ফেনীতে ইয়াবাসহ দুই মাদ্রাসা ছাত্র আটক

114180 alim 4

ফেনীতে ইয়াবাসহ দুই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের স্টেশন রোড এলাকা থেকে আসিফ করিম অভি (১৭) ও হাফেজ আদনান বিন আব্দুল্লাহকে (১৫) আটক করা হয়। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী জানন, শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার ফল প্রার্থী আসিফ […]

উ. কোরিয়ার প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নয় জাপান

2018 04 21 3 339157

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হতে পারছে না জাপান। শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদেরা একথা জানিয়ে বলেছেন, টোকিও পিয়ংইয়ংয়ের ওপর সর্বোচ্চ চাপ অব্যহত রাখবে। খবর এএফপি’র। ওয়াশিংটনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার এই প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে বসে থাকতে পারি না।’ ইৎসুনোরি বলেন, পিয়ংইয়ং পরমাণু অস্ত্র […]

রাণী এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

image 39450 1524281520

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডন অবস্থান করছেন। খবর বাসসের। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের জানান, ‘শেখ হাসিনা গতরাতে এখানে বাকিংহাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।’প্রেস সচিবকে উদ্ধৃত করে বাসস আরও জানায়, প্রধানমন্ত্রী একই স্থানে প্রিন্স চার্লসের […]

মাকে অপহরণের পর শিশুকে শিকল পরিয়ে রাস্তায় ফেলে পালায়ন

114186 alim 10

নাটোরের গুরুদাসপুরে মা ছাবিনা বেগমকে অপহরনের পর ১০ বছরের শিশু জিমকে পায়ে শিকল পড়িয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়েছে অপহরনকারীরা। পরে শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করে চাঁচকৈড় বাজার পাড়া এলাকাবাসী। শিশু জিম উপজেলার কাছিকাটা দক্ষিণ পাড়া গ্রামের মৃত. আয়নুল হকের মেয়ে। গত রাত তিনটার দিকে পৌর সদরের চাচকৈড় বাজার পাড়ায় এ ঘটনা ঘটে। আজ সকালে […]

খালেদার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর1 6359

কারাবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য কারাগারে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে আমরা যে খবর পাচ্ছি তাতে জাতি উৎকণ্ঠিত। শুক্রবার […]

বিশ্বখ্যাত ডিজে আভিচি আর নেই

114177 avichi

বিশ্বখ্যাত সংগীতশিল্পী এবং ডিজে আভিচি আর নেই। মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। ওমানে বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর সময় মারা যান তিনি। তবে আভিচির মৃত্যুর কোন কারণ জানানো হয়নি। শুক্রবার আভিচির মুখপাত্রের বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। সুইডেনের নাগরিক আভিচির আসল নাম ছিল টিম বার্গলিং।২০০৮ সালে সংগীতশিল্পী হিসেবে কাজ শুরু […]

কলকাতার ছবিতে আলমগীর!

Alamgir large20180419081717

প্রেক্ষাগৃহে চলছে আলমগীরের ছবি ‘একটি সিনেমার গল্প’। এতে অভিনয়ের পাশাপাশি ছবিটির নির্মাণেও ছিলেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া আলমগীরের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন ওপার বাংলার দুই দশকের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তার মাধ্যমে অনেকদিন পরে দেশীয় চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজ করলেন তিনি (ঋতুপর্ণা)। তবে এবার আলমগীরের এই কাজের একরকম প্রতিদান দিলেন ঋতুপর্ণা। কলকাতার একটি […]

বিরতিতে মাহি

114070 mahi

সম্প্রতি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবির নাম ‘ও মাই লাভ’। ছবিটি পরিচালনা করছেন আবুল কালাম আজাদ। তবে এই ছবিটি ঈদের পর শুরু করবেন মাহি। বর্তমানে তিনি অন্য ছবির কাজ নিয়ে ব্যস্ত। মাহি জানিয়েছেন, আপাতত পুরানো ছবির কাজগুলো এখন শেষ করছেন।হাতে নতুন কাজ নিচ্ছেন না। কারণ হিসেবে এই চিত্রনায়িকা বলেন, সামনে আমার দেবরের […]

‘অন্য কোনো প্রেম নিয়ে ভাবার সুযোগ নেই’

114169 Imran

বর্তমানে গান নিয়ে বিরামহীন ছুটে চলেছেন চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। বর্তমান সময়ে এ প্রজন্মের মধ্যে সবচেয়ে সফল শিল্পী ও সংগীত পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অডিওর বাইরে চলচ্চিত্রের গানেও তিনি সফলতা অর্জন করেছেন ইতিমধ্যে। হয়ে উঠেছেন সিনেমার নির্ভরযোগ্য কন্ঠ। সব মিলিয়ে অডিও, […]

ঢাবিতে মধ্যরাতের তুঘলকি কাণ্ডে তোলপাড়, বিক্ষোভ

114167 f4

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুঘলকি কাণ্ডে দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড়। সর্বত্র চলছে তোলপাড়। শিক্ষার্থীরা প্রতিবাদে করেছে বিক্ষোভ। ঢাবির কবি সুফিয়া কামাল হল থেকে রাতের আঁধারে ছাত্রীদের বের করে দেয়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনরাও। ছাত্রীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে হল প্রশাসন। শুধু তাই নয়, বের করে দেয়ার সময় ছাত্রীদের ‘গোয়েন্দা […]

এবার বিআরটিসির বাসের চাপায় তরুণীর পা বিচ্ছিন্ন

114171 brtc 1

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে কলেজছাত্র রাজীবের হাত বিচ্ছিন্ন হয়ে মারা যাওয়ার সপ্তাহ না পেরুতেই এবা বনানীতে বিআরটিসির একটি বাসের চাপায় এক তরুণীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রাতে মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত তরুণীর নাম রোজিনা (২১)। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা […]

মাদকের ফাঁদে রোহিঙ্গারা

114173 aaa

বাংলাদেশে আশ্রয় নেয়া ভাগ্যবিড়ম্বিত ও গৃহহীন রোহিঙ্গারা মাদকচক্রের ফাঁদে পড়ছে ক্রমবর্ধমান হারে। মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে রশিদ আলম (৩০) তার মতো আরো কতগুলো পরিবার আন্তর্জাতিক মাদক চক্রের ফাঁদে রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডিএনএ। তাদেরকে বলা হচ্ছে মাদক বহন করলে বা এ ব্যবসায় জড়িত হলে পরিবার নিরাপদ থাকবে। ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে প্রবেশ […]

বনপ্রহরীকে মেরে শটগান লুট

114179 alim 6

কক্সবাজারের চকরিয়ায় আল আমিন (৩৫) নামের এক বন প্রহরীকে মেরে হাত ভেঙ্গে দিয়ে শটগান ও গুলি লুট করে নিয়েছে বনদস্যূরা। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি জুমনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তারা ৬/৭ রাউন্ড কার্তুজ ও একটি শটগানসহ ব্যবহারের দুইটি মোবাইল সেট লুট করে। পরে গুরুতর আহত ওই বনপ্রহরীকে কক্সবাজার জেলা […]

রোনালদো-সুয়ারেজের রেকর্ড ভাঙ্গার পথে সালাহ

114184 salah

ইংলিশ প্রিমিয়ার লীগে ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩১ গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। যা ইংলিশ লীগের এক মৌসুমে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড। পরে ২০১৩-১৪ মৌসুমে লিভারপুলের হয়ে ৩১ গোল করে রোনালদোর রেকর্ডে ভাগ বসান লুইস সুয়ারেজ। ঐ মৌসুমে গোল্ডেন বুটের পুরস্কার জেতেন এ উরুগুইয়ান স্ট্রাইকার। এবার রোনালদো ও লুইস সুয়ারেজদের এ রেকর্ড ছোঁয়ার হাতছানি […]

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতায় রয়েছে উল্লেখযোগ্য সীমাবদ্ধতা

114175 us

বাংলাদেশের মানবাধিকারের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে যেসব খাতে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে তার বিস্তারিত তুলে ধরা হয়। ২০১৭ সালের ওপর প্রণীত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সবচেয়ে গুরুত্বর যেসব মানবাধিকার লঙ্ঘন ঘটেছে তার মধ্যে রয়েছে বিচারবহির্ভূত হত্যাকান্ড, নির্যাতন, খেয়ালখুশিমতো ও বৈআইনিভাবে আটকে রাখা, নিরাপত্তা রক্ষাকারীদের হাতে জোর করে […]