ঢাবির দুই শিক্ষার্থীকে ছাত্রলীগকর্মীর মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের বিরুদ্ধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার দুইজন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান ও তার বান্ধবী লীনা। মারধরকারীরা মাস্টার দা সূর্সেন হলের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের সিফাত উল্লাহ এবং ওই […]
খাগড়াছড়িতে জেএসএসকর্মী খুন

খাগড়াছড়িতে এবার খুন হলেন শান্তি জীবন চাকমা (৪০) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) এক কর্মী। ইউপিডিএফ কর্মী জ্ঞানেন্দু চাকমা নিহত হওয়ার তিন দিনের মাথায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের সর্বস্বের পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শান্তি জীবন চাকমা একই গ্রামের রাঙ্গাচোখা চাকমার ছেলে। এ […]
জনসনের পাউডার থেকে ক্যানসার, ৪৭০ কোটি ডলারের ক্ষতিপূরণের নির্দেশ

জনসন অ্যান্ড জনসনের পাউডার থেকে ছড়িয়েছে ক্যানসার। মার্কিন ওই বহুজাতিক সংস্থার এই অপরাধ প্রমাণিত হওয়ার পরই সংস্থাকে ৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। অভিযোগকারী ২২ জন মহিলা ও তাঁদের পরিবারকে ওই ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আমেরিকার মিসৌরির একটি আদালতের এক জুরি। অভিযোগ, ওই কোম্পানির ট্যালকম পাউডার ও বেবি পাউডারে রয়েছে অ্যাসবেসটসের […]
বিদেশে টাকা পাচার হচ্ছে কিনা- দেখতে বললেন গভর্নর

দেশে পণ্য অামদানির নামে বিদেশে টাকা পাচার হচ্ছে কিনা- সে বিষয়ে তফসিলি ব্যাংকগুলোকে খতিয়ে দেখতে এবং সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের উদ্দেশে তিনি বলেন, গত অর্থবছরে রপ্তানির তুলনায় আমদানি বেড়েছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।আমাদের খেয়াল রাখতে হবে এর মাধ্যমে যেন বিদেশে টাকা পাচার না হয়। শনিবার […]
মিয়ানমারে খনিধসে নিহত ১৫, আহত প্রায় অর্ধশত

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় অস্থিতিশীল কাচিন প্রদেশে এক ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, হপাকান্ত পান্না খনি এলাকায় শনিবার ওই ভূমিধসে আরও ৪৫ জন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সি, আইউইটনেস নিউজের। হপাকান্ত শহরের প্রশাসক কিয়া সয়ার অং বলেছেন, শ্রমিকরা পান্না খনিতে মূল্যবান খনিজ আহরণের সময় ভূমি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে। […]
২০ দলীয় জোটে কোনও বিভেদ নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-২০ দলীয় জোটের মাঝে কোনও বিভেদ নেই। সিলেট সিটিতে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, তা নিয়ে ঐক্য নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। এটি জাতীয় নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব […]
এখনও উদ্ধার হয়নি মেঘনায় নিখোঁজ নটরডেমের ২ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে এখনও পাওয়া যায়নি। তাদের উদ্ধারে আশুগঞ্জ দমকল বাহিনীর ডুবুরীদলের সঙ্গে নৌবাহিনীর ১০ সদস্যও কাজ করেছেন। শনিবার বিকেলে উপজেলার সোনারামপুর চর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন ঢাকার মগবাজার এলাকার ইসরাকুল মেহরাব (২২) ও লক্ষ্মীবাজার এলাকার সানজিদা […]