রাজকীয় বিয়েতে সবার নজর কাড়েন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া

ইংল্যান্ডের রাজপরিবারের বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়াবলিউড ও হলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়া মানেই খবরের শিরোনামে। কক্সবাজারে রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়িয়ে আবার খবরের শিরোনামে উঠে এলেন। কদিন আগে ইংল্যান্ডের রাজপরিবারের বিয়েতে শামিল হয়েছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। প্রিয়াঙ্কার বান্ধবী মেগান মার্কেলের সঙ্গে বিয়ে হয় লন্ডনের রাজপরিবারের প্রিন্স হ্যারির। সমগ্র বিশ্ব তাকিয়ে ছিল রাজকীয় এই বিয়ের দিকে। রাজপরিবারের এই বিয়েতে […]

ধারাগুলোর প্রয়োজনীয় সংশোধনী ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস

প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের আটটি ধারা নিয়ে সংসদীয় কমিটিতে নিজেদের আপত্তির কথা তুলে ধরেছেন গণমাধ্যমের প্রতিনিধিরা। এই ধারাগুলোর প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। প্রস্তাবিত আইনটির খসড়া পর্যালোচনা শেষে আবার গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হতে পারে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংসদের ডাক টেলিযোগাযোগ […]

অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই

অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগেই মারা গেছেন এ অভিনেত্রী। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো তাকে। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। সংবাদটি নিশ্চিত করেছন অভিনেতা রওনক হাসান।

চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ

সম্পাদনায়-সাইমুর রহমান:  চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ…..ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । শিল্পী ঐক্যজোটের সাধারন সম্পাদক জি.এম সৈকত এই তথ্য জানান স্বদেশ নিউজ২৪কে। ‘অভিনেত্রী তাজিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক ছিল।  তাজিন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে তিনি আরণ্যক নাট্যদলের মাধ্যমে মঞ্চনাটকে অভিনয় করেন। পরবর্তীতে টেলিভিশন […]

সরকারি ব্যাংকের ঋণপত্রের টাকাও এখন খেলাপি

রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক নন-ফান্ডেড ঋণ নির্দিষ্ট মেয়াদে শোধ না করায় ফান্ডেড বা নগদ দায়ে পরিণত হচ্ছে। এরপরও এ ঋণগুলো ধীরে ধীরে খেলাপি হয়ে পড়ছে। কারখানার জন্য বিদেশ থেকে মূলধনি যন্ত্র ও কাঁচামাল আনেন শিল্পোদ্যোক্তারা। এ জন্য ব্যাংক তাঁদের ঋণপত্র সুবিধা দেয়, যা নন-ফান্ডেড ঋণ নামে পরিচিত। নগদ টাকার পরিবর্তে অন্য যেসব সুবিধা মিলে, তার সবই […]

করাচিতে দাবদাহে ৬৫ জনের মৃত্যু

গরমে স্বস্তি দিতে ড. রুথ কে এম পফো সিভিল হাসপাতাল প্রাঙ্গণে শীতল পানিতে গোসলের ব্যবস্থা করা হয়েছে। করাচি, পাকিস্তান, ২০ মে, ২০১৮।পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে গত তিন দিনের প্রচণ্ড দাবদাহে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দেশটির সমাজকল্যাণ-বিষয়ক একটি সংস্থা এ তথ্য জানায় বলে রয়টার্সের খবরে জানানো হয়। তবে এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য পাওয়া […]

সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা ১ জুন

সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। ব্যাংকার্স সিলেকশন কমিটি এই দিন ধার্য করেছে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ১ জুন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের ৪০টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১ লাখ ৬ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী […]

প্রধান কোচ ছাড়াই শুরু আফগান মিশন

আফগানিস্তানের বিপক্ষে রোববারই ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দল। গতকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে আফগান মিশনে মূল পর্বের অনুশীলন। এর আগে ৫ দিন চলেছে ফিটনেস ক্যাম্প ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে। আর গতকাল শুরু হয়েছে ব্যাটিং-বোলিংয়ের স্কিল অনুশীলন। ট্রেনিংয়ের প্রথম দিনেও তামিম ইকবালরা পাননি নয়া প্রধান কোচ। এমনকি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেয়ার কথা কোর্টনি ওয়ালশও […]

আজ আবার শুরু

প্রায় দু’বছর ধরে নতুন ছবির কাজ থেকে দূরে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মাতৃত্বজনিত কারণেই ছিল তার এ বিরতি। তবে তার ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে আবার নতুন ছবির কাজ আজ থেকে শুরু করতে যাচ্ছেন অপু। ২০১৬ সালের ৩রা মার্চ সর্বশেষ ‘পাঙ্কু জামাই’ ছবিতে অভিনয় করেন এ অভিনেত্রী। এরপর হঠাৎ করেই চলচ্চিত্র থেকে অন্তরালে চলে যান তিনি। […]

চুনোপুটিদের না মেরে মাদকের মূল নায়কদের নাম প্রকাশ করুন: মোশাররফ

চুনোপুটিদের না মেরে মাদকের মূল নায়কদের নাম প্রকাশ করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, মাদকের সম্রাটরা সবাই আওয়ামী লীগের বড় বড় নেতা-কর্মী। সরকারের একজন এমপি, […]

গাজীপুরে নৌকার পক্ষে এক হয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে গাজীপুরের মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কে প্রার্থী সেটা বিবেচনা করার প্রয়োজন নেই। নৌকা মার্কার পক্ষে নেতাকর্মীদের বিভেদ ভুলে এক সঙ্গে গিয়ে মাঠে কাজ করতে হবে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় গাজীপুর এলাকার […]

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে তাজিন

হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তাজিন আহমেদ। বর্তমানে উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ অভিনেত্রী। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আরেক অভিনেতা রওনক হাসান। তিনি বলেন, আমরা খবরটি মাত্রই পেয়েছি। এখন হাসপাতালের দিকে যাচ্ছি। তবে যতটুকু জেনেছি তার অবস্থা খুবই গুরুতর।এই অবস্থায় সবার কাছে দোয়া চাইছি। রওনক একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেও তাজিনের অবস্থার কথা জানিয়েছেন সবাইকে।

আর্জেন্টিনা দলে দিবালা, বাদ ইকার্দি

রাশিয়া বিশ্বকাপের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। এ দলে জুভেন্টাস তারকা পাওলো দিবালা থাকলেও বাদ পড়েছেন ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্দি। এবারের ইতালিয়ান সিরি আ’তে ৩৪ ম্যাচে সর্বোচ্চ ২৯ গোল করেন ইকার্দি। গত সপ্তাহে ঘোষিত ৩৫ সদস্যের প্রাথমিক দলে ছিলেন ইন্টার মিলানের এ তারকা। লিওনেল মেসি ও পাওলো দিবালা একই […]

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল কোস্টারিকা

এবারের বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোস্টারিকা কোচ অস্কার র‌্যামিরেজ। বিশ্বকাপে এ দলকে নেতৃত্ব দেবেন ব্রায়ান রুইজ। ২০১৪’র ব্রাজিল বিশ্বকাপেও কোস্টারিকাকে নেতৃত্ব দিয়েছেন ৩২ বছর বয়সী এ মিডফিল্ডার। এ ছাড়া দলে রয়েছেন আর্সেনালের সাবেক স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেল। বিশ্বকাপের গত আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কোস্টারিকা। নেদারল্যান্ডসের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় তারা।এবারের […]

‘দহন’ এ থাকছেন না বাঁধন

কিছুদিন আগেই বেশ ঘটা করেই পরবর্তী ছবি ‘দহনে’র জন্য অভিনেত্রী আজমেরি হক বাঁধনের নাম ঘোষণা করে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। এই নিয়ে প্রচার প্রচারণারও কমতি ছিলো না তাদের। বাঁধন নিজেও বেশ উত্তেজিত ছিলেন ছবিটিকে ঘিরে। তবে আজ মঙ্গলবার সকালে জানা যায় ছবিটিতে অভিনয় করছেন না এই বাঁধন। জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে ছবি  থেকে অভিনেত্রী […]