স্ত্রীর করা মামলায় জামিন পেলেন মডেল আসিফ

আপস শর্ত মেনে নিয়ে আগামী ৬ মে পর্যন্ত জামিন পেলেন মডেল কাজী আসিফ রহমান। স্ত্রী মিমা শাহ অরণির করা নির্যাতন মামলায় বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম এ আদেশ দেন।মামলার বাদী অরণি গণমাধ্যমকে বলেন, আজ তার জামিন শুনানি হয় আমরা এতে আপত্তি জানাই। অবশ্য তার আইনজীবী আপস করবেন বলে […]
খালেদার বিরুদ্ধে দুই মামলার জামিন শুনানি ১৭ মে

ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে করা পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন শুনানির জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। বুধবার রাজধানীর বকশিবাজারে আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশীদ আলম ও আহসান হাবীব এ দিন ধার্য করেন। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার […]
যুক্তরাষ্ট্রে অপরাধীর ২৪১ বছরের কারাদন্ড

এক মার্কিন অপরাধীর ২৪১ বছর কারাদন্ডের আপিল খারিজ করে দিয়েছেন আদালত। ১৬ বছর বয়সে একটি অপরাধের দায়ে ওই ব্যাক্তিকে এ কারাদন্ড দেয়া হয় । অল্প বয়স থেকেই সশস্ত্র ডাকাতি সহ নানা ধরণের অপরাধ কর্মকা-ের সাথে যুক্ত ছিলেন ববি বসটিক নামের এই ব্যক্তি। তার আইনজীবী জানান, অভিযোগের বিপরীতে তার এ সাজা রীতিমত অসাংবিধানিক। মঙ্গলবার, নিষ্ঠুরতম ও […]
পোশাকের জন্য তীব্র সমালোচিত হবু ব্রিটিশ রাজবধূ

ব্রিটেনের ডিউক ও ডাচেস অব ক্যাম্বব্রিজ সোমবার তৃতীয় সন্তানকে স্বাগত জানানোর কয়েক ঘণ্টা পরই প্রিন্স হ্যারি ও মেগান মের্কেল লন্ডনে একটি শোক অনুষ্ঠানে অংশ নেন। সে অনুষ্ঠানে পরা পোশাকের জন্য হলিউডের সাবেক অভিনেত্রীকে এখন তীব্র সমালোচনার শিকার হতে হচ্ছে।লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্যা ফিল্ডস চার্চে আয়োজিত ওই অনুষ্ঠানে হাতে হাত ধরে অংশ নেন প্রিন্স হ্যারি। […]
‘তারেক রহমান মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন করেন নি’

মেশিন রিডেবল পাসপোর্টের জন্য তারেক রহমান কোন আবেদন করেননি। তার কোন মেয়াদোত্তীর্ণ পাসপোর্টও অধিদপ্তরের কাছে আসেনি বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান। বুধবার সকালে সময় সংবাদকে এ তথ্য জানান তিনি। মহাপরিচালক আরো বলেন, আদালতের রায়ে দণ্ডিত হওয়ায় তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার আর সুযোগ নেই। এ সময় মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, ‘২০০৮ সালে […]
নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ পেলেন তিশা-সজল

নিউইয়র্কে ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ডের ১৭তম আসরে সেরা অভিনেতা-অভিনেত্রীর খেতাব পেয়েছেন সজল নূর, সাজু খাদেম, তিশা, নাদিয়া, পিয়া বিপাশা ও ভারতের পায়েল মুখার্জী। ‘চল পালাই’ ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন দেবাশীষ বিশ্বাস। সঙ্গীতে বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছেন জনপ্রিয় শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও তাহসান খান। নিউইয়র্কের শিল্পী লিনা, মৌ ও সজল রায়কে সঙ্গীতশিল্পী হিসাবে […]
বিশ্ববাজারে ‘এভেঞ্জার্স’ এর সাথে লড়বে ‘স্বপ্নজাল’

পরীমনি-ইয়াশ রোহান অভিনীত ‘স্বপ্নজাল’ বিশ্ববাজারে যাত্রা করছে ২৭ এপ্রিল। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। ২৭ এপ্রিল হলিউডের দীর্ঘপ্রতীক্ষিত সিনেমা ‘এভেঞ্জাস ইনফিনিটি ওয়ার’ও মুক্তি পাবে। তাই ছবিটির সাথে লড়তে হবে ‘স্বপ্নজাল’কে। তবে আশার কথা হলো রেকর্ড ১০৭টি শো নিয়েই কানাডায় প্রথম সপ্তাহ শুরু করতে যাচ্ছে স্বপ্নজাল। কানাডার বিশ্বখ্যাত চেইন ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’ […]
‘তারেক রহমানকে বিতর্কিত করতে গিয়ে সরকার নিজেই ফাঁদে পড়েছে’

তারেক রহমানকে বিতর্কিত করতে গিয়ে সরকার ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা মানববন্ধনে তিনি একথা বলেন।বুধবার সকালে ১১টায় মানববন্ধন করার থাকলেও একঘণ্টায় আগেই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে জড়ো হন নেতাকর্মীরা। মানববন্ধনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের […]
মাশরুরের ৬ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ

চাকরি খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট বিডি জবসের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাশরুরকে ৫৭ ধারায় তথ্যপ্রযুক্তি মামলায় আটক করেছে পুলিশ। গ্রেফতারের পর তার ৬ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। বুধবার সকালে তাকে রাজধানীর কাওরান বাজারে বিডি জবসের প্রধান কার্যালয় থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়। পুলিশের […]
বিশ্বকাপে ১৬ জুন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তানের রাজনৈতিক লড়াই অনেক পুরাতন। ক্রিকেট মাঠেও তার ছাপ কিছুটা লক্ষ্য করা যায়। দুই দলের খেলোয়াড় ও দর্শকদের মধ্যে চলে ঠান্ডা স্নায়ুযুদ্ধ। ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপের পর্দা উঠবে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে।তবে ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে ভারতের। আইসিসি এখনও বিশ্বকাপের পুরো সূচি ঘোষণা না করলেও বিসিসিআইয়ের এক […]
বিয়ে বাড়ির জর্দা পোলাও

বিয়ের সিজন চলে এল বলে। শরতেই শীতের আগমনী বার্তা টের পাওয়া যায়। তাই এই সময় শুরু হয়ে যায় বিয়ের প্রস্তুতি। আর বাংলাদেশের বিয়ে মানেই হচ্ছে আচ্ছামতো খাওয়া-দাওয়া।পোলাও মাংসের পাশাপাশি রয়েছে ডেজার্ট। ডেজার্টের নাম শুনলেই চোখে ভাসে জর্দা। কমলা রঙের জর্দায় নানা পদের মিষ্টি, কিসমিস, মোরব্বা। নিশ্চিত আপনার জিভে এখন পানি চলে এসেছে। কিন্তু সামনে বিয়ের […]
যে ভিটামিন ক্যানসারের সেল নষ্ট করে!

মরণ রোগ ক্যানসারের ওষুধ আবিষ্কারের জন্য গোটা দুনিয়ার চিকিৎসকরা প্রতিদিনই গবেষণায় নতুন নতুন তথ্য পেয়ে যাচ্ছেন। এই যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের হেলথ কেয়ার ইনস্টিটিউটের একটি গবেষণায় সামনে এল, ক্যানসার সেলকে নষ্ট করতে একাই একশো ভিটামিন সি। যদিও এই নিয়ে এখনও নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। মার্কিন এই বিশ্ববিদ্যালয়ের নতুন এই গবেষণা অনুযায়ী, টিউমারের ভিতরে থাকা ক্যানসার […]
ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর চাবি

ডিজনি ইন্টারঅ্যাক্টিভের মোবাইল সার্ভিস প্রোডাক্টসের সাবেক পরিচালক রাজিব বেহেরা। ডিজনি বেশ কয়েকটি মারাত্মক জনপ্রিয় মোবাইল গেমসের নির্মাতা তিনি। ১০০ জন কর্মীর সেই স্টুডিওতে এসব গেম বানানো হয়েছিল তারই নেতৃত্বে। কর্মজীবনে এমন বিশাল একটি প্রতিষ্ঠানে সফলতা ও ব্যর্থতাকে খুব কাছ থেকে দেখেছেন বেহেরা। দিনে ১০ ঘণ্টা কঠিন পরিশ্রম করে আজ তিনি সফল। তবে তার সফলতার পেছনে […]
নিম পাতার ৭টি জাদুকরী উপকারিতা

নিম একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম একটি বহুবর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ। বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে ঔষধি গাছ হিসেবে নিমের ব্যবহার হয়ে আসছে গত ৫ হাজার বছর ধরে। প্রকৃতি কী করে একই সঙ্গে সমস্যা এবং সমাধান ধারণ করে রেখেছে তার উৎকৃষ্ট উদাহরণ নিম। নিমের আছে ১৩০টি ঔষধি গুণ। ভাইরাস এবং ব্যাকটেরিয়া […]
বিকেলে সেমিফাইনালে কিরগিজস্তানের মুখোমুখি বাংলাদেশ

২০১৬ সালে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ আর প্রতিপক্ষ ছিল কিরগিজস্তান। বাংলাদেশ জয়টা পেয়েছিল ৩-০ সেটে। এবার সেই কিরগিজস্তানের বিপক্ষেই আজ বিকেল ৫ টায় সেমিফাইনালে মাঠে নামবে স্বাগতিকরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার একমাত্র খেলায় উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে কিরগিজস্তান। বিকেল ৩ […]