আপনারাই চালান বিএনপি, আমি যাই!

ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে অনিশ্চয়তা, আন্দোলনের জন্য কর্মীদের চাপ, সিনিয়র নেতাদের অসহযোগিতা- সবকিছু মিলিয়ে হাঁপিয়ে উঠেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, বুধবার বিকেলে দলের সিনিয়র নেতাদের ডেকেছিলেন ফখরুল। কূটনীতিকদের সঙ্গে বৈঠকের আগে একটু শলাপরামর্শ করবেন। বিকেল চারটায় সবাইকে ডেকেছিলেন। কিন্তু এক ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছাড়া কেউই আসেনি। […]
আইএসের হুমকি, মেসির পাশে বোমা!

ফুটবলের জমজমাট আসরগুলো শুরু হবার আগে হামলার হুমকি দেয়া শুরু করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ২০১৬ ইউরো কাপ এবং পরের বছর অনুষ্ঠিত নারী ইউরো কাপেও আক্রমণের হুমকি দিয়েছিল সন্ত্রাসী গোষ্ঠীটি। তবে আয়োজকদের সতর্কতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়ে আয়োজন। ২১তম বিশ্বকাপের কড়া নাড়ছে। চলছে শেষ প্রস্তুতি। ঠিক সেই মুহূর্তে ফের হুমকি […]
মাশরাফিকে নিয়ে নতুন আত্মীয়তার সম্পর্কে জড়ালেন মৌসুমী!

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এখন সুস্থ আছেন। তার হার্টে ধরা পড়া চারটি ব্লকের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে দু’টি রিং পরানো হয়েছে। একটি ব্লকে পুশ করা হয়েছে। আরেকটিতে রিং পরানো হবে কয়েকদিনের মধ্যে। কিছুটা সুস্থ বোধ হলে স্ত্রী মৌসুমীকে সঙ্গে করে সিলেট থেকে ঘুরে আসেন। সেখানেই দেখা হয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার সঙ্গে। তবে সেখানে মাশরাফিকে পেয়েই […]
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৪৩৪ টি সহকারী শিক্ষক পদে নিয়োগ, (জেনে নিন বিস্তারিত)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, সহকারী শিক্ষক নিয়োগ দিতে ২০১৪ সালের ৯ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেছিলেন। কিন্তু ‘পুল’ ও ‘প্যানেলভুক্ত’ শিক্ষকদের মামলা সংক্রান্ত জটিলতায় ওই বিজ্ঞপ্তির বিপরীতে প্রায় ১০ হাজার পদে নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘পুল’ ও ‘প্যানেলভুক্ত’ শিক্ষকদের নিয়োগের […]
ইতালির বিপক্ষেই মেসিদের বিশ্বকাপ মিশন শুরু

বিশ্বকাপের ম্যাচ শুরু হতে বাকি রয়েছে মাত্র ৮৪ দিন। তার আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ খেলবে বর্তমান রানার্সআপ আর্জেন্টিনা। প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। যদিও ইউরোপের দলটি এবারের মূলপর্ব নিশ্চিত করতে পারেনি।বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ম্যানচেস্টার সিটির মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ইংলিশ ক্লাবটির হয়ে […]
আ. লীগ নিজেই নিজের ফাঁদে পড়ে গেছে : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই ফাঁদে পড়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় খসরু এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে আওয়ামী লীগ ফাঁদে পড়েছে এটি এখন পরিষ্কার। […]
শুরু হলো শাকিব-বুবলীর ‘ক্যাপ্টেন খান’-এর শুটিং

এফডিসিতে আজ থেকে শুরু হলো শাকিব খান ও শবনব বুবলী অভিনীত নতুন চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খান’। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন স্বদেশ নিউজ ২৪.কমকে বলেন, ‘আমরা আজ থেকে শুটিং শুরু করেছি। টানা ২৫ তারিখ পর্যন্ত ছবির শুটিং করার কথা রয়েছে। আমরা এফডিসির নয় নম্বর শুটিং ফ্লোরে […]
ভারতের মাটিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

বাংলাদেশের পরবর্তী সিরিজ কবে, তা নিয়ে আলোচনা চলছেই। আগামী জুনের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরকেই ধরে রাখা হয়েছিল পরের সিরিজ হিসেবে। অবশ্য তার আগেই ভারতের মাটিতে আফগানিস্তানের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। সম্ভাব্য সময়টা না জানা গেলেও ধারণা করা হচ্ছে জুনের প্রথম সপ্তাহেই সিরিজটি মাঠে গড়াতে পারে। শুরু থেকেই আফগানিস্তান ক্রিকেট দল খেলতে পারছেনা নিজেদের দেশে। […]
হলি আর্টিজানে হামলা, ‘শীর্ষ জঙ্গি নেতা’ রিমান্ডে

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোঁরায় হামলার ঘটনায় হাদিসুর রহমান সাগর নামে এক ব্যক্তিকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার রাতে বগুড়ায় তাকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সাগর নব্য জেএমবির শীর্ষ জঙ্গি নেতা। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলাম রিমান্ডের আদেশ দেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান স্বদেশ নিউজ ২৪.কমকে […]
কফি খেলে কি ব্রণ হয়?

সকালে ঘুম ভেঙ্গে ওঠে এক কাপ কফি পান করতে অনেকেই পছন্দ করেন। অনেকে আবার কেবল সকালে নয়, সারাদিনই কয়েককাপ কফি পান করেন। তবে জানেন কি কফি ব্রণ তৈরিতে কাজ করে? এই বিষয়ে শিওর সেল মেডিকেল বিডি লি.- এর ডার্মাটোলজিস্ট তাওহীদা রহমান ইরিন বলেন, ‘কফিতে ক্যাফেইন থাকে । এটি ত্বকের পানি ধরে রাখার ক্ষমতা হারায়। এতে […]
নির্বাচনে ‘গাদ্দাফির অর্থ’, সারকোজির ‘জীবন নরকে’

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির অর্থ নেওয়ার অভিযোগে তদন্ত চলছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির বিরুদ্ধে। এই অর্থ তিনি নির্বাচনী প্রচারাভিযানে ব্যয় করেন বলেও অভিযোগে উঠে এসেছে। এ ব্যাপারে সারকোজি বলছেন, এ অভিযোগের কারণে তাঁর জীবন নরকে পরিণত হয়েছে। আদালতে বিচারকের উদ্দেশে সারকোজি বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’ ২০০৭ সালের নির্বাচনে […]
সাফল্য ধরে রাখুন, দেশবাসীকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের গ্রাজুয়েশন প্রাপ্তিকে জনগণের অর্জন উল্লেখ করে এই উন্নয়ন সাফল্যকে ধরে রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘এই অর্জন যারা বাংলাদেশের উন্নয়নে কাজ করেছেন তাদের সবারই এবং বাংলাদেশের জনগণের অর্জন। কাজেই আমি মনে করি, বাংলাদেশের জনগণই হচ্ছে মূল শক্তি। তাদেরকে আমি অভিনন্দন জানাই। আর এই জনগণই […]
আইসিসির সঙ্গে বিসিসিআইয়ের দ্বন্দ্ব চরমে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আবার বিরোধে জড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি নাকি ওয়ানডে ফরম্যাটে হবে তা নিয়েই দুই সংস্থার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আর এই দ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, ২০২১ সালে আবার ভারতের মাটিতে বসতে যাচ্ছে পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসি চেয়েছিল আসন্ন চ্যাম্পিয়নস […]
চিকিৎসার জন্য থাইল্যান্ডে তামিম

গতকাল বুধবার রাতে পাকিস্তান সুপার লিগের এলিমিনেটরের পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়। এলিমিনেটর পর্বের দুই ম্যাচ আর ফাইনালে পেশোয়ার পৌঁছালে ফাইনাল ম্যাচ খেলেই দেশে ফেরার কথা ছিল।কিন্তু এক ম্যাচ খেলেই হঠাৎ দলে নেই তামিম ইকবাল। প্রশ্ন জাগে তামিম ভক্তদের মনে। কিন্তু আগের ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলতে গিয়ে হাটুর পুরনো ইনজুরিতে ব্যথা পান তামিম।যার কারণ গতরাতে […]
আইপিএল এ চালু হচ্ছে ডিআরএস

এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসর। এই মৌসুমে আইপিএল প্রথমবারের মত ব্যবহার করতে যাচ্ছে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)। টুর্নামেন্টে প্রতিটি দল ইনিংসপ্রতি ১টি করে রিভিউ সুবিধা পাবে। তৃতীয় আম্পায়ার এজন্য বল ট্র্যাকিং ও আল্ট্রা এজের সুবিধা ব্যবহার করতে পারবেন। টি টোয়েন্টি ক্রিকেটে ডিআরএসের ব্যবহার নতুনই বলা যায়। গত বছরের […]