সালাহ-শাকিরির গোলে শীর্ষে লিভারপুল

আনফিল্ড মানেই অন্য এক লিভারপুল। ঘরের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য জার্গেন ক্লপের শিষ্যরা। আজ রোববার সেই ধারা অব্যাহত রেখে ২-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এসেছে অল রেডরা। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের ১২তম ম্যাচে প্রথম থেকেই চেপে ধরে ফুলহ্যামকে স্বাগতিকরা। ম্যাচের ৪ মিনিটেই সহজ সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ড সাদিও মানে। […]
নির্বাচনে সব দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এবং সকলে আমরা […]
কৃষকরা ন্যায্যমূল্য না পাওয়ায় তাঞ্জানিয়ার দুই মন্ত্রী বহিষ্কার

পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ার বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস কাজুবাদাম রপ্তানি। কিন্তু ন্যায্যমূল্য না পাওয়ায় কয়েক সপ্তাহ ধরে কৃষকরা তাদের কাজুবাদাম বেচা বন্ধ রেখেছে। এই পরিস্থিতির জেরে দেশটির কৃষিমন্ত্রী এবং বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রীকে বহিষ্কার করা হয়েছে। খবর বিবিসি। কৃষিমন্ত্রী চার্লস তিজেবা এবং বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী চার্লস মুইজাগে’কে বহিষ্কার করে এই দুই মন্ত্রণালয়ে নতুন দুই […]
এক ঘণ্টায় ৮২ হাজার কোটি টাকার পণ্য বিক্রি করলো আলিবাবা

নতুন এক রেকর্ড গড়েছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা ডট কম। প্রতিষ্ঠানটি মাত্র এক ঘণ্টার একটু বেশি সময়ে ১০ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে যার বাংলাদেশি মূল্য প্রায় ৮২ হাজার কোটি টাকা। নিউজ-১৮ এর এক প্রতিবেদন বলছে, রোববার বার্ষিক ২৪ ঘণ্টার অনলাইন সেল শুরু হওয়ার পর এই রেকর্ড গড়ে আলিবাবা। এছাড়া সেল শুরু হওয়ার মাত্র পাঁচ […]
বিপিএলে দল পেলেন শাহারিয়ার নাফিস

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম অধিনায়ক শাহারিয়ার নাফিস। দেশের হয়ে অনেক জয়ের সাক্ষী এক সময়ের এই বাঁহাতি ওপেনার। কিন্তু মাঝে পারফর্ম হারিয়ে চাপা পড়ে গেলেন অতল গহ্বরে। জাতীয় দলে খেলার আশা একরকম ছেড়েই দিয়েছেন নাফিস। কিন্তু গেল সব আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন দলের হয়ে খেলে আসছেন। গেলবছরও খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। কিন্তু এবার আর […]
বিএনপির মনোনয়ন ফরমের দাম ৫ হাজার, জমা দিতে ২৫ হাজার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। এবার মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। তবে এ ফরম জমা দেয়ার সময় আরও ২৫ হাজার টাকা দিতে হবে। জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (রোববার)বিকেল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। […]
মেসি-রোনালদো যুগের সমাপ্তি?

ব্যালন ডি’ অর মানেই সেই মুকুটটা লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর। গেল ১০ বছরের রেকর্ড এমনটাই বলে। সর্বশেষ ২০০৭ সালে ব্রাজিলিয়ান তারকা কাকা জিতেছিলেন বর্ষসেরা খেলোয়াড়ের এই খেতাব। তার পর থেকে এরপর ৫ বার করে মেসি-রোনালদোই হয়েছেন এর মালিক। তবে এবারই সবচেয়ে মৃদু সুরে উচ্চারিত হচ্ছে এই দুই মহাতারকার নাম। এমনকি সব শেষ ফাঁস হওয়া […]
যুক্তরাজ্যের নাগরিকরা সাদাকালো টেলিভিশন কেন দেখে?

যুক্তরাজ্যের নাগরিকরা এখনও সাদাকালো টেলিভিশন দেখে, এটা অনেকে বিশ্বাসই করতে চাইবে না। ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। বিশ্বের উন্নত দেশগুলোর তালিকার শুরুর দিকে থাকা এই দেশটির অনেক মানুষ এখনও স্বাচ্ছন্দ্যে সাদাকালো টেলিভিশন দেখেন। যুক্তরাজ্যের টিভি লাইসেন্সিং প্রতিষ্ঠানের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যে এখনও সাত হাজারের বেশি মানুষ সাদাকালো টিভি দেখে। দেশটিতে রঙিন […]
‘যদি একদিন’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ

হার্টথ্রব গায়ক-নায়ক তাহসান ও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টার উন্মুক্ত করেছেন সিনেমাটির নির্মাতা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমার গান ও প্রথম পোস্টার বেশ প্রশংসিত হয়েছিল। নতুন পোস্টারও সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পাচ্ছে। পোস্টারে দেখা যায়, তাহসান-শ্রাবন্তী একে অপরকে আলতো করে জড়িয়ে রেখেছেন। […]
রোহিঙ্গাদের ‘বাঙালি মুসলিম’ বললেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ‘বাঙালি মুসলিম’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হাউ ডো সুয়ান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘ফক্স নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা উল্লেখ করেন। এসময় তিনি রোহিঙ্গা সঙ্কটকে ‘বাঙালি মুসলিম জনগোষ্ঠীর সমস্যা’ বলেও মন্তব্য করেন। সুয়ান বলেন, ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভের পর […]
নেদারল্যান্ডসে মহানবীর সমালোচককে টুইটারে নিষিদ্ধ করার আবেদন

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) ‘শিশু যৌন নিপীড়ক’ ও ‘সন্ত্রাসী’ বলে সমালোচনা করায় নেদারল্যান্ডসের রাজনীতিবিদ গিয়ার্ট উইল্ডার্সকে টুইটারে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে দেশটির ১৪৪টি মসজিদ নিয়ে গঠিত একটি সংগঠন। ‘দ্য টার্কিশ ইসলামিক কালচারাল ফেডারেশন’(টিআইসিএফ) নামের এই সংগঠন অনলাইনে ঘৃণা ছড়ানোর অভিযোগে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। খবর ডয়চে ভেলে। টিআইসিএফ জানিয়েছে, উইল্ডার্সের কয়েকটি টুইট সামাজিক […]
মুক্তির আর কত তারিখ পেছাবে ‘দহন’?

বছরের আলোচিত সিনেমা ‘দহন’ একের পর এক মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে। সিয়াম-পূজা জুটির অভিনীত ছবিটি প্রথমে ঈদ-উল-আজহায় মুক্তির ঘোষণা দেয়া হয়। কিন্তু প্রচুর গ্রাফিক্সের কাজ বাকি থাকা ও আন্তর্জাতিক মানের এডিটিং-এর লক্ষ্যে মুক্তির তারিখ পেছানো হয়। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরবর্তীতে গেল ৫ অক্টোবর মুক্তির কথা বলা হয়। শেষ পর্যন্ত ওই তারিখেও ছবিটি মুক্তি পায়নি। […]
আইসক্রিমেও আছে প্রচুর পুষ্টিগুণ

আইসক্রিম খেতে কে না ভালোবাসেন। অথচ খাওয়ার আগে ভাবতে হয় খাওয়া উচিত হবে কি হবে না। আইসক্রিমকে অস্বাস্থ্যকর খাবার মনে করেন অনেকেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আইসক্রিমেরও রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। এনার্জি বাড়ানো থেকে শুরু করে বেশকিছু পুষ্টিকর উপাদান রয়েছে এতে।আইসক্রিম হলো আসলে দুগ্ধজাত খাদ্য। ক্রিম তো আর দুধ ছাড়া তৈরি হয় না। আর দুধ মানেই তাতে […]
মুশফিক ভাই অনুভব করিয়েছেন, তিনি কেনো সেরা : মুমিনুল

দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পার্টনারশিপ গড়েছেন মুশফিকুর রহিম আর মুমিনুল হক (২৬৬ রান)। অথচ এই দুজন সিলেটে সিরিজের প্রথম টেস্টে ছিলেন একদমই সাদামাটা। একজন মিস্টার ডিপেন্ডেবল আর আরেকজন বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান। ঢাকা টেস্টে এসে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের শুকনো উইকেটে ছড়ালেন রানের ফোয়ারা। দুই জনই খেললেন শত রানের ইনিংস। মুমিনুল তো দ্বিশতকের […]
২৫ নভেম্বর কুমিল্লার মামলায় খালেদার জামিন ?

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহরপুরে নৈশকোচে পেট্টলবোমা মেরে আটজন পুড়িয়ে হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়েছে আদালত। ১১ নভেম্বর, রবিবার কুমিল্লা অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতে মামলার জামিন শুনানি হয়। পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির জন্য অতিরিক্ত সময় আবেদন করেন। উভয় পক্ষের আইজীবীদের বক্তব্য শেষে আগামী ২৫ নভেম্বর অধিকতর শুনানির দিন ধার্য করেন বিচারক আবদুর […]