রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আটক দেড় শতাধিক

image 42294 1527317288

রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) মাদকবিরোধী অভিযানে দেড় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে এ অভিযান শুরু হয়। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।  অভিযানে ডগ স্কয়ার্ড ব্যবহার করা হচ্ছে।  মুফতি মাহমুদ জানান, আমরা আজ যে এলাকায় অভিযান চালাচ্ছি সে এলাকায় প্রচুর মাদকসেবী রয়েছে। আমাদের কাছে কিছু তালিকা […]

বাসে ঈদের অগ্রিম টিকিট ৩০ মে

image 42302 1527320913

আসন্ন ঈদ-উল-ফিতরে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের জন্য ৩০ মে থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু করবেন পরিবহন কোম্পানিগুলো।শনিবার সকালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের এমডি সোহেল তালুকদার আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে দূরপাল্লাগামী পরিবহনগুলোর মালিকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।ঈদে বিশেষ কোনো সার্ভিসের ব্যবস্থা পরিবহন […]

ডি-লিট গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

image 42303 1527320915

পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার বা ডি-লিট ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখায় তাকে এই সম্মাননা দেয়া হলো।শনিবার দুপুরে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শেখ হাসিনা এই ডিগ্রি গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধন […]

পরিসংখ্যানেও এগিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা

118890 porisongkhane

এবারের বিশ্বকাপে ফেভারিটের তালিকায় রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আর আসর শুরুর আগে গোলের এক পরিসংখ্যানেও বাকিদের ছাড়িয়ে লাতিন আমেরিকার এ দুই ফুটবল পরাশক্তি। ক্লাব ফুটবলে এবারের মৌসুমে ব্রাজিল-আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়দের গোলের সংখ্যা অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লীগের গোলদাতার তালিকায় ব্রাজিল ও আর্জেন্টাইন খেলোয়াড়দের জয়জয়কার। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের […]

বাংলাদেশী বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগের সুবিধা দিতে ভারতের প্রতি হাসিনার আহ্বান

118949 pm

বাংলাদেশী বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগের সুবিধা দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসে শেখ হাসিনা শুক্রবার কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক ঘরোয়া বৈঠকে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকেই বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, উভয় দেশের স্বার্থে বাংলাদেশী বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগে, বিশেষ করে যৌথ উদ্যোগের […]

স্বাগিতকদের চিন্তায় ফেললো পাকিস্তান

image 42299 1527320051

লর্ডস টেস্টের প্রথম দিন বোলারদের নৈপুণ্যে স্বাগতিকদের কোণঠাসা করে পাকিস্তান। এবার দ্বিতীয় দিনটিতে অতিথি ব্যাটসম্যানরা স্বাগতিক বোলারদের হতাশাই উপহার দিয়েছে। আর তাতে প্রথম দুই দিন শেষে লর্ডস টেস্টে আধিপত্ব বিস্তার করছে পাকিস্তান। আগের দিন ইংল্যান্ডকে ১৮৪ রানে গুটিয়ে দিয়ে এক উইকেট হারিয়ে ৫০ রানে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান। সেখান থেকে শুরু করে দ্বিতীয় দিন […]

তোলাবাজির উৎসব

118934 tola

ঈদকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে চলছে ব্যাপক চাঁদাবাজি। বেপরোয়া চাঁদাবাজিতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চাঁদা দিতে নারাজি ব্যবসায়ীদের দেয়া হয় নানা হুমকি-ধমকি। কোথাও কোথাও দেখানো হচ্ছে অস্ত্রের ভয়ভীতি। তাই বাধ্য হয়ে অনেক ব্যবসায়ী চাঁদা তুলে দিচ্ছেন চাঁদাবাজদের কাছে। প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজদের কয়েক শতাধিক গ্রুপ।নিয়ন্ত্রণে রয়েছে অন্তত […]

ইরানি উড়োজাহাজ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

118950 Misbah 1

ইরানভিত্তিক উড়োজাহাজ কোম্পানি দেনা এয়ারওয়েজ এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। প্রসঙ্গত, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেনা এয়ারওয়েজের বিমানে যাতায়াত করেন। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ব্যবহৃত উড়োজাহাজ কোম্পানির […]

মালয়েশিয়ার রাজনীতিতে মডেল হত্যা

118952 Altantuya Shaariibuu1

মালয়েশিয়ার রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে মঙ্গোলিয়ান মডেল আলতানতুয়া শারিবু হত্যাকান্ড। ওই হত্যাকান্ডের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারের সিনিয়র কর্মকর্তারা জড়িত বলে সন্দেহ করা হয়। সরকারের একটি বড় রকমের দুর্নীতির খবর তিনি জানতে পেরেছিলেন, এ জন্য আলতানতুয়াকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে বিশ্বাস করা হয়। জেল থেকে বর্তমান ক্ষমতাসীন জোটের অন্যতম শক্তিশালী […]

কঙ্গোয় নৌকাডুবিতে নিহত ৫০

118955 Misbah 2

কঙ্গোয় নৌকাডুবিতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে মম্বোভো নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, বৃহস্পতিবার বিপুল সংখ্যক যাত্রী ও মালামাল নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। কিন্তু গন্তব্যে পৌছানোর আগেই তা নদীতে ডুবে যায়। দেশটির তশুয়াপা প্রদেশের ভাইস-গভর্নর রিচার্ড মবোয়ো ইলুকা বলেন, বৃহস্পতিবার ৪৯ জনের মরদেহ উদ্ধার […]

মাদকবিরোধী অভিযান ৯ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১১ অনলাইন

118946 fire

সারাদেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে ৯ জেলায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১১ জন মাদক ব্যবসায়ী। এদিকে এসব ঘটনায় ৮ জন পুলিশ ও র‌্যাব সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত দেড়ার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগরা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বাবুল (৪০) ও আলমাস (৩৬) নামের দুই মাদক ব্যবসায়ী। পুলিশের দাবি, ঘটনাস্থল […]

শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা, সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ১০

ddecbacce70dfd7d4db6136f4b1c6272 598fe73a44f2d

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার পরিকল্পনার অভিযোগে বরিশালে সাবেক ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাত ও আজ শনিবার সকালে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। আটক করা ব্যক্তিদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস ও নগদ দেড় লাখ টাকা […]

জেনেভা ক্যাম্পে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ১০০, ইয়াবা উদ্ধার

eb19554d516f8d5b908ec3091d7d576b 5abc8e0fc2cdc

ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার দুপুর পৌনে ১২টা থেকে এই অভিযান শুরু করে র‍্যাব। অভিযান শুরু করার আধঘণ্টার মধ্যে মাদক বিক্রির অভিযোগে শতাধিক লোককে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাবের–৬–এর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন। সকাল […]

‘আমার সঙ্গে সালাহর তুলনা করবেন না’

cristiano ronaldo mohamed salah 252740080

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রাতে স্প্যানিশ জায়ান্টরিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট   লিভারপুল । এই ম্যাচে মাঠে নামার আগে তুলনা করা হচ্ছে দুই দলের দুই ট্রামকার্ড   ক্রিশ্চিয়ানো রোনালদো  ও মোহাম্মদ সালাহর মধ্যে। কিন্তু সালাহর সঙ্গে তুলনায় আপত্তি রয়েছে রোনালদোর। রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ তারকার সোজাসাপ্টা কথা, কোনো তুলনা চলবে না। লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন […]

উল্টো সুরে গাইছেন ট্রাম্প

trump 26052018 1048852812

গত বৃহস্পতিবার হুট করেই উত্তর কোরিয়ার সঙ্গে পূর্ব নির্ধারিত   বৈঠক বাতিল করেছেন    যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প । কিন্তু এখন তিনি বলছেন, বৈঠক হতেও পারে। ২৫ মে, শুক্রবার হোয়াইট হাউসে এক বক্তব্যে এ কথা বলেন ট্রাম্প, জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা । ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্ত জানার পর উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম গিয়ে গোয়ান জানান,যে কোনো সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে […]