আইপিএলের দ্রুততম ফিফটির মালিক রাহুল

কিংস ইলেভেনের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন আজ দিনের প্রথম খেলায় দিল্লির বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন। ক্রিস গেইলের মতো তারকা ওপেনারকে দলে রাখেনি পাঞ্জাব, তবে ওপেনারের কাজটা ঠিকই করে দিয়েছেন লোকেশ রাহুল। দিল্লি ডেয়ারডেভিলসের করা ১৬৬ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১৭ বলেই দলীয় ৫০ রান পূরণ করে কিংস ইলেভেন পাঞ্জাবকে ভালো শুরু এনে দেন রাহুল। আইপিএলের […]
নির্মাতাকে ইট দিয়ে আঘাত, নিষিদ্ধ অ্যালেন শুভ্র

অভিনেতা অ্যালেন শুভ্র’র বিরুদ্ধে নাট্যপরিচালক নিয়াজ মাহবুবকে ইট দিয়ে আঘাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আচরণ সংশোধন করে পেশাদারিত্ব ফিরিয়ে আনার জন্য শুভ্রকে এই সময় দেওয়া হয়েছে। টেলিভিশন নাটকের তিন সংগঠন–‘ডিরেক্টরস গিল্ড’, ‘অভিনয়শিল্পী সংঘ’ ও ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর এই নিষেধাজ্ঞা ১০ মে থেকে কার্যকর হবে। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক […]
ডেনিয়েল ভেটোরি এখন রাজশাহী কিংসের জার্সিতে

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের কোচ হয়েছেন সাবেক কিউই বোলার ডেনিয়েল ভেটোরি’ গত ক’দিন যাবত এমন খবর শোনা গেলেও অবশেষে সেটাই সত্যি হলো। রাজশাহী কিংসের জার্সি গায়ে দেখা গেল নিউজিল্যান্ডের এই সাবেক তারকাকে।গতকাল শনিবার রাজশাহী কিংসের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া দুটি ছবি নিশ্চিত করে নিউজিল্যান্ডে সাবেক তারকার কোচ হবার খবরটি।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) […]
রাজধানীর গুলশানে মার্কেটে আগুন

রাজধানীর গুলশান-১ নম্বরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের বিপরীতে গুলশান প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার আতাউর রহমান আরটিভি অনলাইনকে বলেন, গুলশান ১ নম্বরে ডিএনসিসি […]
১৫ এপ্রিল দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন রাষ্ট্রপতি

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ শপথগ্রহণ করবেন আগামী ১৫ এপ্রিল। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী ২১তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদকে শপথবাক্য পাঠ করাবেন। রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতি […]
সংসদ অধিবেশন শুরু, চলবে ১২ এপ্রিল পর্যন্ত

জাতীয় সংসদের ২০তম অধিবেশন রোববার বিকেল ৫টা ৭ মিনিটে শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অধিকাংশ এমপি-মন্ত্রীরা উপস্থিত রয়েছেন।অধিবেশন চলবে ১২ এপ্রিল পর্যন্ত। সংক্ষিপ্ত এই অধিবেশনে বেশ কয়েকটি আইন পাস হওয়ার কথা রয়েছে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির […]
শুভ জন্মদিন নাবিলা

নাবিলার জন্মদিন আজ। ‘শুভ জন্মদিন’ নাবিলা। তার আজকের দিনটি বেশ স্পেশাল বটে। কারণ জানালেন, তিনি নিজেই। বললেন, জীবনের নতুন আর গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু করতে যাচ্ছি! এ মাসেই তো বিয়ের তারিখ! সবার কাছে দোয়া ও শুভকামনা চাই। বলছিলাম ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকা মাসুমা রহমান নাবিলার কথা। তার জন্মদিন উপলক্ষে ফেসবুকের ওয়ালে শুভেচ্ছার ঝড় উঠেছে। পাশাপাশি কাছের মানুষেরা ফোনে […]
রাশিয়া ফুটবল বিশ্বকাপ নতুন রূপে তৈরি হয়েছে সামারা অ্যারেনা স্টেডিয়াম

রাশিয়া বিশ্বকাপ মাথায় রেখেই একেবারে নতুন রূপে তৈরি করা হয় সামারা অ্যারেনা। স্টেডিয়ামটি নির্মাণে সময় লেগেছে তিন বছর। স্বাগতিক রাশিয়ার একটি ম্যাচ ছাড়াও, সামারা অ্যারেনায় বিশ্বকাপের মোট ৬টি ম্যাচ হবে। রাউন্ড অফ সিক্সটিনসহ থাকছে কোয়ার্টার ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বিশেষ আয়োজনে আজ থাকছে সামারা অ্যারেনার খবর। ভলগা ও সামারা নদীর পাশে […]
তিন দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

তিন দিনের রাষ্ট্রীয় সফরে এখন বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখেল। বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান তিনি। এ সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হকের সঙ্গে বৈঠকে বসবেন বিজয় কেশব। তিস্তার পানিবন্টনসহ […]
মেসিদের চেয়ে রিয়ালের একাদশ সেরা: সিমিওন

লা লিগায় শিরোপা নিশ্চিত করে ফেলেছে বার্সা। আর অন্যদিকে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াই করছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান নিয়ে। সেই লক্ষ্যে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ম্যাচ শুরুর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ পিএসজি-বার্সার চেয়েও রিয়ালের একাদশ সেরা বলে উল্লেখ করেছেন। ম্যাচ পূর্ব সংবাদ […]
জনগণ জঙ্গিবাদকে প্রত্যাখান করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে জনগণ জঙ্গিবাদকে প্রত্যাখান করেছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে নো বলে কোনো শব্দ নেই। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এই যে দক্ষতা, সততা- এটা বিরল। সেই নেতার হাতে বাংলঅদেশ। সেখানে চাওয়ার কিছু নেই। যৌক্তিক দাবি স্বয়ংক্রিয়ভাবে […]
কালোজিরার নয় জাদুকরী গুণ

মৃত্যু ছাড়া সর্বরোগের ঔষধ আছে কালোজিরায়- প্রাচীন এই কথাটি কিন্তু মোটেই ভুল নয়। ছোট ছোট দানার এই কালোজিরা আসলে স্বাস্থ্যরক্ষার কালোমানিক। জেনে নিন কালোজিরার ৯ টি ঔষধি গুণ। ১. মুখের ব্রণ দূর করতে দামি ক্রিম, ফেসওয়াশ আর বিউটি পার্লারে ফেসিয়ালের পেছনে হাজার টাকা ব্যায় না করে পাশের মুদি দোকান থেকে কিনে আনুন আধা কেজি কালোজিরা। […]
সিরিয়ায় আরও সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আরও সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনারা মানবিজে নতুন একটি ঘাঁটি তৈরি করেছে বলেও জানায় রুশ গণমাধ্যম আর.টি। স্থানীয় কুর্দি বিদ্রোহীদের দাবি, সম্ভাব্য তুর্কি আক্রমণ থেকে তাদের রক্ষা করতেই এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনারা জানায়, মানবিজে হামলা চালানো হলে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সমন্বয় করে তুর্কি আক্রমণ মোকাবিলা করবে তারা। […]
ফেসবুকে অফিসিয়ালি ভেরিফাইড পূজা

স্বদেশ নিউজ২৪.কম: ঢাকাই ছবির হালের অভিনেত্রী পূজা চেরির কাছে একের পর এক সুখবর আসছে। গেলো বছরে কলকাতার আদৃতের নায়িকা হয়ে রাজকীয়ভাবে চিত্রপাড়ায় অভিষেক ঘটে নূরজাহানখ্যাত এ নায়িকার। ছবিটিতে বেশ প্রসংশিত হয়েছিলেন পূজা। বর্তমানে মুক্তির অপেক্ষায় তার অভিনীত ‘পোড়ামন-২’ ছবিটি। এদিকে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বীকৃতি পেলেন ঢাকাই ছবির এ নায়িকা। আজ রোববার সকালে […]
‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার কোনো প্রস্তুতি নেয়নি’

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কোনো ধরনের প্রস্তুতি নেয়নি মিয়ানমার সরকার। জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা উর্সুলা মুয়েল।৬দিনের মিয়ানমার সফরে তিনি স্টেট কাউন্সিলর অং সান সু চি, সেনা নিয়ন্ত্রিত প্রতিরক্ষা এবং সীমান্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে দেখা করে সংঘাত বন্ধের আহ্বান জানান। সফরকালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস তাণ্ডবে বিধ্বস্ত রাখাইন পরিদর্শন করেন উর্সুলা মুয়েল। পরে সংবাদ সম্মেলনে রাখাইনের অভিজ্ঞতা […]