বাবা-মাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পঞ্চগড়ে বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মঞ্জুরুল হাসান শান্ত (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিসুর রহমান এই রায় দেন। রায় প্রদানের সময় আসামি মঞ্জুরুল হাসান শান্ত আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা […]
সন্তানের উচ্চতা বাড়াতে কিছু জরুরি সবজি

সন্তানের উচ্চতা নিয়ে সব অভিভাবকেরই থাকে মাথা ব্যথা। সুস্থ থাকার সঙ্গে মানানসই উচ্চতাও যেন সন্তান লাভ করে সেই চেষ্টা থাকে সব সময়। খাদ্যতালিকায় কিছু নিয়মনীতি মেনে চলা ও কিছু পরিবর্তনেই সহজেই উচ্চতা বাড়াতে সাহায্য করতে পারে। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি পুষ্টির অভাব থাকে তাহলে উচ্চতায় ঘাটতি থাকবেই। সাধারণত টিনএজ বয়সে প্রতিদিনই পাতে কিছু বিশেষ সবজি […]
ছেলের মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে মহিলা লীগ নেত্রীর মৃত্যু

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল রোববার রাত আনুমানিক ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ জেলা পরিষদের (সংরক্ষিত) সদস্য ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত নয়টার দিকে সিলেট শহরের রাজার গলি এলাকার নিজ […]
হামলার প্রতিশোধের ঘোষণা ইরানের, সহায়তা করবে রাশিয়া

ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলায় ২৫ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গিকার করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড সেনাবাহিনী। রবিবার (২৩ সেপ্টেম্বর ২০১৮) হামলার বিষয়ে ইরানিয়ান এই এলিট বাহিনী বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় যারা জড়িত তাদের অদূর ভবিষ্যতে চরম প্রতিশোধ ভোগ করতে হবে। ইরানের সরকারি কর্মকর্তারা এ হামলার জন্য উপসাগরীয় দুইটি রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী […]
খুনি, অর্থ পাচারকারী এবং সুদখোররা একজোট হয়েছ-নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, খুনি, অর্থ পাচারকারী এবং সুদখোররা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে, এরা ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে ফেলবে। প্রধানমন্ত্রী বলেন, এরা দেশের সম্পদ লুটে খেয়েছে, এরা ক্ষমতায় গেলে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে মিলে দেশ ধ্বংস করবে। কাজেই জনগণকে তাদের সম্পর্কে চিন্তা করতে হবে। যুক্তরাষ্ট্রে তাঁর সম্মানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক […]
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রলীগের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ওই শিক্ষার্থী হলের ছাদ থেকে নামতে গিয়ে পড়ে আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রলীগ। সোমবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ভুক্তভোগী আব্দুর রহমান গণমাধ্যমে যা অভিযোগ করেছেন তা ভিত্তিহীন বলেও দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে […]
লা লিগায় নতুন ইতিহাস মেসির

স্প্যানিশ লা লিগায় গতকাল জিরোনার বিপক্ষে মাঠে নেমে নতুন রেকর্ড গড়েন লিওনেল মেসি। আসরের ইতিহাসে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন মেসি। ২০০৪ সালের অক্টোবরে কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের হাত ধরে বার্সেলোনায় অভিষেক হয়েছিল লিওনেল মেসির। এস্পানিওলের বিপক্ষে ওই ম্যাচ দিয়েই লা লিগায় পথচলা শুরু হয় তার। লা লিগায় বিদেশি খেলোয়াড় হিসেবে […]
খালেদার বিচার বন্ধে ষড়যন্ত্র চলছে : আইনজীবী

খালেদার বিচার কাজ ব্যাহত করতে আদালতের বাইরে ষড়যন্ত্র চলছে বলে আদালতে অভিযোগ করেছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আর বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, ষড়যন্ত্র নয় বরং আইনিভাবে মামলাটি মোকাবেলা করছেন তারা। এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারপতির প্রতি অনাস্থা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। আগামীকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর ২০১৮) এ বিষয়ে আদেশ […]
ছাদ থেকে চুইয়ে পড়ছে মধু

হাসপাতালের ছাদ থেকে মধু চুইয়ে পড়ছে। এমন কাণ্ড দেখে চিকিৎসক থেকে রোগী, সবাই একটু অবাকই হয়েছিলেন। কিন্তু কয়েকটি মৌমাছি উড়ে বেড়াতে দেখে সন্দেহ জাগে তাদের মনে। তখন তারা ডেকে পাঠান বিশেষজ্ঞদের। সেই বিশেষজ্ঞের দল ছাদের আস্তরণ সরাতেই চোখে পড়ে প্রায় ৬০ হাজার মৌমাছির ‘চাক’। যুক্তরাজ্যের কেমব্রিজ ফুলবোর্ন হাসপাতালের ছাদে এরাই বাসা বেঁধেছিল এতদিন ধরে। নিজেদের […]
ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ! লড়াই, মহারণ আরও কত কত সব বিশেষণ। সব বিশেষণেরই লক্ষ্য একÑ দুই চিরপ্রতিদ্বন্ধীর মাঝে লড়াইয়ের ঝাঁজ বোঝানো। কিন্তু এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সর্বশেষ দুই লড়াই সে পথেই এগোয়নি। গ্রুপ পর্বে ভারতের কাছে অসহায় আত্মসমর্পন করা পাকিস্তান সুপার ফোরেও সহজেই হেরেছে চিরপ্রতিদ্বন্ধীদের কাছে। গ্রুপ পর্বে আট উইকেটে হারার পর এ ম্যাচে হেরেছে নয় উইকেটে। আবুধাবিতে […]
ইসরায়েলের বিরুদ্ধে অ্যান্টি মিসাইল পাঠাচ্ছে রাশিয়া

গত সপ্তাহে রুশ আইএল-২০ সামরিক প্লেন নিখোঁজের জন্য ইসরায়েলকে দায়ী করে তাদের প্রতিহত করতে সিরিয়ায় এস-৩০০ অ্যান্টি মেসাইল বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে রাশিয়া। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে যে, সিরিয়ায় রুশ বাহিনীর নিরাপত্তা বৃদ্ধির জন্য দুই সপ্তাহের মধ্যে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হবে। সোমবার (১৭ সেপ্টেম্বর ২০১৮) সিরিয়ার লাতাকিয়া প্রদেশে চারটি ইসরায়েলি এফ-১৬ […]
মোস্তাফিজ সত্যিই একজন জাদুকর: মাশরাফি

শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের বোলিং জাদুতে রোববার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এদিন শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। হাতে ছিল ৪ উইকেট। এমন সময় টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বল তুলে দেন মোস্তাফিজুর রহমানের হাতে। বোলিংয়ে এসে মোস্তাফিজ চার রান দিয়ে একটি উইকেট শিকার করেন। এদিন […]
আঙুলের নখের উপরেই গজিয়েছে আস্ত হাত!

আঙুলের নখ বেড়ে গেলে তা কাটতে হয়, এটা তো সবারই জানা বিষয়। যদিও অনেকে শখ করে বাড়িয়ে নেন সুন্দর হাতের জন্য। কেউ কেউ আবার তা করেন নিছক রেকর্ড গড়ার জন্য। কিন্তু, যদি নখের উপরেই গজিয়ে ওঠে আস্ত একটা হাত! এ ধরনেরই ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এ। সেখানের ‘নেল সানি’ নামের একটি সংস্থা এ ধরনের […]
স্টুডিওবন্দি আরফিন রুমি

প্রায় ১৮ মাসের বিরতি শেষে গানে ফিরেছেন আরফিন রুমি। ‘জান্নাত’ ছবিতে তার করা গানগুলো এরই মধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এদিকে গতকাল ছিল রুমির জন্মদিন। এ দিনটি পরিবার ও ভক্তদের সঙ্গে উদযাপন করেছেন তিনি। অন্যদিকে আরফিন রুমি জানিয়েছেন, গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমা ও অডিও গান নিয়ে স্টুডিওবন্দি সময় পার করছেন। এ বিষয়ে […]
গোদাগাড়ীতে রাস্তায় জেব্রা ক্রসিং এর দাবী জানালো সোনাদিঘি স্কুলের শিক্ষার্থীরা

আজ সোমবার বারসিক আয়োজিত নিরাপদ সড়ক ও যোগাযোগ বিষয়ক সচেতনতা মুলক আলোচনায় দাবী জানায় সোনাদিঘী স্কুলের শিক্ষার্থীরা। অংশগ্রহনমুলক আলোচনায় শিক্ষার্থীদের যাত্রী হিসেবে ও পথচারী হিসাবে ট্র্যাফিক সিগনাল কিভাবে মেনে চললে দূর্ঘটনার শিকার হতে মুক্ত থাকা যায় সে বিষয়ে আলোচনা করেন বারসিক প্রতিনিধি জাহিদ আলী । রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউপির সোনাদিঘি উচ্চ বিদ্যালয়, রাজশাহী চাঁপাই […]