দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি

2513bbe45fcb69e7dc691dd1f47ef6c0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইডেন, ব্রিটেন, জার্মানীতে পাঁচ দিনের সফর শেষে শনিবার নয়াদিল্লীতে ফিরে এসেছেন। দেশটির কর্মকর্তারা একথা জানান। সরকারের এক মুখপাত্র বলেন, ‘সুইডেন, ব্রিটেন ও জার্মানীতে একটি সফল সফর শেষে প্রধানমন্ত্রী নয়াদিল্লীতে ফিরে এসেছেন।’ ভারতের প্রধানমন্ত্রী স্টকহোমে প্রথমবারের মতো ইন্ডিয়া-নোরডিক শীর্ষ সম্মেলন ও ব্রিটেনে কমনওয়েলথ হেডস অব গভর্ণমেন্ট মিটিংয়ে অংশ নিয়ে দেশে ফিরেছেন। কর্মকর্তারা […]

প্রধানমন্ত্রী দেশে ফিরলেই নতুন ওয়েজবোর্ড: তথ্যমন্ত্রী

inu 1

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে স্বাধীন সাংবাদিকতাবিরোধী কোনো ধারা রাখা হবে না।ইনু বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হবেন না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, […]

শাকিবকে দেখে ‘সিটি’ মারা যায় :রজতাভ দত্ত

sakib 88

কলকাতার প্রেক্ষাগৃহে চলছে ‘চালবাজ’। দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন এই ছবিটি। কথা ছিল পহেলা বৈশাখে একসঙ্গে দুই বাংলায় মুক্তি পাবে ‘চালবাজ’। কিন্তু নানা জটিলতায় সেটা হয়ে ওঠেনি আর। তাই পশ্চিমবঙ্গে আগে মুক্তি পায় ছবিটি। আর আগামী সপ্তাহে ‘চালবাজ’ বাংলাদেশে মুক্তি পাবে বলে জানা যায়। এদিকে, ‘চালবাজ’-এর মুক্তিতে যেমন […]

ডুবে যাওয়া কার্গোর কয়লা উত্তোলন শুরু

cargo 180421085930

সুন্দরবনের পশুর চ্যানেলের হারবাড়িয়া পয়েন্টে কার্গোর ডোবার এক সপ্তাহ পর কয়লা উত্তোলন শুরু করেছে মালিকপক্ষ। শনিবার সকালে কয়লা উত্তোলনের কাজ শুরু করে মালিকপক্ষের নিয়োগকৃত ডুবুরি প্রতিষ্ঠান ‘হোসেন স্যালভেজ’। হোসেন ‘হোসেন স্যালভেজ’ এর সত্বাধিকারী মো. সোহরাব হোসেন বলেন, ভাটার সময় সকাল থেকে কয়লা অপসারণ শুরু হয়েছে। এ কাজে আমার প্রতিষ্ঠানের ১১ জন ডুবুরি এবং ২০ জন শ্রমিক […]

রাজনীতির মাঠে নামছেন নুসরাত জাহান

Nusrat20170605141117

টালিউডে অনেকেই রাজনীতিতে যোগ দিয়েছেন। এর মধ্যে কেউ কেউ হয়েছেন সফলও। এবার সেই কাতারে সামিল হচ্ছেন আরো একজন নায়িকা। তিনি নুসরাত জাহান। কলকাতার এই জনপ্রিয় নায়িকা এবার রাজনীতির মাঠে নামছেন বলে শোনা যাচ্ছে। টালিগঞ্জে শোনা যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে লড়বেন নুসরাত। এর জন্য নাকি প্রাথমিক প্রস্তুতিও সেরে ফেলছেন এই নায়িকা। তবে পুরোটাই গুজব বলে উড়িয়ে […]

শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে কথা হয়েছে: থেরেসা মে

Hasina 180421085609

কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার রাতে কনফারেন্স মিডিয়া সেন্টারে আয়োজিত শেষ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। গ্রেনাডা, সামোয়া, গানা ও ব্রিটেন-এই চার দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এশিয়ার কোনো […]

আনুশকার জন্মদিনে বিরাটের চমক

anushka sharma virat kohli

বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন। ফলে সেটা বিশেষ আয়োজনেই পালন করতে চান বিরাট কোহলি। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার জন্য এবারের জন্মদিনটাও বিশেষ। আগামী ১ মে এই নায়িকার জন্মদিন। সে কারণে, ইতোমধ্যেই নাকি অনেক পরিকল্পনা করেছেন বিরাট কোহলি। এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত বিরাট। ‘সুই ধাগা’ ও ‘জিরো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আনুশকা। তার মধ্যেই নাকি […]

বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশাবাদী আইএমএফ

IMF bh24 1

অর্থনীতির ৪৭ বছরের ক্যারিয়ারে এখন সেরা সময় পার করছে বাংলাদেশ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সাফল্যে বাংলাদেশ বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।সরকার বলছে, চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রাথমিক হিসাবে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন ধরা হয়েছে ৭ দশমিক ৬৫ শতাংশ, যা আগের অর্থবছরের রেকর্ড গড়া প্রবৃদ্ধিকেও অনেকদূর পেছনে ফেলেছে। গত অর্থবছরের (২০১৬-১৭) চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল […]

পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা দেয়া সরকারের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

14 9

দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, শুধু অর্থনীতি নয়, সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে দেশ। শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “নিউট্রিশন অলিম্পিয়ার্ড ২০১৮: সুস্থ জাতি গঠনে তরুণদের পুষ্টি ও ক্ষমতায়ন” শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।সবার জন্য পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা দেয়া সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা […]

‘ইউ ডিজার্ব এ স্যালুট, অনন্ত জলিল’

অনন্ত জলিল

রাজধানীতে দুই বাসের চাপায় পড়ে নিহত রাজীব হোসেনের দুই ভাইয়ের দায়িত্ব নিয়ে নতুন করে আবারও আলোচনায় আসলেন চিত্রনায়ক অনন্ত জলিল। তার এ মহৎকর্মের জন্য অনেকে তাকে বাস্তব জীবনের হিরো বলেও উপাধি দেন। এদিকে আবার অনন্ত জলিলের প্রশংসা করতে গিয়ে তার বাস্তব জীবনের প্রেক্ষাপট তুলে ধরলেন তারই ভক্ত আরিয়ান মাহমুদ পারভেজ। অনন্ত জলিলতিনি অনন্ত জলিলকে স্যালুট […]

নির্বাসিত ওয়ার্নার এখন নির্মাণ শ্রমিক!

warner

কেপটাউন টেস্টে বল বিকৃতির দায়ে এক বছরের জন্য নির্বাসিত অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এখন নির্মাণ শ্রমিকের কাজ করছেন! ক্রিকেটের চিরাচরিত হেলমেটের বদলে শ্রমিকদের হার্ড হ্যাট হেলমেট ঠাঁই পেয়েছে তার মাথায়। হ্যাঁ, এমনই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অবশ্য ওয়ার্নারের ‘নতুন চাকরি’ পাওয়ার কথা কথা প্রকাশ্যে এনেছেন তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। নির্মাণ শ্রমিকের পোশাকে […]

গোল্ডেন প্লে বাটন পাচ্ছে সিডি চয়েস

114061 golden

দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে মাইলফলক স্পর্শ করলো অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। ১০ লক্ষ সাবসস্ক্রাইবার এর রেকর্ড গড়েছে সিডি চয়েসের ইউটিউব চ্যানেল। আর তারই বিপরীতে প্রতিষ্ঠানটি ইউটিউব থেকে পেতে যাচ্ছে গোল্ডেন প্লে বাটন। দেশের প্রথম কোনো প্রতিষ্ঠান এই ইউটিউব সম্মাননা পেতে যাচ্ছে। বিষয়টি নিয়ে সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। তিনি বলেন, এটা অনেক বড় […]

মন্টে কার্লো ওপেনের সেমিতে নাদাল

114187 nadal

মন্টে কার্লো মাস্টার্স টেনিসের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। পুরুষ এককের পঞ্চম বাছাই অস্ট্রিয়ান ডমিনিক থেইমকে হারিয়ে রেকর্ড ১৪ বারের মতো শেষ চারের টিকিট নিশ্চিত করেন এ স্প্যানিয়ার্ড টেনিস তারকা। চলতি আসরের কোয়ার্টার ফাইনালে ক্লে কোর্টে নাদাল ৬৭ মিনিটে এ ম্যাচটি জিতে নেন ৬-০ ৬-২ গেমের সরাসরি সেটে। সেমিতে নাদাল মুখোমুখি হবেন আসরের চতুর্থ বাছাই বুলগেরিয়ান […]

‘গেইল ঝড়’ মাথায় রেখেই পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে কলকাতা

2 copy

জমে উঠেছে আইপিএলের এগারোতম আসর। প্রতিটি ম্যাচেই হচ্ছে হাড্ডা-হাড্ডি লড়াই। এদিকে এরই মধ্যে নিজেকে মেলে ধরেছেন বিশ্বের অন্যতম মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। মোহালিতে পাঞ্জাবের জার্সিতে ‘গেইল ঝড়’ দেখার পর তাকে নতুন করে সম্মান করা শুরু করেছে আইপিএলের অন্যান্য দলগুলো। আর তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেই আজ মাঠে নামছে কলকাতা। গেইল প্রসঙ্গ উঠতেই নাইট বোলিং কোচ […]

কিউবায় ভেনিজুয়েলার নেতা মাদুরো

1524297423

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার হাভানায় পৌঁছেছেন। কিউবার নতুন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত এবং তাদের মিত্র দেশগুলোর অন্যতম এ দেশের সাথে তার দেশের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে তিনি এ সফরে যান। ক্যাস্ট্রো পরিবারের কয়েক দশকের শাসনের অবসান এবং দলের দীর্ঘদিনের অনুগত মিগুয়েল দিয়াজ-কানেল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র একদিন পর তিনি দ্রুত এ সফরে গেলেন। তেল […]