একসঙ্গে আছেন ‘নিয়াঙ্কা’

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসবলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাসের নতুন নাম দিয়েছে সংবাদমাধ্যম—‘নিয়াঙ্কা’। জানা গেছে, এখন তাঁরা একসঙ্গেই আছেন। পিপল ম্যাগাজিনকে প্রিয়াঙ্কা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা একসঙ্গে সময় কাটাচ্ছি। একে অপরকে চেনার এবং জানার চেষ্টা করছি। নিজেদের আরও ভালো করে জেনে নিচ্ছি।’ আর নিক জোনাসের ব্যাপারে বললেন, ‘আমার মনে […]
হামাসকে বড় আঘাত করল ইসরায়েল

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনি ভবন। ফিলিস্তিনের গাজা উপত্যকা শাসনকারী ইসলামপন্থী সংগঠন হামাসের স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত ও ১২ জন আহত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ২০১৪ সালে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের পর এটি তাদের সবচেয়ে বড় হামলা। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ছোড়া রকেট হামলার জবাবে এ হামলা চালানো […]
মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৩০ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ মন্ত্রণালয়ের

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ চারা গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ১৮ জুলাই সারা দেশে একযোগে এই ৩০ লাখ চারা গাছ রোপণ করা হবে। বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ […]
মহাখালীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাজধানীর মহাখালীতে কাজী রাশেদ নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে মহাখালীর আমতলী এলাকার জলখাবার হোটেলের পেছন থেকে মরদেহটি বনানী থানা পুলিশ উদ্ধার করে। নিহত রাশেদ বাবার নাম আবুল হোসেন। তারা মহাখালী আমতলীর স্কুল রোডের বাসিন্দা। বনানী মডেল থানার ওসি ফরমান আলী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাখালীর আমতলীতে ভোরের […]
রড উৎপাদনে টনপ্রতি ব্যয় কমবে ৭০ টাকা!

বাজেটে শুল্ক ছাড় দুটি কাঁচামালে শুল্ক ছাড় দিলেও রডের উৎপাদন ব্যয় ও দামে প্রভাব পড়বে না বলে মনে করেন শিল্পমালিকেরা। বাজারে নির্মাণ উপকরণ রডের দাম সামান্যই কমেছে। পণ্যটির দাম যেখানে প্রতি টন ৫২ হাজার থেকে বেড়ে ৭০ হাজার টাকা ছাড়িয়েছিল, তা এখন ৬৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত […]
বিশ্বকাপ ফাইনাল নিয়ে…

বিশ্বকাপ ফাইনালে তৈরি হয় নতুন ইতিহাস। আবার পুরোনো ইতিহাসও অনুপ্রাণিত করতে পারে অনেককে। ইতিহাসের ফ্রেমে ঠাঁই পাওয়ার এই লড়াইয়ের আগে কয়েকটি তথ্য জেনে নেওয়া ভালো। নিজেদের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে খেলছে ফ্রান্স # নিজেদের ফুটবল ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ ফাইনালে আজ মাঠে নামবে ফ্রান্স। ক্রোয়েশিয়া এই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। ক্রোয়েশিয়া ১৯৯৮ আর ২০১০ বিশ্বকাপের ফাইনালের ফলে অনুপ্রাণিত […]
বিশ্বকাপের ফাইনালটা আরামেই দেখবেন সাকিবরা

মিরাজ-মুশফিকদের বিষাদগ্রস্ত মুখ। বোলিং কোচ ওয়ালশের মাথা হেট। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের প্রতীকী ছবি। অ্যান্টিগা টেস্টের মতো কিংষ্টনেও নিদারুণ ব্যাটিং বিপর্যয়ের জন্য টেস্ট হেরেছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে রসিক সমর্থকদের দাবি, বিশ্বকাপের ফাইনালটা আরামে দেখতেই কাল টেস্টের ফল এনে দিয়েছে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল চলছে বলেই কি এমনটা হচ্ছে? ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ক্রিকেট দলের যে পারফরম্যান্স, […]
ঢাবিতে আবারও ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষক শিক্ষার্থী ব্যানারে মানববন্ধনরত শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ রোববার বেলা ১২টার দিকে শহীদ মিনার এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে অনুসারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নিপীড়নবিরোধী শিক্ষক শিক্ষার্থী ব্যানারে মানববন্ধনে দাঁড়ান। এসময় পাশেই গুজবে কান দেবেন না ব্যানারে ছাত্রলীগের […]
মিলন এখন ডক্টরেট

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ধরেই তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার গবেষণার বিষয় ছিল, ‘মানবিক মূলধন এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন : বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ভূমিকা’। তিনি […]
ভারতে একই পরিবারের ৬ জনের আত্মহত্যা

ভারতের ঝাড়খন্ডে একই পরিবারের ৬ সদস্য একসঙ্গে আত্মহত্যা করেছে। সেখানে হাজারিবাগ এলাকায় বসবাসকারী ওই পরিবারটি মারোয়ারি সম্প্রদায়ের। তাদের মধ্যে পাঁচজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যজন বাড়ির ছাড় থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, ওই পরিবারটিতে রোববার সকালে ওই ৬ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।এর মধ্যে দু’জন […]
খালেদা-তারেককে সরানোর ষড়যন্ত্রে সরকার: ফখরুল

বিএনপির গঠনতন্ত্রের ৭ নম্বর ধারার অনুরুপ একটি ধারা নির্বাচন কমিশনের আরপিওতে সংযুক্ত করে খালেদা জিয়া ও তারেক রহমানকে বিএনপির নেতৃত্ব থেকে সরাতে সরকার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা আলমগীর বলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি- বিএনপির গঠনতন্ত্র থেকে […]
রাকিটিচ-এমবাপ্পেকে নেইমারের শুভকামনা

একজন বর্তমান সতীর্থ, অন্যজন সাবেক। কিলিয়ান এমবাপ্পে ও ইভান রাকিটিচের সঙ্গে নেইমারের দারুণ বন্ধুত্ব। আজ ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছেন নেইমারের এই দুই বন্ধু। আর ফাইনালের আগে দু’জনকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) এমবাপ্পের সঙ্গে খেলেন নেইমার। আর প্যারিসে আসার আগে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার জার্সি গায়ে রাকিটিচের সঙ্গে […]
জেলখানায় কেমন কাটছে নওয়াজের

নেই কোনো বিছানা। নেই এসি। ওয়াশরুম হিসেবে যা আছে, তার অবস্থা শোচনীয়। এমনই এক পরিবেশে রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলে কাটছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দিন রাত। তার আইনজীবীদের টিম দাবি করছেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে বেড হিসেবে দেয়া হয়েছে একটি ম্যাট্রেস। আর আছে একটি ওয়াশরুম। তার অবস্থা লজ্জাজনক। মাত্র ২৪ ঘন্টারও কম সময়ে নওয়াজ শরীফের জীবন […]
ট্রাম্পের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন রানী এলিজাবেথ!

বিভিন্ন রাষ্ট্রপ্রধান ব্রিটেন সফরে গেলে অবশ্যই রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন। নির্দিষ্ট রাজকীয় নিয়ম বা প্রটোকল মেনে তবেই রাষ্ট্রপ্রধানরা রানীর সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু সেই রাষ্ট্রপ্রধান যদি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে কোন নিময় বা প্রটোকলই যে গ্রাহ্য হবে না তা সর্বজনবিদিত। সমস্ত নিয়ম ভেঙে বিতর্কের মধ্যে থাকাই যার একমাত্র লক্ষ্য, এবারেও যেন তাই […]
বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা সেন্টার কেন ঢাকায়?

বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ ভারতীয় একটি ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেছেন ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। যা কিনা বিশ্বের সবচাইতে বড় ভারতীয় ভিসা সেন্টার। ঢাকার একটি বিলাসবহুল শপিং-মল যমুনা ফিউচার পার্কে সাড়ে আঠারো হাজার স্কয়ার ফিটের মতো বিশাল জায়গা জুড়ে তৈরি এই ভিসা সেন্টারটি তৈরি করা হয়েছে যা চালুর সাথে সাথে দুই ধাপে ঢাকার অন্যান্য ভারতীয় […]