ফের ব্রেক্সিট গণভোটের দাবিতে লন্ডনে সাড়ে ৬ লাখ মানুষের বিক্ষোভ

ব্রেক্সিট ইস্যুতে আবারো গণভোটের দাবি জানিয়েছে প্রায় ৭ লাখ বৃটিশ নাগরিক। প্রধানমন্ত্রী তেরেসা মে যখন চেকার্সের ব্রেক্সিট পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করছেন, এসব মানুষ লন্ডনের রাজপথে অবস্থান নিয়েছে। তাদের দাবি, ইইউ থেকে বৃটেনের বেরিয়ে যাওয়ার বিষয়ে আবারো গণভোটের আয়োজন করা হোক। বলা হচ্ছে, এক দশকের মধ্যে এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় জনসমাগম। অনলাইন ইন্ডিপেন্ডেন্টের খবরে […]
পরিকল্পিতভাবে খাসোগিকে হত্যা করা হয়েছে- এরদোগান

সাংবাদিক জামাল খাসোগিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তুরস্কের পার্লামেন্টে দাঁড়িয়ে ‘নগ্ন সত্য’ প্রকাশ করতে গিয়ে প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, আমরা শুরুতেই বলেছিলাম ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটের ভিতরেই খাসোগিকে হত্যা করা হয়েছে। এ নিয়ে আমরা তদন্ত অব্যাহত রাখবো। তা থেকে আমাদেরকে কেউ থামাতে পারবে না। এখন পার্লামেন্টে এ নিয়ে বক্তব্য […]
‘নিজেকে পণ্য মনে করি না’

আইটেম সং-এ নারী শরীরের প্রদর্শন নিয়ে বলিউডে অনেক দিন ধরেই তর্ক-বিতর্ক চলছে। তবে ‘ছাঁইয়া ছাঁইয়া’ থেকে ‘আনারকলি ডিস্কো চলি’র দীর্ঘ পথ অতিক্রম করে আসা মালাইকা অরোরা সেই বিতর্কে গা ভাসাতে চান না। ‘আমি বোকা নই। আমি খুব ভাল করেই জানি, পর্দায় আমাকে কী ভাবে দেখানো হয়। আমি নিজেকে পণ্য মনে করি না। যারা এমন নাচ […]
টন্সিলাইটিস : গলার গ্রন্থির প্রদাহ হলে করণীয়

টনসিল শব্দটির সঙ্গে আমরা প্রত্যেকেই কমবেশি পরিচিত। টনসিল এক ধরনের লিম্ফ নোড বা গ্রন্থি যা আমাদের গলার পিছনের দিকের অংশে থাকে। টনসিল আমাদের দেহে শ্বেত রক্ত কণিকা উৎপন্ন করে যা বাইরে থেকে দেহে প্রবেশকারী রোগের জীবাণু ধ্বংস করে। কিন্তু কখনও কখনও এইসব জীবাণুকে ধ্বংস করতে গিয়ে টনসিল গ্রন্থি নিজেই আক্রান্ত হয়ে পড়ে। ফলে ইনফেকশন হয় […]
নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার চায় বাম জোট

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ৮টি বাম দল নিয়ে গঠিত বাম জোটের নেতারা গণ অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানান। জোটের অন্যান্য দাবিগুলো হলো তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন, […]
শ্যামল কান্তি লাঞ্ছনা মামলায় অব্যাহতি পেলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় করা মামলায় জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। এ মামলার অপর আসামি অপুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম এ কে এম ইমদাদুল হক এ আদেশ দেন। এর আগে আদালতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, শিক্ষক শ্যামল কান্তিকে জনরোষ থেকে বাঁচানোর […]
ব্যারিস্টার মঈনুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) কায়সারুল ইসলাম শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেন। এর আগে দুপুর ১টার দিকে তাকে আদালতে নেয়া হয়।সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স […]
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার ভোর রাতে উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন একটি ট্রাকের চালক মো. জাহাঙ্গীর (৩৫) এবং তার সহকারী আব্দুর রশিদ (৩৫)।জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার জানান, ভোররাতে চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দিলে […]
‘ফেনী-৩ আসনে আ.লীগের প্রার্থী হতে চান শমী কায়সার’

মহিব আল হাসান: শমী কায়সার, বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী, প্রযোজক ও নির্মাতা। নিহত বুদ্ধিজীবী শহীদ শহিদুল্লাহ কায়সার ও লেখক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার এর মেয়ে। নব্বই দশক থেকে ২০০৩ সাল পর্যন্ত অভিনয়ের মধ্যেই ছিলেন। ২০০১ সালের পর থেকে ২০০৭-০৮ পর্যন্ত দেশে মিডিয়ায় অস্থির ও প্রতিকূল অবস্থা বিরাজ করেছিল। একারণে অভিনয় থেকে সড়ে দাঁড়িয়েছেন গুণী এই […]
মোবাইল ফোনে ১৩ মাসে ২২২ কোটি কল ড্রপ, অপারেটরকে চিঠি

দেশের মোবাইল ফোনের গ্রাহকেরা গত ১৩ মাসে ২২২ কোটি বার কথার মাঝে কল কেটে যাওয়া বা কল ড্রপের শিকার হয়েছেন। যা গ্রাহকসংখ্যার অনুপাতে প্রতিটি অপারেটরের ক্ষেত্রেই সংখ্যার দিক দিয়ে অনেক বড় অংকের। রোববার বাণিজ্যমন্ত্রী সংসদে কল ড্রপ নিয়ে কথা ক্ষোভ প্রকাশের পর সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকৃত অবস্থান জানতে মোবাইল ফোন অপারেটরগুলোর কাছে […]
ফেসবুক স্ট্যাটাসে শাওন,২০ বছর আগের একদিন

অনলাইন ডেস্ক : ২০ বছর আগের একটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। যেন ডুবে গেলেন নিজের ফেলে আসা দিনগুলোতে। ফেসবুক স্ট্যাটাসে শাওন লিখেছেন, ‘২০ বছর আগের একদিন, শ্রাবণ মেঘের দিন। ভাটি অঞ্চলের সোনার কইন্যা। কইন্যার চিরল বিরল চুল। দুই চোখে তার আহারে কি মায়া। কইন্যা ভুল করিস না।’ এটা হুমায়ূন আহমেদ পরিচালিত […]
আদালতে ব্যারিস্টার মঈনুল হোসেন

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে থেকে ঢাকার মহানগর মুখ্য হাকিমের আদালতে নেয়া হয়েছে। রংপুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ডিবি কার্যালয়ে থেকে তাকে আদালতের উদ্দেশে নেয়া হয়। দুপুর ১টার দিকে তাকে বহনকারী ডিবির গাড়িটি আদালতে পৌঁছায়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের […]
ইসির কাছে ৫ দাবি নিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পাঁচ দফা দাবি নিয়ে বৈঠকে বসেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে মঙ্গলবার বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়।ইসির কাছে কমিটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ঝুঁকিপূর্ণ সকল নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার ও সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি […]
নির্বাচনকালীন সরকারের সিদ্ধান্ত ২৬ অক্টোবর: সেতুমন্ত্রী

নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী ২৬ অক্টোবর শুক্রবার। জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।ওবায়দুল কাদের বলেন, শুক্রবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভা হবে। সে সভায় নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হবে।তিনি […]
মিয়ানমারের পাঁচ সেনা কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের উদাহরণ অনুসরণ করে মিয়ানমারের শক্তিশালী সেনাবাহিনীর পাঁচ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মঙ্গলবার নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। রাখাইনে রোহিঙ্গাদের ওপর বর্বর সহিংসতার অভিযোগে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলো দেশটি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও মিয়ানমার সেনাবাহিনীর ওই পাঁচ শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মঙ্গলবারের ঘোষণায় ওই পাঁচ […]