সেই থাই ফুটবলারদের নিয়ে সিনেমা বানাতে প্রতিযোগিতা!

131057 bangladesh pratidin bdp 111

থাইল্যান্ডের থাম লিয়াং গুহায় আটকা পড়া ১২ জন খুদে ফুটবলার ও তাদের কোচকে নিয়ে সিনেমা বানাতে উঠে পড়ে লেগেছে হলিউডের দুই প্রযোজনা প্রতিষ্ঠান। খবর বিবিসির। এমনকি উদ্ধার অভিযানের শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রে স্টুডিও পিওর ফ্লিক্স ঘোষণা করে, একটি সুপারহিট সিনেমা তৈরির জন্য তাদের প্রযোজকরা সাক্ষাৎকার নিতে ঘটনাস্থলে অবস্থান করছেন। স্টুডিও’র সহ প্রতিষ্ঠাতা মার্কেল স্কটের বাড়ি […]

জোভান-তিশার ‘খুঁজে ফিরি আপনায়’

131730 bangladesh pratidin bdp jovan tisha

ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী জোভান ও তানজিন তিশা। সম্প্রতি নেপালে চিত্রায়িত “খুজে ফিরি আপনায়” নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকের গল্পে দেখা যায়, অজিদ ও আদিবার বিয়ে হয়েছিল এক বছর আগে। বিয়ের পরপর তারা হানিমুন করতে নেপালে বেড়াতে আসে। দুজনে ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে […]

শেষ পর্যন্ত হেইলিকেই বিয়ে করছেন জাস্টিন বিবার

134548 bangladesh pratidin bdp justin

সবাইকে চমকে দিয়ে পুরনো প্রেমিকার কাছেই ফিরে গেলেন জাস্টিন বিবার। শুধু তাই নয়, হেইলির সঙ্গে বাগদান করেছেন তিনি। আর সেই খবর নিজেই নিশ্চিত করেছেন জাস্টিন বিবার। জানা গেছে, সম্প্রতি বাহামাসে ভ্রমণে গিয়ে বাল্ডউইনকে প্রস্তাব দেন বিবার। ইনস্টাগ্রামে হেইলি বাল্ডউইনের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করে জাস্টিন বিবার লিখেছেন, ‘কিছু বলার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু খবর […]

কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

140647 bangladesh pratidin potuakhali bdp

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাদশা শিকদার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই আতঙ্কে ওই এলাকার পুরুষ শূন্য হয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদুরতলী গ্রামের জাহাঙ্গীর শিকদার ও চাঁন মিয়া শিকদার পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে […]

পদ্মায় তীব্র ঘূর্ণি স্রোত, শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে বিকল্প চ্যানেল চালু

140629 bangladesh pratidin download

পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিং এ তীব্র ঘূর্ণি স্রোত সৃষ্টি হয়ে ফেরিসহ নৌযান চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। স্রোতের গতিবেগের সাথে উজানে নদী ভাঙ্গনের পলি পরে সৃষ্টি হয়েছে নাব্যতা সংকট। পরিস্থিতি সামাল দিতে বুধবার সন্ধ্যায় বিকল্প ওয়ান ওয়ে চ্যানেল চালু করা হয়েছে। ফেরিসহ নৌযান চলাচল করছে ওয়ান ওয়ে পদ্ধতিতে। এতে নৌপথের […]

গুহার ভেতরে যেভাবে বেঁচে ছিল সেই থাই ফুটবলাররা

140742 bangladesh pratidin bdp thi foot

থাইল্যান্ডের একটি গুহার ভেতরে ১৮ দিন ধরে আটকা থাকার পর ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচকে উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরিরা। গত ২৩ জুন নিখোঁজ হওয়ার ৯ দিন পর তাদের সম্পর্কে প্রথম জানা যায়। এতদিন তারা কীভাবে সেখানে বেঁচে ছিল তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। বিবিসি বলছে, গত ২৩ জুন তাদের শিডিউল ম্যাচ […]

হাথুরুসিংহে-চান্দিমাল দক্ষিণ আফ্রিকা সিরিজে নিষিদ্ধ

140823 bangladesh pratidin Silva hathuru

বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ ও বর্তমানে শ্রীলঙ্কা দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে, টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল ও দলের ম্যানেজার অসাঙ্কা গুরুসিনহা নিষিদ্ধ হয়েছেন। ফলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকছেন না তারা। ফলে আজ বৃহস্পতিবার শুরু হতে যাওয়া গল টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিচ্ছেন সুরাঙ্গা লাকমল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অ্যান্টিগা […]

রাজশাহীর দুই ওসির অপসারণ চাইলেন বিএনপি প্রার্থী

141335 bangladesh pratidin bulbul bnp bdp

রাজশাহী সিটি করপোরশন এলাকার কাশিয়াডাঙ্গা ও নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই ওসির প্রত্যাহার দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়া বিএনপির পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে তা তদন্তের দাবি জানান। বৃহস্পতিবার দুপুরে নগর বিএনপির কার্যালয়ে রাসিক নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলেনে বুলবুল এ দাবি জানান। বিএনপির মেয়র প্রার্থী আরও […]

মিয়ানমারে ভূমিকম্পের আঘাত

120416 bangladesh pratidin Earthquake

মিয়ানমারের দক্ষিণ উপকূলের কাছে আজ বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। আবহাওয়া বিভাগ এ কথা জানিয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর সিনহুয়ার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুনের কবা আয়ি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২৫৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

122308 bangladesh pratidin barisal map

বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ওই হাজতির নাম বনি আমিন (৩৫)। বুধবার রাত সোয়া ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনিরুল ইসলামের ভাষ্যমতে, হাজতি বনি আমিন টিবি রোগে আক্রান্ত ছিলেন। গত ৩০ জুন কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য […]

ট্রাম্পের খোঁচার উত্তর দিলেন মের্কেল

123038 bangladesh pratidin Trump Merkel bdp

রাশিয়ার কাছে জার্মানি পুরোপুরি বন্দী বলে খোঁচা দিয়েছিলেন আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পাল্টা উত্তরে জার্মানির চ্যাঞ্চেলর বলেছেন, সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব জার্মানিতেই বেড়ে উঠেছেন তিনি। বুধবার ন্যাটোর সম্মলনে এসেই প্রথম বিবৃতিতে মের্কেল বলেন, বর্তমান ঘটনাগুলোর প্রেক্ষিতে আমি বলতে চাই জার্মানির একটি অংশ একসময় সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) নিয়ন্ত্রণ করতো। আমি তার সাক্ষী। আমি খুব খুশি […]

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ ২ চোরাকারবারী আটক

image 46287 1531315159 1

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ দু’চোরাকারবারীকে আটক করেছে যশোর বেনাপোল শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৫’শ ৯৪ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। আজ বুধবার বিকেলে জেলার দর্শনা জয়নগর চেকপোস্টে অভিযান চালিয়ে ওই স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। আটক পাচারকারীরা হলেন- ঢাকা নবাবগঞ্জের চান্দামাত্রা গ্রামের কোসাই […]

আসছে ঋত্বিক ঘটককে নিয়ে মঞ্চনাটক

image 46314 1531371654

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক। এবার তাকে নিয়ে মঞ্চে আসছে নতুন নাটক। এই নাটকের নাম রাখা হয়েছে ‘ঋত্বিক’। তারুণ্যনির্ভর নাট্যদল ‘থিয়েটার ৫২’ এই নাটকটি মঞ্চে নিয়ে আসছে। রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ২১ জুলাই সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে বলে জানা গেছে। pran নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন মিজানুর […]

এখন বিদায় নিলে সেটা হবে তৃপ্তির: অর্থমন্ত্রী

image 46291 1531317864

বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। দেশের অনেক উন্নয়ন হয়েছে। এখন যদি পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাহলে সে বিজয় হবে আমার তৃপ্তির বিদায়। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত ‘সিলেট উন্নয়ন প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। মুহিত বলেন, গত ১০ বছরে […]

খালেদা জিয়ার আইনজীবী কার্লাইলকে ঢুকতেই দিলো না ভারত

image 46308 1531365132

বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি বাংলার। জানা যায়, কার্লাইল বুধবার গভীর রাতে দিল্লী বিমানবন্দরে এসে পৌঁছান। তখন ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জানায় যে, ভারত সরকার তার ভিসা প্রত্যাহার করেছে। এরপর তাকে দিল্লীর বিমানবন্দর থেকেই লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়া হয়। এ ব্যাপারে […]