বাবা হতে চলেছেন বিরাট কোহলি?

image 27244 1520956497

হেডলাইনটা পড়ে চমকে ওঠাটাই স্বাভাবিক। সত্যিই কি আনুশকা শর্মা সন্তানসম্ভবা? বাবা হতে চলেছেন বিরাট?এমন জল্পনা শুরুর জন্য দায়ী বিরাট কোহলি স্বয়ং। বিষয়টা একটু খুলে বলা যাক। গত ৮ মার্চ বিরাট টুইট করেন, ‘এখন অনেক কিছুই হবে। খুব তাড়াতাড়ি জানাব আপনাদের।’ কিন্তু কী বিষয়ে বিরাট সোশ্যাল মিডিয়ায় জানাতে চান তা খোলসা করেননি। আর তা নিয়েই শুরু […]

বৃহস্পতিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

abdul hamid

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বঙ্গভবন থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফরসূচির তথ্য জানা গেছে। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিন বাহিনীর একটি চৌকস দল […]

৪ মে উৎক্ষেপণ হচ্ছে না বঙ্গবন্ধু স্যাটেলাইট

image 39784 1524636654

মহাকাশে বাংলাদেশের ঠাঁই নেয়ার দীর্ঘ প্রতীক্ষার পালা অবশেষে শেষ হতে যাচ্ছে। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে এ জগতে বাংলাদেশ তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করবে। সব প্রস্তুতি শেষ। তবে এটির উৎক্ষেপণের দিনক্ষণ আগামী ৪ মে নির্ধারিত থাকলেও তা হচ্ছে না।বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ নিয়ে সবশেষ এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি […]

যুক্তরাষ্ট্র নিরাপত্তা তুলে নিলে এক সপ্তাহে কাতারের পতন: সৌদি

image 39781 1524636009

কাতার থেকে যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নিলে এক সপ্তাহের মধ্যে কম সময়ে কাতারের পতন ঘটবে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। খবর দ্য নিউ আরব, আরব নিউজের।সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় মার্কিন সেনাদের অর্থায়ন করতে হবে কাতারকে। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার থেকে নিরাপত্তা তুলে নেয়ার আগে সিরিয়ায় সেনা মোতায়েন করতে হবে দেশটিকে।এসময় […]

স্লোগানে স্লোগানে মুখরিত নয়াপল্টন

60454 somavwsh

কারাবন্দি দলের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করছে বিএনপি। বুধবার সকাল ১১টা থেকে মানববন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টায় ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে যান হাজারও নেতাকর্মী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতাকর্মীরা নয়াল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। নেতাকর্মীরা ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে […]

শ্রদ্ধা নিবেদনের জন্য কবি বেলাল চৌধুরীর মরদেহ শহীদ মিনারে

download 110913

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি বেলাল চৌধুরীর মরদেহ নেয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে।শ্রদ্ধা নিবেদন শেষে গ্রামের বাড়ি ফেনীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ষাটের দশকের আধুনিক কবি হিসেবে পরিচিত বেলাল চৌধুরী। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ […]

চ্যাম্পিয়নস লিগের সেমিতে রাতে নামছে রিয়াল

image 39771 1524627113

রোজকার ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে। আপনার আকর্ষণ নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলাতেই বেশি। কোথায় কি খেলা আছে সেই খোঁজাখুঁজি থেকে আপনার বিশ্রাম এবার। দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। যদি টিভিতে অন্য কিছু নাও দেখেন, তাও খেলা দেখা আর মিস […]

টি-টোয়েন্টিতে সাকিবের ৩০০ উইকেট

1519886954

বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক র্স্পশ করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার রাতে আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইর্জাস হায়দরাবাদের হয়ে এ রের্কড গড়েন সাকিব। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে এ কীর্তি গড়েন তিনি। জাতীয় দলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ২৬০ ম্যাচে এই রের্কড গড়লেন সাকিব। […]

ব্যস্ততা বেড়ে গেছে নাদিয়ার

NADIA BG20170427184502

ঈদকে সামনে রেখে ছোট পর্দার তারকাদের ব্যস্ততা বেড়ে গেছে। হালের আলোচিত মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়াও এখন থেকেই ঈদের নাটকের শুটিং করছেন।ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা সাগর জাহান পরিচালিত ঈদের দুটি ধারাবাহিকে দেখা যাবে নাদিয়াকে।নাটক দুটির নাম ‘নসু ভিলেনের সংসার’ ও ‘মাহীনের লাল ডায়েরি’। নাদিয়ার বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।এরই মধ্যে নাটক দুটির শুটিং শেষ […]

থাইল্যান্ড যাচ্ছেন টয়া

1521309680

মুমতাহিনা চৌধুরী টয়া। গত ২৪ এপ্রিল ছিল তার জন্মদিন। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের শুভেচ্ছা ও কাছের মানুষদের ভালোবাসায় সিক্ত হন এই অভিনেত্রী। কেমন কাটল নায়িকার এই জন্মদিন? উত্তরে টয়া বলেন, এমন দিনেও শুটিং করেছি। আগে থেকে শিডিউল দেয়া ছিল। গত সোমবার থেকে ‘বেসিক আলী’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছি। সেই কারণে জন্মদিনটা […]

অক্ষয়ের শুটিং সেটে বিস্ফোরণের ঘটনা

Capture 20

বলিউড তারকা অক্ষয় কুমারের ‘কেশরি’ ছবির শুটিং সেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার শুটিংয়ের শেষের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বলিউড লাইভ।জানা গেছে, ভারতের মুম্বাইয়ের ওয়াইতে ‘কেশরি’ ছবির শুটিং শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হন অক্ষয়। তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই শুটিং সেটে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পুরো সেটে আগুন ধরে যায়।পুড়ে যায় পুরো শুটিং […]

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা চলছেই

01552601805 2018 04 25 12 50 54

গত একমাস ধরে শুরু হওয়া ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলি হামলা থামছে না। মঙ্গলবারও গাজার পশ্চিম সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় তিনজন ফিলিস্তিনি আহত হয়েছে। প্রত্যাবাসন দিবস উপলক্ষ্যে শান্তিপূর্ণ এক প্রতিবাদ সভায় অংশগ্রহণ শেষে বিক্ষোভকারীদের ওপর এ হামলা চালানো হয় বলে জানা যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইসরাইলি সেনাদের তাজা বুলেটে বিদ্ধ হয়ে তিন ফিলিস্তিনি গুরুতর আহত হয়। […]

সাবেক মিস আমেরিকা বিয়ে করলেন সমকামী তরুণীকে

181 180424160709

সমকামী তরুণীকে বিয়ে করে রিতিমতো আলোচনার ঝড় তুললেন সাবে এক মিস আমেরিকান। মিস আমেরিকান মুকুট জয়ী দেইদ্রে ডাউনস গুন এ ঘটনার জন্ম দেন। যুক্তরাষ্ট্রের আলবামা প্রদেশে তিনি সমকামী বিয়ের আনুষ্ঠানিকতা সাড়েন। মঙ্গলবার মার্কিন সাময়িকী পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে ইউএসএ ট্যুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০০৫ সালে মিস আমেরিকা মুকুট জয়ী দেইদ্রে ডাউনস গুন পেশায় […]

চার্চে হামলায় দুই ধর্মযাজকসহ নিহত ১৯

Nijeria

নাইজেরিয়ায় একটি চার্চে বন্দুকধারীর হামলায় দুই ধর্মযাজক ১৯ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার বেনু প্রদেশের মিডল বেল্টের এমবালোম গ্রামে সেন্ট ইগনাটিয়াস চার্চে মঙ্গলবার সকালে প্রার্থনারতদের ওপর এই হামলা চালানো হয়। খবর সিএনএনের।প্রদেশটির পুলিশের মুখপাত্র টারভার আকাছে বলেছেন, ওই হামলাকারীরা যাযাবর ফুলানি রাখাল গোষ্ঠীর লোকদের ছদ্মবেশে এই হামলা চালায়। এসময় তারা প্রায় ৫০টি ঘরও পুড়িয়ে […]