হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমছে

হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে আমদানি করা পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮ টাকা পর্যন্ত দাম কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আমদানি বেড়ে যাওয়ায় দাম কমতির দিকে বলে জানান আমদানিকারকরা।মাস খানেক আগে ভারতের পেঁয়াজ উৎপাদনের জন্য পরিচিত নাচিক, পাটনা ও অন্ধ্রো প্রদেশে বৃষ্টির কারণে পেঁয়াজের সংকট দেখা দেয় সেসব এলাকার মোকামগুলোতে। এর প্রভাবে […]
যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম ননস্টপ ফ্লাইট

সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক। বিরতিহীনভাবে আকাশে ২০ ঘণ্টা। বলা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নতুন এয়ারবাস এ৩৫০-৯০০ ইউএলআর(আল্ট্রা লং রেঞ্জে)’র কথা। আর এটিই হতে চলেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ননস্টপ ফ্লাইট। চলতি বছরের শেষের দিকে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্লাইটটি। এরইমধ্যে চলতি মাসের ২৩ এপ্রিল সোমবার পরীক্ষামূলক উড্ডয়ন সম্পূর্ণ করেছে। খবর সিএনএন।চার ইঞ্জিন বিশিষ্ট বিমানটিতে ১০০টি বিজনেস শ্রেণির আসন […]
ইমরুলের শতকে চালকের আসনে দক্ষিণাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে দক্ষিণাঞ্চলের বিপক্ষে লড়ছে উত্তরাঞ্চল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৮৭ রানে গুটিয়ে যাওয়া উত্তরাঞ্চলের বিপক্ষে আপাতত চালকের আসনে স্বাগতিকরা। চার দিনের ম্যাচে আজ বুধবার দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় দিনে ব্যাট করছে উত্তরাঞ্চল। মাঠ ছাড়ার আগ পর্যন্ত ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান সংগ্রহ। ২৬ বলে ১৪ রান করে […]
কাল অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

অষ্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার তিন দিনের সরকারি সফরে অষ্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ তে ভূষিত হবেন। বৃহস্পতিবার বিকেলে থাই এয়ারওয়জের একটি বিমানে করে অষ্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ২৭ এপ্রিল সকালে সিডনি পৌঁছার কথা রয়েছে। শুক্রবার সিডনির আন্তর্জাতিক কনভেনশন […]
এবারের বৈশাখে উঠল ৮৫০ কোটি টাকা

রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসব থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৮৫০ কোটি টাকার রাজস্ব আয় করেছে।করদাতাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং বকেয়া রাজস্ব আহরণে দ্বিতীয়বারের মতো সারাদেশে আয়কর ও ভ্যাট অফিসে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করে এনবিআর। এতে করদাতাদের অভূতপূর্ব সাড়া মিলেছে।এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ […]
উন্নয়ন ও শান্তি পরস্পরের পরিপূরক: জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, উন্নয়ন ও শান্তি পরস্পরের পরিপূরক। তিনি বলেন, উন্নয়ন ব্যতীত শান্তি আসবে না আর শান্তি ব্যতীত কোনো উন্নয়ন হতে পারে না। স্বারষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জাতিসংঘে ‘শান্তি বিনির্মাণ ও টেকসই শান্তি’ বিষয়ক উচ্চপর্যায়ের এক সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাইচ্যাকের আহ্বানে […]
আবারো রাজধানীতে কাল বৈশাখীর তাণ্ডব

বুধবার রাজধানীতে সন্ধ্যার পর তীব্র কালবৈশাখী ঝড় বয়ে গেছে। আকস্মিক এ কালবৈশাখীর ছোবলে পড়ে গাছের ডাল ভেঙে গাড়ি ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি জায়গায় সাইনবোর্ড ভেঙে পড়েছে।এসময় রাস্তায় অফিস ফেরত মানুষই ছিলেন বেশি। কেউ গাড়িতে, কেউবা ফুটপাতে। তীব্র এ ঝড়ে মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়।তেজগাও কলেজের সামনে পার্কের পুরনো একটি কড়ই গাছ একটি […]
জাতীয় সংসদ নির্বাচনে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে : আনসার মহাপরিচালক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন। বুধবার দুপুরে গাজীপুরের সফিপুরে, আনসার ও ভিডিপি একাডেমিতে, সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এসময় তিনি আরো জানান, আসন্ন গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনেও পর্যাপ্ত আনসার […]
বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের বাকি ৪০০ দিন। তার আগেই শুরু হয়ে গেছে বইছে বিশ্বকাপ ঝড়। ঘোষণা হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি।আগামী বছরের ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্ব ক্রিকেটে সেরা হবার দ্বাদশ আয়োজন।শুরুর ঠিক চারদিনের মাথায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এরই […]
আমি খুব বেশি কৌশলী নই :প্রভা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সমসাময়িক সব অভিনেত্রীর চেয়ে তার সাবলীল অভিনয় ও এক্সপ্রেশন সবার মাঝে ছড়ায় মুগ্ধতা। এই অভিনেত্রীর সমসাময়িক ব্যস্ততা ও বিভিন্ন অজানা বিষয় নিয়ে থাকছে আজকের আলাপ শুটিংয়ে ব্যস্ত নাকি? নাহ… আজ বাসায় আছি। শরীরটা ভালো নেই, ঠিকমতো কথা বলতে পারছি না। মাইগ্রেনের সমস্যাটা বেড়েছে। নতুন বছরের শুরুটা কেমন ছিল? […]
তারেক রহমান জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক: হানিফ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক বলে বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ ছাত্রলীগের মহানগর দক্ষিণ শাখার বার্ষিক সম্মেলন ২০১৮ এ তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর ডেপুটি […]
শাহরুখের ৩৫ মিলিয়ন ফলোয়ার্স…

ফের প্রমাণ কর দিলেন তিনি কেবল বলিউডের নয় গোটা বিশ্বের কিং। তার ট্যুইটার ফলোয়ার্স বেড়ে গিয়ে হলো ৩৫ মিলিয়ান। বিগ বিকেও ছাপিয়ে গেলেন শাহরুখ খান। আর এ বিষয়টি নিয়ে আনন্দে আত্মহারা তিনি। ফ্যানদের জন্য বিশেষ করে একটি ভিডিও বানিয়ে পোস্ট করলেন ট্যুইটারে। ধন্যবাদ জানালেন সবাইকে। আইপিএল আর ‘জিরো’ নিয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। ব্যস্ততার মধ্যে তার […]
শতভাগ আসনেই জিতব: মমতা

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল শতভাগ আসন জিতবে। মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে এমনটা বললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পঞ্চায়েত নির্বাচন ঘিরে সন্ত্রাসের সব অভিযোগকে সংবাদ মাধ্যমের কুৎসা বলে উড়িয়ে দিলেন তিনি। খবর পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার। মমতা বলেন, তৃণমূলকে হারাতে হাজার চক্রান্ত করেও কেউ কিছু করতে পারবে না। তৃণমূল একশ’ শতাংশ আসন জিতবে। পঞ্চায়েতে উত্তাল সবুজ […]
তালেবান হামলায় আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর নয় সদস্য নিহত

আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত নয় সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে দেশটির ফারাহ প্রদেশের বালা বালুক জেলায় পুলিশ ও সেনাসদস্যদের চেক পয়েন্টে হামলা চালায় তালেবান বাহিনী। এসময় উভয়ের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন। এ ঘটনায় তালেবানের ছয় জন নিহত […]
তারেককে নিয়ে সরকার চাপে নেই: হানিফ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, তারেক রহমানকে নিয়ে সরকার কোনো ধরণের চাপে নেই। বুধবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, বিএনপি মহাসচিব সম্প্রতি সংবাদ সম্মেলন করে বলেছেন, আওয়ামী লীগ তারেককে নিয়ে নাকি চাপে আছে। তাই […]