তরুণদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মকে দেশের সব থেকে বড় শক্তি আখ্যায়িত করে এবং তাঁদের কর্মসংস্থানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামীর নির্বাচনে তাঁদের ভোট চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শাসনে গত দশ বছরে দেশের জনগণ অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে। কাজেই আমাদের সব থেকে বড় শক্তি তরুণ প্রজন্মের কাছে আগামীর নির্বাচনের জন্য ভোট […]
সহজ জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে তিন ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে শুরু করেছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে ২৮ রানের জয় পায় স্বাগতিকরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই খেই হারিয়ে ফেলে। নিয়মিত বিরতিতে উইকেট যেতে থাকলেও একপাশ সামলে খেলা চালিয়ে যান ইমরুল কায়েস। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। […]
চোখ হারানোদের ১০ লাখ করে দিতে আদালতের নির্দেশ

চুয়াডাঙ্গা শহরের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের চক্ষু শিবিরে চিকিৎসা নিতে এসে চোখ হারানো ১৭ জনের প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ অর্থের পাঁচ লাখ টাকা করে দেবে মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার এবং পাঁচ লাখ টাকা করে দেবে আইরিশ কোম্পানি।আজ (রোববার) এ সংক্রান্ত রুলের চূড়ান্ত নিষ্পত্তি […]
কাশ্মীরে ভারতীয় সৈন্যের সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গিসহ ৯ জন নিহত

কাশ্মীরে ভারতীয় সৈন্যের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের ঘটনায় ৩ জঙ্গিসহ ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগামে সংঘটিত সংঘর্ষে তারা নিহত হন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম গ্রেটার কাশ্মীর। মৃতরা হলেন দিনিউ বোগান্দের বাসিন্দা তাজামুল আহমদ, শুরাটের বাসিন্দা ইরশাদ আহমদ এবং লারুর বাসিন্দা উবাইদ লাওয়ায়, উজাইর আহমেদ, মনসুর আহমদ ও তালিব মকবুল। শ্রীনগরের […]
জয়ের আভাস টাইগার শিবিরে

হ্যামিল্টন মাসাকাদজা আর কেফাস ঝুওয়াও মিলে উদ্বোধনী জুটিতে করেন ৪৮ রান। এই দুইয়ের জুটি ভয়ঙ্কর হয়ে উঠার আগে মুস্তাফিজুর রহমানের জাদুতে কাটা পড়েন ঝুওয়াও। ২৪ বলে ৩৫ রান করে ফেরেন এই ওপেনার। যাকে নিয়ে ভয় ছিল সেই জিম্বাবুয়ে অধিনায়কও ২১ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন। মাসাকাদজাকে নিয়েই যতো ভয় ছিল বাংলাদেশ দলে। প্রস্তুতি ম্যাচের শত রানের […]
বিশ্বের সবচেয়ে বড় আইসক্রিম শপ

সব বয়সের মানুষই আইসক্রিম খেতে পছন্দ করেন। বিশেষ করে বাচ্চা ও তরুণদের মধ্যে এটা বেশ জনপ্রিয়। এ কারণে আইসক্রিম সম্পর্কিত খুঁটিনাটি বিষয়েও তাদের আগ্রহ কাজ করে। আপনি আইসক্রিম লাভার হয়ে থাকলে জানেন কী, বিশ্বের সবচেয়ে বড় আইসক্রিম শপ কোনটি?বিশ্বের সবচেয়ে বড় আইসক্রিম শপের নাম দ্য আইসক্রিম ফার্ম। এটা যুক্তরাজ্যে অবস্থিত। গিনেস বুক ২০১৫ সালের ৫ […]
ভিআইপিরা গায়ের জোরে উল্টোপথে গেলে জ্যাম তো হবেই : কাদের

ঢাকা শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই শহরের যানজট মোকাবেলা করা। আমাদের দেশে পলিটিক্সটা যদি সঠিক হয়, তাহলে সব সেক্টরই সঠিক হয়ে যাবে। যদি আমরা রাজনীতিবিদরা সঠিক পথে থাকি, সবই সঠিক থাকবে। এখন আমি ভিআইপি, আমি গায়ের জোরে রাস্তার উল্টোপথে যাবো, ট্র্যাফিক জ্যাম তো হবেই। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ (রোববার) দুপুরে রাজধানীর […]
বিরাটের ৬০তম সেঞ্চুরির দিনে ভারতের বড় জয়

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩২৩ রানের বড় লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েও হারতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। গুয়াহাটিতে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। ৪২.১ ওভারেই জয় নিশ্চিত করে নেয় রবি শাস্ত্রীর শিষ্যরা। আজ রোববার ভারত অধিনায়ক বিরাট কোহলি ওয়ানডে ক্যারিয়ারের ৩৬তম সেঞ্চুরিটি তুলে নিয়েছেন। যা টেস্ট ও ওয়ানডে মিলে ৬০তম সেঞ্চুরি। সাদা পোশাকে আরও […]
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ

কিংবদন্তি ব্যান্ড সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।আজ (রোববার) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।শোক প্রস্তাবে পাঁচজন সাবেক সংসদ সদস্যের নাম ছাড়াও বিশষ্ট ব্যক্তিদের নাম রয়েছে।যাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তারা হলেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান […]
সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট

সিলেটে আগামী ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।সিলেট জেলা বিএনপি সূত্র জানায়, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমকে ফোন করে পুলিশ অনুমতি দেয়ার কথা জানিয়েছে।এ ব্যাপারে শামীম আরটিভি অনলাইনকে বলেন, পুলিশের ফোন পেয়ে দলের স্থানীয় নেতারা লিখিত অনুমতি নিয়ে আসতে এসএমপি কার্যালয়ে […]
দাউদকান্দিতে প্রকৌশলী সবুরের গণসংযোগ

আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। তিনি রোববার নিজ নির্বাচনী এলাকা দাউদকান্দিতে গোমতী নদীর ভাঙ্গনে গৌরীপুর-আসমানিয়া ভায়া লক্ষীপুর ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ নেতা বলেন, দাউদকান্দি এবং মেঘনার মানুষ যেন আর […]
আইএস-জঙ্গি আমাদের উপর চাপানোর চেষ্টা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আইএস-জঙ্গি ভূত আমাদের উপর চাপিয়ে দিতে চেষ্টা চালানো হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ ভূত আমরা তাড়াতে সক্ষম হয়েছি।রোববার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলার দেওয়ানেরচর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত আরব আলী একাডেমিক ভবন এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোকচিত্র গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

সৌদি আরব সফর নিয়ে আগামীকাল(সোমবার) বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।করেছে। সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে গণভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সৌদী আরবে ৪ দিনের এক সরকারি সফর শেষে শুক্রবার দিবাগত মধ্যরাতের পর দেশে ফিরেন প্রধানমন্ত্রী। সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে তিনি […]
ছেলেকে সেঞ্চুরি উৎসর্গ করলেন ইমরুল

শুরু থেকেই বিপর্যয়। সেটি সামলে ক্ষণিকের জন্য ঘুরে দাঁড়ানো তো আবার উইকেট দিয়ে সেই আগের অবস্থায় ফিরে যাওয়া। ঘরের মাঠ, চেনা উইকেটেও এমন ভরাডুবি টাইগারদের ব্যাটিংয়ে। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজার বলা কথাটাই তাহলে মিলে গেল। মিরপুরের উইকেট ক্ষণে ক্ষণে বদলায়। শুরু থেকেই ইমরুল কায়েসের কি নিখুঁত ব্যাটিং কিন্তু বাকিরা উইকেট দিয়ে এসেছেন […]
সংসদের অধিবেশন শুরু, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত

দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন রোববার (২১ অক্টোবর) বিকেল সোয়া চারটায় শুরু হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অধিবেশন চলবে। রোববার অধিবেশন শুরুর পর স্পিকার শিরিন শারমিন এই অধিবেশনের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন— ক্যাপ্টেন (অব) […]