই পকেটের অবস্থা খারাপ হয়ে যায় বাংলাদেশের বেশিরভাগ মানুষের। এই বিল, সেই বিল দিতে দিতে দেখা যায় নিজের অ্যাকাউন্টে আর কোন টাকাই নেই। বিশেষ করে যাদের অনেক খরচের হাত তারা ধার করেই পার করে মাসের অর্ধেক সময়। তাই সবারই বছর শেষে নিরাপত্তার জন্য বেশ কিছু টাকা জমানো উচিত। আজকের এই ছোট্ট লেখাটি […]
একাদশে সাকিব, ২ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, দেখুন একাদশ

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিদাহাস ট্রফির ৬ষ্ঠ ম্যাচ অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে। যারা জিতবে তারাই ১৮ মার্চ ফাইনালে ভারতের সাথে খেলার টিকিট পাবে। উল্লেখ্য যে আজ সন্ধ্যা ৭ঃ৩০ মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ- শ্রীলঙ্কা । পরপর দুই ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা লঙ্কানদের বিপক্ষে টাইগারদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে সাকিব আল হাসানের ফেরা। দীর্ঘ […]
দ্রুত নিহতদের মরদেহ ফিরিয়ে আনা হবে

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইট দুর্ঘটনায় হতাহতদের পরিবারে যেকোনো সহযোগিতায় সরকার পাশে আছে। দ্রুত নিহতদের মরদেহ ফিরিয়ে আনা হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (১৬ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত শাহরিন আহমদকে দেখতে এসে সেতুমন্ত্রী এ কথা […]
চাঁদপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সাংবাদিক সুমন হাসানের উপর ডিবি পুলিশের হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন হয়েছে। শুক্রবার দুপুরে প্রেসক্লাবের আয়োজনে শহরের কালীবাড়ি শপথ চত্বর এলাকায় এ মানববন্ধন হয়। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, শরীফ চৌধুরী ও চাঁদপুর টেলিভিশন […]
স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র

স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। বৃহস্পতিবার ম্যানহ্যাটনের সুপ্রিম কোর্টে ডিভোর্সের আবেদন জানিয়েছেন জুনিয়র ট্রাম্প দম্পতি। খবর নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান।জুনিয়র ট্রাম্প ২০০৫ সালে মডেল ও অভিনেত্রী ভানেসাকে বিয়ে করেন। তাদের ঘরে পাঁচ সন্তান রয়েছে। যাদের বয়স তিন থেকে ১০ বছর। ১২ বছর একসঙ্গে থাকার পর সম্প্রতি […]
কোম্পানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছেন।শুক্রবার ভোরে চট্টগ্রামের সন্দীপের সীমান্তবর্তী চর এলাহী ইউনিয়নের চর আমজাদে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহতের নাম ইব্রাহিম মাঝি। তিনি চর আমজাদের প্রয়াত চেরাজ কামলার ছেলে।ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করে র্যাব। তবে উদ্ধার অস্ত্রের পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।র্যাবের বরাদ দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা […]
সস্তায় লাউ, টমেটো কাঁচা মরিচের কম দাম

গ্রীষ্মকালীন সবজি উঠতে শুরু করেছে বাজারে। দাম তাই কিছুটা কম। তবে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে লাউ। মাঝারি আকারেরপ্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০টাকায়। মাছের বাজারও স্থিতিশীল রয়েছে। শুক্রবার সকালে রাজধানীর উত্তরার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। সবজির বাজারে ঘুরে দেখা যায়, দেশি আলু বিক্রি হচ্ছে ২০টাকা কেজি, আলু ডায়মন্ড ১৫ টাকা কেজি, জামআলু ২০টাকা কেজি, ফুল কপি প্রতি পিস ২০টাকা, বাঁধা কপি ২৫টাকা, করলা ৫০টাকা কেজি, পেঁপে ২০টাকা কেজি, বেগুন (গোল) ৩০ থেকে ৩৫টাকাকেজি, বেগুন লম্বা্ ৪০টাকা, শসা ৪০টাকা, ক্ষিরা ৩০টাকা, গাজর ২০টাকা কেজি, ব্রকলি ৩০টাকা পিস, শিম ৫০টাকা, মুলা২০টাকা কেজি, কুমড়া আকার অনুযায়ী ৩০থেকে ৬০টাকা পিস, টমেটো ২০টাকা কেজি, পটল ৫০টাকা কেজি, চাল কুমড়া২০থেকে ২৫টাকা পিস, কাঁচা কলা ১হালি ২৫থেকে ৩০টাকা, কচুর লতি ৫০টাকা কেজি, কাঁচা মরিচ ৫০টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের চেয়ে লেবুর দাম কমেছে। বড় আকারের লেবু প্রতি হালি ৪০টাকা আর মাঝারি আকারের লেবু প্রতি হালি বিক্রিহচ্ছে ২০টাকায়। এদিকে লাল শাক এক আটি বিক্রি হচ্ছে ৮থেকে ১০টাকায়, পুই শাক এক আটি ২৫টাকা, লাউ শাক একআটি ২৫থেকে ৩০টাকা, কলমি শাক এক আটি ১০টাকায় বিক্রি হচ্ছে। উত্তরা ৬ নম্বর কাঁচা বাজারের সবজি বিক্রেতা ইউনুস মিয়া বলেন, বাজার এহন তো ভালই, দাম কম। আমদানি (সরবরাহ) বাড়ছেতো। লাউতো এখন পানির দরে পাওয়া যাইতাছে। স্থিতিশীল আছে ডাল, ডিম, সয়াবিন তেল আগের দামেই বিক্রি হচ্ছে। দাম নিয়ে কথা হয় বাজার করতে আসা আর্কিটেক্ট সালমা হকের সঙ্গে। তিনি বলেন, লাউ টমেটো কাঁচামরিচের দাম বেশ কম।লেবুর দাম কমাতে বেশ স্বস্তিও প্রকাশ করেন তিনি। অন্যদিকে, মাছের বাজার কিছুটা চড়া। মাঝারি আকারে বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৩০০থেকে ৩২০টাকায়, পাবদা মাছ ৪৮০থেকে৫০০টাকা কেজি, তেলাপিয়া মাছ ১৩০টাকা কেজি, ইন্ডিয়ান রুই ২১০ থেকে ২৩০ টাকা, দেশি রুই ২৫০ থেকে ৩২০ টাকা কেজি, মৃগেল মাছ ১৪০ টাকা, পাঙ্গাস মাছ ১২০ থেকে ১৩০ টাকা, মাঝারি আকারের প্রতি পিস ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৭৫০ থেকে৮০০টাকায়।
‘বিএনপি একটা বিষফোঁড়া’

‘নির্বাচন নিয়ে আমাদের কোনো ভয় কিংবা সংকোচ নেই। এই ভীতি অনেক আগেই আমরা জয় করেছি। বিএনপি একটা বিষফোঁড়া। বিগত সময়ের মতো আগামী নির্বাচনেও জনগণ এই বিষফোঁড়াকে প্রত্যাখ্যান করবে।’বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে দলের ত্রাণ ও পুনর্বাসন […]
আলিয়ার জন্মদিনে গোপন খবর জানালেন মা

বলিউডে জন্ম সূত্রেই তারকা আলিয়া ভাট। তবে সিনেমায় অভিনয় করেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। গতকাল ১৫ মার্চ আলিয়ার ২৫ তম জন্মদিনে তার ফ্যান, ফলোয়ার্স, বন্ধুবান্ধব এবং পরিবারের সবাই শুভেচ্ছা জানিয়েছেন। এই জন্মদিনে আলিয়ার মা সোনি রাজদান তুলে ধরলেন অন্যরকম এক তথ্য৷মেয়ের নাম কেন আলিয়া রাখা হয়েছে তার গোপন রহস্য জানালেন সোনি রাজদান। সোশ্যাল মিডিয়ায় এক […]
সাকিবের জন্য নতুন পরিকল্পনা হাথুরুর

হঠাৎ করেই সাকিবের দলে ফেরা। বাংলাদেশ দলের মেঘ জমা কালো আকাশে যেমন সূর্যের দেখা মেলা, ঠিক তার উল্টো দিক লঙ্কান শিবিরে। সাকিবের ফেরায় ব্যস্ত হয়ে উঠেছেন লঙ্কান কোচ হাথুরু সিংহে।লঙ্কান কোচের মুখে তেমনটি শোনা গেল। পরিবর্তন করতে হচ্ছে গোটা দলের পরিকল্পনা। সাজাতে হচ্ছে নতুন করে। গতকাল বৃহস্পতিবার অনুশীলন ছিল শ্রীলঙ্কা দলের। অনুশীলন চলাকালীন টাইগার কোচ কোর্টনি […]
আজ দেশে ফিরছেন আরো তিন জন

নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া আরো তিন যাত্রীকে চিকিৎসার জন্য আজ দেশে আনা হচ্ছে। ওই তিন যাত্রী হলেন, মেহেদী হাসান, আলমুন নাহার এ্যনি, সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা। তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে। শুক্রবার বিকেল সোয়া ৩টায় একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা আসছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ইউএস এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল […]
আজ পর্দা নামছে বাংলাদেশ যুব গেমসের

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ যুব গেমস-২০১৮’-এর পর্দা নামছে আজ। এ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে জমকালো সমাপনী অনুষ্ঠানের। শুক্রবার বিকেল চারটায় দর্শকদের জন্য স্টেডিয়ামের সবগুলো প্রবেশদ্বার খুলে দেয়া হবে। নিজেদের আসন গ্রহণের জন্য দর্শকরা এক ঘণ্টা সময় পাবেন। এরপরেই বিকেল ৫টায় শুরু হবে ডিজে শো। ৬টায় মাগরিবের […]
ভালোবাসায় সিক্ত পুলিশ সুপার আলী আশরাফ

বগুড়া প্রতিনিধি: মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বগুড়ার নবাগত পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা। ঘুষ ছাড়া চাকরি হচ্ছে সন্তানদের। তাই আনন্দে কাঁদলেন অভিভাবকেরা। পুলিশের চাকরিতে কাউকে ঘুষ না দেয়ার নির্দেশ দিয়েছিলেন নবাগত পুলিশ সুপার। এমনকি দালাল ঠেঁকাতে জেলার প্রতিটি উপজেলার গ্রামগঞ্জে পুলিশ সুপারের পক্ষে ব্যাপকভাবে মাইকিং করা হয়। যেকারণে কোনো দালালই প্রতারণার আশ্রয় নেয়ার সুযোগ […]
নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে পার্টি কার্যালয়ে গত বুধবার সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রশীদ সরকার, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান চৌধুরী, সাঘাটা উপজেলা চেয়ারম্যান […]