ইয়েমেনে পুষ্টিহীনতায় ৮৫ হাজার শিশুর মৃত্যু

ইয়েমেনে গত তিন বছর ধরে চলা যুদ্ধের কারণে চরম অপুষ্টিতে পাঁচ বছরের কম বয়সী ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে। ব্রিটেনভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন তাদের এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে। খবর বিবিসির। শীর্ষ এই আন্তর্জাতিক দাতব্য সংস্থাটি বলছে, এই সংখ্যাটা যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের পাঁচ বছরের কম বয়সী মোট […]
দীপিকার বাড়িতে আজ জমকালো আয়োজন

বলিউডের নবদম্পতি রণবীর-দীপিকা এখন রয়েছেন বেঙ্গালুরুতে। সেখানে দ্য লীলা প্যালেসে আজ বুধবার দীপিকার পরিবারের পক্ষ থেকে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুম্বাই থেকে গতকাল মঙ্গলবার বেঙ্গালুরুতে বাপের বাড়ি গিয়ে দুপুরে নিজের বিয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন দীপিকা পাড়ুকোন। ব্যাঙ্গলুরু যাবার পথে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল নবদম্পতিকে। সাদা আনারকলি পড়ে গলায় মঙ্গলসূত্র এবং হাতে […]
মনোনয়নপ্রত্যাশী ৫ নেতা আটক, ইসিকে বিএনপি

পুলিশি অভিযানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পাঁচ নেতা আটক হয়েছেন জানিয়ে তাঁদের পরিচয় নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে বিএনপি। এ সংক্রান্ত একটি চিঠি আজ বুধবার বাহকের মাধ্যমে ইসিতে পাঠায় বিএনপি। চিঠিতে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসিতে পাঠানো বিএনপির চিঠি অনুযায়ী, আটক হওয়া পাঁচ নেতা হলেন—ইব্রাহীম হোসেন (বাগেরহাট-৪), আনিসুজ্জামান খান (গাইবান্ধা-২), আনোয়ারুল হক (নেত্রকোনা-২), শেখ […]
লাদাখ-সিকিম-অরুণাচলে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতবর্ষের পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট কাশ্মীরের লাদাখ, পশ্চিমবঙ্গের সিকিম, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর রাজ্যে ঢোকায় কড়াকড়ি ছিল বাংলাদেশিদের জন্য। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে এসব কড়াকড়ি ছিল। তবে জটিলতা কেটে গেছে এবার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। এসব স্পটে ঢোকার অনুমতি দেবে দেশটি। মঙ্গলবার বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি হলে এক ব্রিফিংয়ে […]
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট হারিয়ে যাওয়ার খবরটি গুজব: তথ্য অধিদপ্তর

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ হয়েছে বলে সোশ্যাল মিডিয়া ও কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রচার করা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে এই সংবাদটি গুজব বলে জানানো হয়েছে। আজ বুধবার ২১ নভেম্বর তথ্য অধিদপ্তর জানিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব ফ্রান্সের কোম্পানি থ্যালাস এলেনিয়া বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে […]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকা থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট চলছে। অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে মঙ্গলবার সকাল ১০টা থেকে এ যানজটের সৃষ্টি। ধীরে ধীরে যানজটটি তীব্র আকার ধারণ করছে। দাউদকান্দি উপজেলার ড. মোশাররফ হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আক্তার, আরিয়ানা আক্তার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী […]
ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ

বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের জন্ম ১৯৫৬ সালে হামবুর্গে। বাংলাদেশে যোগ দেওয়ার আগে জার্মান কনসাল জেনারেল ও ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন মুম্বাই, জাপান, ইথিওপিয়া ও টরন্টোতে। ২০১২-১৬-এ রাষ্ট্রদূত ছিলেন রুয়ান্ডায়। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান প্রথম আলো: আপনার দেয়ালে টানানো এই ছবিটি কার আঁকা? পিটার ফারেনহোল্টজ: এটি হৃদয়স্পর্শী। এক রোহিঙ্গা শিশু এঁকেছে। […]
একই দিন গোলের খাতা খুললেন ইকার্দি-দিবালা

রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনার প্রতি ব্যাপক প্রত্যাশা ছিল। ৩২ বছরের আক্ষেপ ঘোচানোর চেষ্টায় পুরোপুরি ব্যর্থ হয় দক্ষিণ আমেরিকার দলটি। কোনোরকম দ্বিতীয় রাউন্ডে ওঠার পর ফ্রান্সের বিপক্ষে হারের পর বিদায় নিতে হয়েছিল ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। ২০১৮ সালে কাপ ঘরে ফেরানোর স্বপ্ন ভঙ্গ হবার পর পুরো দলকেই নতুন করে সাজানো হয়। বিশ্রাম […]
সালমানকে হত্যার হুমকি দিলেন শাহরুখ?

বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন শাহরুখ! আর এ নিয়ে বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে এই শাহরুখ সুপারস্টার নয়, উঠতি এক তরুণ। ওই তরুণ বলিউডের সিনেমায় কাজ করতে চান। আর সিনেমায় সুযোগ করে দেয়ার জন্য তিনি সালমানের পেছনেও লেগেছেন। তাকে সিনেমায় কাজ করার সুযোগ করে দেয়া না হলে সালমানকে হত্যা করার হুমকিও দিচ্ছেন […]
প্রিয় দলের খেলা দেখতে খেলনার দোকান!
রেনজো জুনতোর বয়স মাত্র ছয় বছর। সে রিভারপ্লেটের সমর্থক। কোপা লিবার্তোদোরেস ফাইনালে গ্যালারিতে বসে প্রিয় দলের খেলার দেখার টিকিটের পয়সা জোগাড় করতে সে চমকপ্রদ এক কাজ করেছে বোকা জুনিয়র্স-রিভারপ্লেট মুখোমুখি হলে আর্জেন্টিনা দেশটিই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে! এ যেন নিছক এক ফুটবল ম্যাচের চেয়েও বড় কিছু! পরতে পরতে উত্তেজনা। মর্যাদার প্রশ্ন। এই ম্যাচ ঘিরে […]
কৃষকদের আত্মহত্যা রুখতে পাশে অমিতাভ

অন্ধ্রপ্রদেশ আর বিদর্ভের ৩৫০ জন কৃষক তাঁদের ঋণ পরিশোধ করতে পারছিলেন না। আমি জানতে পারি, তাঁদের কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এমন কঠিন সময়ে আমি তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই কৃষকদের যাতে আত্মহত্যা করতে না হয়, তাই তাঁদের সেই ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করে দিয়েছি। এবার উত্তর প্রদেশের ৮৫০ জন কৃষকের তালিকা […]
মমতার ধমকে মেয়রপদ ছাড়লেন শোভন চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ ও আস্থাভাজন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি কলকাতা পৌর করপোরেশনের মেয়র। রাজ্য মন্ত্রিসভার দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তাঁর অধীনে। দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বেও তিনি। কিন্তু পারিবারিক অশান্তি কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। শেষ পর্যন্ত মমতার ধমকে পদত্যাগ করেছেন তিনি। গতকাল মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন […]
মহাজোটের সমঝোতা হয়ে গেছে, শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা: কাদের

হাজোটের আসন বণ্টন নিয়ে সমঝোতা হয়ে গেছে। জোটের সমঝোতা হয়েছে, এখন শুধু প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন সবাই। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পুলিশ হেড কোয়ার্টারে বসে কেউ নির্বাচনের […]
১০১ মুক্তিযোদ্ধাকে সম্মানী দিলেন প্রধানমন্ত্রী

বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, নির্বাচিতসংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ সময় তাদের হাতে অার্থিক সম্মানী ও উপহার সামগ্রী তুলে দেন তিনি। বুধবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী নয়জন সেনা, একজন নৌ এবং তিনজন বিমান বাহিনীর […]
ভারতে বাস নদীতে পড়ে নিহত ১২

ভারতের উড়িষ্যা রাজ্যের কুট্টাকে মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেলে ১২ জন নিহত হয়েছেন। জগতপুরে মহানন্দী সেতু থেকে নদীতে পড়ে যাওয়া ওই বাসটিতে ৩০ জনের মতো যাত্রী ছিল। খবর ইন্ডিয়া টুডে, জি নিউজের। পুলিশ জানিয়েছে, তালচের থেকে কুট্টাক যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারায়। তারা জানায়, মহানদী সেতুর ওপর একটি মহিষ ছিল, সেটিকে বাঁচাতে […]