হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

image 53757 1540273843

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর এক যুবক আহত হয়েছেন। নিহত যুবকের নাম রেদওয়ানুল কবির (৩০) ও আহতের নাম মো. মিঠুন (৩০)। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানগর সেতুর কাছে দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দুই যুবক। পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ […]

আগামীকাল বিশ্বের বৃহত্তম বার্ন ইনস্টিটিউটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

image 53755 1540272526

আগামীকাল বুধবার (২৪ অক্টোবর) ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সবচেয়ে বড় এই বার্ন ইনস্টিটিউটে থাকছে চিকিৎসা, সেবা, প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণার সব সুযোগ। দেশে প্রথমবারের মতো কোনও সরকারি হাসপাতালে থাকছে হেলিপ্যাড সুবিধা।জানা গেছে, ২০১৬ সালের জানুয়ারি মাসে এই ইনস্টিটিউটের নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্প মেয়াদ অনুযায়ী, এই […]

নির্বাচন সামনে রেখে পুলিশে আসছে বড় পদোন্নতি

image 163159 1540234337

নির্বাচন সামনে রেখে পুলিশ বিভাগে বড় ধরনের পদোন্নতি হতে যাচ্ছে। পদোন্নতির এ তালিকায় রয়েছেন পুলিশের সাড়ে ৪শ কর্মকর্তা। এর মধ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) পদের ২৫৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হচ্ছে। সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি) পদোন্নতি দেওয়া হচ্ছে ১৪০ পুলিশ কর্মকর্তাকে। যারা অতিরিক্ত পুলিশ সুপার থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পর্যায়ে […]

রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেপ্তার

image 163231 1540239302

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির জেরে রংপুরে দায়ের একটি মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম […]

দু-এক সপ্তাহের মধ্যেই টের পাবেন

image 163154

সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন- আপনারা আগামী দু-এক সপ্তাহের মধ্যেই টের পাবেন; কোথাকার পানি কোথায় গড়ায়, কত ধানে কত চাল হয়। এখনো বুঝতে পারেননি। কারণ জাতীয় ঐক্যফ্রন্টের যারা নেতৃত্ব দিচ্ছেন সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক নেতা হিসেবে তাদের অতীত একটি পরিচয় আছে। দেশপ্রেমিক সরকার গঠনের লক্ষ্যেই ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ গঠন করা হয়েছে। গতকাল সোমবার […]

ব্যারিস্টার মইনুলের ফোনালাপ ফাঁস

image 163238 1540270338

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ধ্বংস করতেই ড. কামাল হোসেনকে সামনে আনা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ব্যারিস্টার মইনুল হোসেনের ফাঁস হওয়া এক ফোনালাপের বক্তব্য থেকে এ তথ্য জানা গেছে। ফাঁস হওয়া প্রায় আড়াই মিনিটের ওই ফোনালাপে রব মজুমদারের সঙ্গে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রসঙ্গে কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। ফোনালাপের শুরুতে ব্যারিস্টার […]

টিভিতে আজকের খেলা

image 53750 1540264607

ক্রিকেট ইংল্যান্ড-শ্রীলংকা পঞ্চম ওয়ানডে সরাসরি, বিকেল ৩টা সনি সিক্স ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ এইকে এথেন্স-বায়ার্ন মিউনিখ সরাসরি, রাত ১০টা ৫৫ মিনিট সনি টেন ২ ইয়ং বয়েজ-ভ্যালেন্সিয়া সরাসরি রাত ১০টা ৫৫ মিনিট সনি টেন ১ রিয়াল মাদ্রিদ-ভিক্টোরিয়া প্লজেন সরাসরি, রাত ১টা সনি সিক্স ম্যানচেস্টার সিটি-শাখতার দোনেৎস্ক সরাসরি, রাত ১টা সনি টেন ১ ম্যানচেস্টার ইউনাইটেড-জুভেন্টাস সরাসরি, রাত ১টা […]

মঈনুল গ্রেপ্তারে ঐক্যফ্রন্টে প্রভাব ফেলবে না: ড. কামাল

image 53751 1540265802

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেপ্তার করে সরকার জনমনে উদ্বেগ বাড়িয়েছে। তবে মঈনুল হোসেনের গ্রেপ্তারে জাতীয় ঐক্যফ্রন্টে কোনও প্রভাব ফেলবে না। ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় সোমবার রাতে তিনি এ কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, একটি মানহানির মামলায় মঈনুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে […]

সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন অর্থমন্ত্রীর বৈঠক

image 53749 1540263958

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগের মধ্যেই তার সঙ্গে রিয়াদে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুচিন। সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবারের ওই বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী ও যুবরাজ ‘সৌদি-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের ওপর জোরারোপ’ করেছেন। খবর বিবিসির। রুদ্ধদ্বার এই বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনও কোনও মন্তব্য করেনি। চলতি সপ্তাহে সৌদি আরবে […]

সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার জাবি ক্যাম্পাসে

image 53748 1540263724

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ল্যাম্পপোস্ট লাইট না থাকায় আলোকস্বল্পতার কারণে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির হাজারও শিক্ষার্থী। আলোবিহীন এক রকম ‘ভূতুড়ে’ পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসে। সন্ধ্যা নামলেই ক্যাম্পাসের চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এর ফলে নিরাপত্তা আতঙ্কে ভুগছে শিক্ষার্থীরা। এই অবস্থায় যেকোনও সময় ক্যাম্পাসে ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। খোঁজ নিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় প্রবেশ গেট […]

হিন্দু ভক্তদের ওপর ট্রেন চললে নামাজিদের ওপর কেন নয়?

image 53754 1540270050

ভারতের পাঞ্জাবের অমৃতসরে শুক্রবার দশমীর দিন ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছে। রাবণ দাহ দেখার জন্য রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ওপর চলন্ত ট্রেন যাওয়ার ঘটনায় আরও ৭২ জন আহত হয়েছেন। কিন্তু এরইমধ্যে দেশটির কট্টরবাদী হিন্দু গ্রুপগুলো সাম্প্রদায়িকতার বীজ বুনতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে কট্টরবাদীদের দাবি, রাবণ দাহের […]