বনানীতে যুবলীগ নেতার দেহরক্ষীর লাশ উদ্ধার

রাজধানীর বনানীতে যুবলীগ নেতা সোহেলের দেহরক্ষী কাজী রাশেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বনানীর আমতলী এলাকায় জলখাবার হোটেলের পেছনের গলি থেকে গুলিবিদ্ধ তার লাশ উদ্ধার করা হয়। লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যা করে ঘাতকরা লাশ ফেলে গেছে। এদিকে নিহত রাশেদের বাবা বাবুল হোসেন গণমাধ্যমকে বলেন, […]
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোর্টভবন, কাজির শিমলা ও সাইনবোর্ড নামকস্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। সূূত্র জানায়, শনিবার রাতে উপজেলার সাইনবোর্ড নামকস্থানে একজন অজ্ঞাত পথচারী অজ্ঞাত (৩০) মহিলাকে একটি অজ্ঞাত গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন। রবিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় ঢাকা হতে ময়মনিসংহগামী […]
পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রাজনৈতিক নেতারা

পাকিস্তানে জাতীয় নির্বাচন এখন থেকে আর ১০ দিন পরেই। তবে এ নির্বাচনে সব বড় রাজনৈতিক দলের নেতারা হুমকিতে রয়েছেন। পাকিস্তানের নির্বাচন কমিশনকে শনিবার এ বিষয়ে জানিয়ে দিয়েছেন জাতীয় সন্ত্রাস বিষয়ক কর্তৃপক্ষ (এনএসিটিএ) প্রধান ড. সুলেমান আহমেদ। তিনি নির্বাচন কমিশনের কাছে বলেছেন, রাজনৈতিক নেতা ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মারাত্মক নিরাপত্তা হুমকিতে রয়েছেন। সব রাজনৈতিক দলের বড় […]
নিকের সঙ্গেই বিয়ের আভাস প্রিয়াঙ্কার!

বহুদিন হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনসের সম্পর্ক খবরের শিরোনামে উঠে আসছে। নিকের ভারত সফরের পর থেকেই প্রিয়াঙ্কা-নিকের বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। যদিও এই বিষয়ে প্রিয়াঙ্কা একদমই চুপ ছিলেন। তবে শেষপর্যন্ত নিককে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই। মেনে নিলেন নিকের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। তবে এক্ষেত্রে নিকের ভারত সফরই যে তাদেরকে আরোও কাছাকাছি এনেছে […]
মেঘনা নদীতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিখোঁজের ১৫ ঘন্টা পর মেঘনা নদীর ভৈরব-আশুগঞ্জ দ্বিতীয় রেলসেতুর কাছ থেকে উদ্ধার হয়েছে ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা বিনতে তানভীর প্রাপ্তির (২১) মরদেহ। তিনি ঢাকার লক্ষীবাজারের তানভীর আহমেদের মেয়ে। এখনো নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী ঢাকার মগবাজারের ইশরাকুল মেহরাব (২২)। তার পিতার নাম জানা যায়নি। ঘটনার ১৫ ঘন্টা পর আজ সকাল […]
‘ভাগ্যবান’ কোচের হাত ধরেই আসবে বিশ্বকাপ, আশা ফ্রান্সের

খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় বিশ্বকাপ জয়ের কৃতিত্ব বিশ্বে মাত্র দুই ব্যক্তিরই আছে। ফরাসি কোচ দিদিয়ের দেশাম সেই বিরল কৃতিত্ব অর্জনের দ্বারপ্রান্তে। রোববার ক্রোয়েশিয়ার সঙ্গে জিতলেই তিনি হবেন খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় বিশ্বকাপ জয়ী তৃতীয় ব্যক্তি। ‘ভাগ্যবান’ হিসেবে ফ্রান্সে বিশেষ সুনাম আছে দিদিয়ের দেশামের। ফরাসি গণমাধ্যমে দেশমকে নিয়ে যেসব কার্টুন আঁকা হয়, সেসবের একটি […]
ঢাবি শিক্ষার্থীদের হাতে মার খেল ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থীকে মেরেছে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যারা মারধর করেছেন তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি ভুক্তভোগীদের। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান ও তার বান্ধবী লীনাকে মারধর করা হয়। মারধরকারীরা প্রথমে পরিচয়পত্র […]
লুঝনিকির সন্ধ্যায় কার মাথায় মুকুট

কদিনের উজ্জ্বল রোদের পর মস্কোর আকাশে আবার ফিরে এসেছে মেঘ। কাল দুপুর থেকেই মেঘের ওড়াউড়ি। রোদ-ছায়ার লুকোচুরিতে কত রং ভাসছে। কখনো নীল, কখনো ধূসর, কখনো বৃষ্টির বার্তা নিয়ে সজল কালো মেঘ। তবে আজ আকাশ যদি বৃষ্টিও ঝরায় লুঝনিকিতে, রঙের বাহার থামবে না। সন্ধ্যায় ফ্রান্সের নীল-লাল-সাদা হবে লুঝনিকি স্টেডিয়ামের ছোট্ট আকাশ, কিংবা ক্রোয়েশিয়ার লাল-সাদায় হবে মাখামাখি। […]
শিরোপা জয়ের স্বপ্ন ক্রোয়েশিয়ার, আর্জেন্টিনা-স্পেন থেকেও শুভকামনা

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মাঠে নামছে আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স ও দারুণ ছন্দে থাকা ক্রোয়েশিয়া। পুরো টুর্নমেন্টেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে ফ্রান্স। অন্যদিকে, বিশ্বকাপের চলতি আসরে একর পর এক চমক দেখিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। এখন ক্রোয়েট ফুটবলাররা স্বপ্ন দেখছেন শিরোপা জয়ের। আর তাদের এই স্বপ্ন পূরণে শুভকামনা যাচ্ছে বিশ্বের নানা প্রান্ত […]
আসিফের নায়িকা মাহী

সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসিফ পাচ্ছিলেন অনেক দিন ধরেই, কিন্তু কোনো পরিচালকই এই গায়ককে বশে আনতে পারছিলেন না। সংগীতজীবনের ১৮ বছরের মাথায় এসে আসিফকে সিনেমার নায়ক হতে রাজি করিয়ে নিলেন তরুন মেধাবী নির্মাতা সৈকত নাসির। আসিফের প্রথম ছবিতে নায়িকা হতে যাচ্ছেন হালের ক্রেজ মাহিয়া মাহী। শনিবার রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজে। আসিফ অভিনীত […]
মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছে এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন। গতকাল শনিবার রাত ৮টায় তাকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক এম. এ. রাজ্জাক খান বিষয়টি জানিয়েছেন। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ […]
নিজ বাড়িতে ঘুমন্ত মেয়রকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনির পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারকে নিজ ঘরে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে তার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও মেয়রের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মেয়র ও তার পরিবারের লোকজন। হঠাৎ মধ্যরাতে দেয়াল বেয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এরপর ঘরের […]
‘এর আগে নোলকের মতো ব্যতিক্রমী গল্পের ছবিতে কাজ করিনি’

দুদিন আগে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা ববি। গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় তার অভিনীত ও প্রযোজিত ছবি ‘বিজলী’র কয়েকটি শো অনুষ্ঠিত হয়। ববি বলেন, আমি শো’র কয়েকদিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলাম। আমার বোন ছবি অস্ট্রেলিয়ায় থাকেন। তার সঙ্গেও ভালো সময় কেটেছে আমার। বাংলাদেশের পর অস্ট্রেলিয়ায় ছবিটি মুক্তি পাওয়ায় দারুণ সাড়া পেয়েছি।ইফতেখার চৌধুরী পরিচালিত সায়েন্স ফিকশন ঘরানার এ […]
ফ্রিজে যে খাবারগুলো একসঙ্গে রাখবেন না
প্রায় দেখা যায় বাজার থেকে ফলমূল আর শাকসবজি এনে একসঙ্গে ফ্রিজে রাখেন অনেকেই। একদিন যেতে না যেতেই সেই শাকসবজি আর ফলমূলের তরতাজা ভাবটা নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে কিছু কিছু শাকসবজি ও ফলমূল একসঙ্গে রাখা যায় না। চলুন রিডার্স ডাইজেস্ট অবলম্বনে জেনে নেই ফ্রিজে কোন খাবার একসঙ্গে রাখতে নেই এবং শাকসবজি আর ফলমূল তরতাজা […]
যৌন কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন বৃটিশ মন্ত্রী

যৌন কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে পদত্যাগে বাধ্য হয়েছেন বৃটিশ বিজনেস বিষয়ক মন্ত্রী অ্যানড্রু গ্রিফিথস। তিনি পানশালার দু’জন পরিচারিকাকে দুই হাজার রগরগে যৌন উত্তেজনা সৃষ্টিকারী টেক্সট ম্যাসেজ পাঠিয়েছিলেন। তাদের কাছে রগরগে ছবি ও ভিডিও দাবি করেছিলেন। এ বিষয়টি প্রকাশ পাওয়ার পর শনিবার দিবাগত রাতে পদত্যাগে বাধ্য হন ওই মন্ত্রী। এতে বলা হয়, পদত্যাগী মন্ত্রী অ্যানড্রু গ্রিফিত বিবাহিত। […]