পাবনায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের হইজোর গ্রামের মৃত সাজু সরদারের ছেলে জেহের সরদার (৫০) ও একই গ্রামের মৃত ফজু শেখের ছেলে দানেজ শেখ (৬০)। আহত মোটরসাইকেল চালক […]