কৃষ্ণ সাগরে ২৪শ’ বছরের পুরনো জাহাজের সন্ধান!

কৃষ্ণ সাগরের গভীরে প্রায় আস্ত একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, ২৪০০ বছরের প্রাচীন এই জাহাজ এখনও পর্যন্ত সবচেয়ে প্রাচীন আস্ত জাহাজ। প্রায় ৭৫ ফুটের এই জাহাজটি গ্রিসের। এতো বেশি গভীরে থাকায় অক্সিজেন পৌঁছাতে পারেনি, ফলে জাহাজে মরিচাও কম ধরেছে। প্রায় ২ কি.মি. এলাকাজুড়ে বিস্তৃত ছিল এই জাহাজটি। কৃষ্ণ সাগরের মেরিটাইম আর্কিওলজি প্রজেক্টের সদস্যরা […]
এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মাত্র ছয়টি বাংলাদেশে

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং করে ব্রিটিশ কোম্পানি কিউএস। সম্প্রতি তারা ২০১৯ সালের এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় বাংলাদেশের মাত্র ৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় সেরা ১০০ তে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও জায়গা করে নিতে পারেনি। তালিকার ১২৭ নম্বরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭৫ নম্বরে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৩০১ থেকে ৩৫০ এর […]
‘সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন’

নিরাপদ সমুদ্রাঞ্চল গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উপকূলীয় ও সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করছে। তবে এ ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোরও সহযোগিতা প্রয়োজন। আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান কোস্ট গার্ড প্রধানদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উপকূলে এবং […]
সিলেটে মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্ট নেতারা

বিএনপি মহাসচিবসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টায় সিলেট পৌঁছেই হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন তারা।নেতারা আজ ভোর ৫টার ফ্লাইটে রওনা করে ৬টায় সিলেট […]
দৈনিক চার থেকে আট ঘণ্টা টিভি দেখেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিনে কমপক্ষে ৪ ঘণ্টা টিভি দেখেন। কখনও কখনও এই পরিমাণ ৮ ঘণ্টায়ও পৌঁছায় বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে জানায়, প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠেন ট্রাম্প। তখন সিএনএন দেখা শুরু করেন। এরপরই ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানটি দেখেন তিনি।তার প্রিয় […]
কোটালীপাড়ায় ৯৯ শিক্ষার্থীর অনার্সে ভর্তির অনিশ্চয়তা

গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজে ৯৯ জন শিক্ষার্থীর সম্মান প্রথম বর্ষে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে ওই শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে তাদের শিক্ষা জীবন থেকে একটি বছর ঝড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি […]
মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা এরদোয়ান

মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে জায়গা করে নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান। জর্ডান ভিত্তিক ‘রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ বিশ্বের ৫০০ জন মুসলিম প্রভাবশালীর তালিকা প্রকাশ করে। ২০১৯ সংস্করণের এই তালিকায় শীর্ষে রয়েছেন এরদোয়ান।এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং তৃতীয় অবস্থানে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে […]
দিবালার গোলে হেরেছে মরিনহোর দল

আবারও ওল্ড ট্রাফোর্ডে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার অবশ্য ২০০৯ সালে ছেড়ে যাওয়া সেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেই, তবে জুভেন্টাসের জার্সিতে। নিজে গোল না পেলেও সতীর্থ দিবালার গোলের সুবাদে স্বাগতিকদের ১-০ গোলে হারায় জুভেন্টাস। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলছিল জুভেন্টাস। কিছুক্ষণ পরেই ১৭ মিনিটের মাথায় রোনালদো ক্রস পাস দেন কোয়াদরাদোর উদ্দেশে। অবশ্য তিনি বলটি পায়ে না পেলেও সেটি […]
‘পোড় খাওয়া মানুষের সঙ্গে আমার যোগাযোগ নিবিড়’

পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের রাজশাহী-৩ আসন। রাজশাহী মহানগরীকে ঘিরে থাকা এ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশায় মাঠে সক্রিয় রয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ। দলকে সংগঠিত ও গতিশীল করতে দীর্ঘদিন ধরে গ্রাম থেকে গ্রামে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁর সঙ্গে কথা […]
সৌদি কনসাল জেনারেলের বাসভবনে খাসোগির লাশ!

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাসোগির লাশের টুকরো পাওয়া গেছে বলে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ বলেছে, তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাসভবনের বাগান থেকে জামাল খাসোগির লাশের টুকরো অংশ পাওয়া গেছে। আরেক সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ […]
বাংলার মতো ভয়াবহতম মন্বন্তরের মুখে ইয়েমেন

ভারতবর্ষে দুইশ বছরের ইংরেজ শাসনামলে দুটি ভয়াবহতম দুর্ভিক্ষে না খেতে পেয়ে মারা যায় বাংলা অঞ্চলের লাখ লাখ মানুষ। ইংরেজি ১৭৭০, বাংলায় ১১৭৬ সালে হওয়া প্রথম দুর্ভিক্ষ, যা ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলে পরিচিত, তাতে প্রাণহানি হয় এক কোটি মানুষের। পরের দুর্ভিক্ষ হয় ইংরেজি ১৯৪৩, বাংলা ১৩৫০ সালে, যেটিকে বলা হয় ‘পঞ্চাশের মন্বন্তর’, তাতে না খেতে পেয়ে মারা […]
মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

শুটিং শুরু হবার পর থেকেই তুমুল আলোচনায় আছে ‘যদি একদিন’ ছবিটি। নির্মাতা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ এই ছবিতে গায়ক তাহসান ও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীকে জুটি হিসেবে কাস্ট করে তাক লাগিয়ে দেন। এরপর ছবির সঙ্গে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান যুক্ত হওয়াও ভিন্নমাত্রা এনে দিয়েছে। আরও আছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। […]
পীরগঞ্জে ওভারটেক করতে গিয়ে বাস খাদে, নিহত ২

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের খেজমতপুর এলাকার এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার খয়বর আলী ও সুকুমার রায়।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, রাতে কুড়িগ্রাম থেকে ইউনাইটেড […]
আজ ধনের দেবী লক্ষ্মীর পূজা

আজ লক্ষ্মী পূজা। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে বাঙালি হিন্দু সম্প্রদায়। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গেই গৃহস্থের আঙিনায় আজ শোভা পাচ্ছে চালের গুঁড়ো, আলপনায় লক্ষ্মীর ছাপ।লক্ষ্মী মানে শ্রী, সুরুচি। লক্ষ্মী সম্পদ আর সৌন্দর্যের দেবী। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব শেষে […]
মধ্যরাতে তরুণী হেনস্তায় তিন পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে

মধ্যরাতে সিএনজি অটোরিকশায় করে যাওয়ার সময় এক তরুণীর সঙ্গে চেকপোস্টে পুলিশ সদস্যদের বাদানুবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়ার অনুমোদন পেলে আজ বুধবার […]