চেয়ারম্যান কন্যাকে নিয়ে দুই স্বামীর টানাটানি

নারায়ণগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সভাপতি নাজিম উদ্দিনের মেয়ে নাজিয়া আক্তার মিতুকে নিয়ে নারায়ণগঞ্জে তুলকালাম কাণ্ড চলছে। পরকীয়ার সূত্রধরে দুই সন্তানকে রেখে ঘর ছাড়ে মিতু। পরে প্রেমিককে বিয়ে করে সংসারী হন। কিন্তু এ নিয়ে মিতুর প্রথম স্বামী ও পরকীয়া প্রেমিকের দ্বিতীয় স্ত্রীর পাল্টাপাল্টি মামলার প্রেক্ষিতে পুলিশ এক মাসের মাথায় মিতুকে উদ্ধার করে। পরে […]
মাদক নির্মূলের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে: রিজভী

আগামী নির্বাচনকে সমনে রেখে মাদক নির্মূলের নামে সরকার বিরোধী দলের তরুণ নেতা-কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে মেরে ফেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গতরাতে নেত্রকোনায় কথিত ক্রসফায়ারে হত্যা করা হয়েছে ছাত্রদলের সদস্য আমজাদ হোসেনকে। আজ মঙ্গলবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী […]
খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লা ও নড়াইলের দুই মামলায় জামিনের আবেদনের ওপর শুনানি হবে আজ। গতকাল রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য মঙ্গলবার (আজ) দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, একেএম […]
পাস্তুরিত দুধ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

বাজারে থাকা পাস্তুরিত দুধ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খাদ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও বিএসটিআই’র প্রতিনিধিসহ বিশেষজ্ঞ ও গবেষকদের দিয়ে পাস্তুরিত দুধ পরীক্ষা করিয়ে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে নিরাপদ পাস্তুরিত দুধের নিশ্চয়তা দিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন […]
মাদক নির্মূলে বন্দুকের ব্যবহারে উদ্বেগ

সারা দেশে মাদক নির্মূল অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধের ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘কেন এই উপায়েই মাদক সন্ত্রাস দমন করতে হচ্ছে, অন্য কোনো উপায় কি নেই?’ মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গত কয়েকদিনে বেশ কয়েকজনের প্রাণহানির প্রেক্ষাপটে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গতকাল ঢাকা রিপোর্টার্স […]
২২২৩ উদ্বাস্তুকে নিয়ে প্রত্যাবাসনে শুরু করতে উভয়পক্ষ প্রস্তুত?

২২২৩ মুসলিম ও হিন্দু উদ্বাস্তুকে নিয়ে প্রত্যাবাসন শুরুর জন্য এখন চাপ দিচ্ছে মিয়ানমার। অথচ গত বৃহস্পতিবার ঢাকায় বাংলাদশ-মিয়ানমার দ্বিতীয় ওয়াকিং গ্রুপের বৈঠকের পরে ইউএনবির খবরে বলা হয়েছিল, বাংলাদেশী একজন কর্মকর্তা বলেছেন, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের দেওয়া ১৬৭৩ পরিবারের ৮০৩২ জনের মধ্য থেকে এপর্যন্ত ৯০০ জনেরও কম রোহিঙ্গার নাম ক্লিয়ার করেছে। তবে ঢাকার সামনে এটি একটি কোটি […]
‘অনেকদিন পর টিভি নাটকে কাজ করছি’

মাঝে দীর্ঘদিন টিভি নাটকে অভিনয় করেননি তিশা। তবে বর্তমানে ঈদের জন্য বেশ কিছু নাটকে অভিনয় করছেন। এরইমধ্যে শেষ করেছেন দয়াল সাহার রচনা ও পরিচালনায় আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটক ‘তারামনের অভিপ্রয়াণ’, একই নির্মাতার নির্দেশনায় ‘ফেয়ার প্লে’, ইমরাউল রাফাতের টেলিছবি ‘উত্তরাধিকার’, গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’সহ আরো কয়েকটি খন্ড নাটকের কাজ। ঈদের নাটকে কাজ […]
রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান ইউএসএইডের

রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক এজেন্সি ইউএসএইড। রাখাইন রাজ্য সফর শেষে মিয়ানমারের প্রতি এ আহ্বান জানান ইউএসএইডের প্রধান মার্ক গ্রিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, রোববার মার্ক গ্রিন মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রোহিঙ্গা মুসলিমদের অধিকার নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেয়ার। […]
মিয়ানমার সফরে আসবেন জাতিসংঘের বিশেষ দূত

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর মিয়ানমার বিষয়ক নতুন নিয়োগ দেয়া বিশেষ দূত (এসআরএসজি) ক্রিস্টিন শ্রানার জুনে মিয়ানমার সফর করতে পারেন। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনকে তিনি এমনটাই জানিয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন দ্য ডেইলি স্টার। এতে বলা হয়, সোমবার সৌজন্য এক ফোনে ক্রিস্টিন ওই তথ্য দেন। তিনি বলেন, মিয়ানমার সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। […]
রাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ

রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপে হাত হারিয়ে নিহত তিতুমীর কলেজের রাজীব হোসেনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ বাস কর্তৃপক্ষের এক কোটি টাকা দেয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এই ঘটনায় স্বাধীন নিরপেক্ষ কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে দায় নির্ধারণের করে আগামী ৩০ শে জুনের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে হাইকোর্টকে নির্দেশ দেয়া হয়েছে। […]
জিহাদী বই, ল্যাপটপ, এটিএম কার্ডসহ দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর থেকে জিহাদী বই, ল্যাপটপ, এটিএম কার্ডসহ দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জেএমবি সদস্যরা হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার চাঁদপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আমির হামযা ওরফে মানিক (২৫) এবং লালপুরের শিবপুর খানপাড়া এলাকার […]
‘মুক্তিযোদ্ধাকে অসম্মানজনক দাফনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

পাবনার বেড়া উপজেলার এক মুক্তিযোদ্ধাকে জাতীয় পতাকার পরিবর্তে চাটাই দিয়ে মুড়িয়ে দাফনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। জানালেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার লাশ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করে, চাটাই দিয়ে মুড়িয়ে দাফন করা হয়েছে। এটা অত্যন্ত নেক্কারজনক […]
জেদ্দায় বাংলাদেশমুখী বিমানের জরুরি অবতরণ (ভিডিও সহ)

যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশগামী সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বিমানটি মদিনা থেকে বাংলাদেশের ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু ‘নোজ ল্যান্ডিং গিয়ারে’ বড় ধরণের ত্রুটি দেখা দেয়ায় তার গতিপথ পাল্টে জেদ্দা নিয়ে যাওয়া হয়। বার্তা সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন বারনামা। এতে অনলাইন আরব নিউজকে উদ্ধৃত করা হয়েছে। […]
কেন ‘দহন’ ছাড়লেন বাঁধন!

বেশ আয়োজন করেই ঘোষণা দেয়া হয়েছিল জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। কিন্তু আজ মঙ্গলবার বাঁধন জানালেন, ছবিটিতে তিনি অভিনয় করছেন না।মূলত শিডিউল জটিলতার কারণে ছবিটি ছেড়ে দিতে হয়েছে বলে জানান এই অভিনেত্রী। এদিকে দহন সিনেমায় বাঁধনের জায়গায় নতুন কেউ একজন অভিনয় করবেন বলে জানান জাজের কর্ণধার আব্দুল আজিজ।অভিনেত্রী বাঁধন […]
পদ্মা সেতুর রেলে ব্যয় বাড়লো ৪২৫৭ কোটি টাকা

পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সবশেষ এ সেতুতে রেল সংযোগ নতুন সুখবর দিয়েছে। তবে এই সংযোগে ব্যয় বাড়ছে।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) একনেক সূত্র বলছে, পদ্মা সেতুতে রেল সংযোগে মূল অনুমোদিত ব্যয় হতে ৪ হাজার ২৫৭ কোটি টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে মোট প্রকল্প ব্যয় দাঁড়াবে ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা।এই […]