বিএনপিও বর্তমান সরকার-প্রশাসনকে মেনেই নির্বাচনে এসেছে: এইচটি ইমাম

বর্তমানে সারাদেশে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। বললেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম। রোববার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। তিনি বলেন, বিএনপি বর্তমান […]
ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

দণ্ডপ্রাপ্ত হওয়ায় ফেনী- ১ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে।মনোনয়ন পত্র বাছাইয়ের প্রথম দিন আজ রোববার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান খালেদার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।মো. ওয়াহিদুজ্জামান বলেন, বিচারিক (নিম্ন) আদালতে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে আপিলে বিচারাধীন অবস্থায় কোনও ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে আদেশ দেন হাইকোর্ট। […]
বগুড়া-৭ আসনে বিএনপির সবার মনোনয়নপত্র বাতিল

বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে বগুড়া-৭ আসনে বিএনপির সকল প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।রোববার যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেয় জেলা রিটার্নিং কর্মকর্তা।স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকা এবং কয়েকজন প্রার্থী উপজেলা চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়রের পদ না ছাড়ায় […]
জাপা মহাসচিবের মনোনয়নপত্র বাতিল

পটুয়াখালী-১ আসনে ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় গোলাম মাওলা রনিসহ পটুয়াখালীতে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।রোববার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দরবার হলে মনোনয়নপত্র বাছাইকালে জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী এসব মনোনয়নপত্র বাতিল করেন।তবে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন […]
ওয়েস্ট ইন্ডিজকে ‘যন্ত্রণা’ ফিরিয়ে দিচ্ছেন সাকিবরা

‘অ্যান্টিগা ও গায়ানা বিপর্যয়’, এতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ছয় মাস আগের স্মৃতি। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে সাকিব আল হাসানের দল গুটিয়ে গিয়েছিল ৪৩ রানের লজ্জায়। দুই ম্যাচের কোনো ইনিংসেই দেড়শ’ ছাড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচরা ছিলেন ভয়ঙ্কর। তাদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ হয়ে শেষ হয়েছিল টেস্ট […]
টেস্টে মাহমুদুল্লাহর ‘পুনর্জনম’

২০০৯-এ টেস্ট অভিষেক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সে বছর মাত্র দুটি টেস্টই খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে পরের বছরের শুরু থেকেই কাটছিল দারুণ সময়। ভারতের বিপক্ষে ঢাকায় জানুয়ারিতে খেললেন অপরাজিত ৯৬ রানের ইনিংস। পরের মাসেই নিউজিল্যান্ডে পেয়ে গেলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। কিন্তু কে জানতো সেই বছর থেকেই টেস্টে ব্যাটিং তার সঙ্গে নিবেন আড়ি। একে একে ৮ বছর […]
ব্যাটে-বলে বাংলাদেশের অন্যরকম দিন

ব্যাটে-বলে অসাধারণ একটি দিন কাটলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আর ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে লাগাম সাকিব বাহিনীর হাতে। টেস্টে বাংলাদেশের ৫০০ ছড়ানো ইনিংস ছিল এর আগেও ৮ বার। কিন্তু জবাব দিতে নেমে প্রতিপক্ষ হারিয়েছে ২৯ রানে ৫ উইকেট। দারুণ ব্যাটিংয়ের দিনে বল হাতেও টাইগাররা দেখালো দাপুটে নৈপুণ্য। আগের দিনের ২৫৯/৫ সংগ্রহটাকে গতকাল সাকিব-মাহমুদুল্লাহরা […]
তিনজনের ‘বুক পকেটের গল্প’

অপূর্ব, অর্ষা আর রুহীকে নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘বুক পকেটের গল্প’। সৈয়দ ইকবালের রচনা ও রাইসুল তমালের পরিচালনায় নাটকটির রুদ্র চরিত্রে অপূর্ব, অবন্তিকা চরিত্রে অর্ষা এবং পৃথা চরিত্রে রুহী অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগসহ অনেকে। সম্প্রতি নগরীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়। রানী গুঁড়া মসলা নিবেদিত, পাওয়ার্ড বাই গোল্ড মার্ক […]
অভিনয়ের বাইরে

টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। বর্তমানে টিভি পর্দায় তাকে খুব একটা দেখা যায় না। তবে, দুরন্ত টিভিতে অভিনীত ‘ব-তে বন্ধু’ শিরোনামের একটি শিশুতোষ ধারাবাহিক প্রচার হচ্ছে। ধারাবাহিকটি দর্শকদের মধ্যে বেশ দারুণ সাড়া ফেলেছে বলে জানান সুইটি। এ সময় অভিনয় কম করার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন খুব কম কাজ করছি। এখন ভালো […]
মানবসেবায় উদ্বুদ্ধকরণের এক অনন্য প্রয়াস ইত্যাদি’তে

মানবসেবায় উদ্বুদ্ধকরণের এক অনন্য প্রয়াস দেখা গেল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। প্রতি ইত্যাদি’তেই এমনটা দেখা যায়। তবে এবারের প্রয়াসটির আবেদন যেন অন্যরকম আবেগে ভরপুর। ২০১০ সালে ইত্যাদি’র একটি পর্বে দেখানো হয়েছিল দুই তরুণ আরিফ ও নাজমুল কীভাবে অসহায় ও দরিদ্র অসুস্থ শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন। তারা বিভিন্ন দোকান ও শপিং মল থেকে অর্থ সংগ্রহ করতেন। সেই […]
চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার

জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী আনোয়ার হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজধানীর শেরেবাংলানগর থানাধীন হোটেল ওলিও ইন্টারন্যাশনাল থেকে গতকাল তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশে জন্মগ্রহণ করা আন্তর্জাতিক খ্যাতিমান এই আলোকচিত্রী দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন। একটি আলোকচিত্র প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করতে ২৮শে নভেম্বর তিনি বাংলাদেশে এসেছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি ওই হোটেলে উঠেন। আর […]
নির্বাচন পর্যবেক্ষণে আসছে ১২ মার্কিন টিম

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের ১২টি টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া অভ্যন্তরীণ কয়েক হাজার পর্যবেক্ষক, যারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তাদের জন্য তহবিল দেবে দেশটি। যুক্তরাষ্ট্র মনে করে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শনিবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা বলেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় […]
মন্ত্রীর জামাতা গুলিবিদ্ধ এখনো ধরা পড়েনি কেউ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা ও বাংলাদেশ ব্যাংক খুলনার ডিজিএম প্রভাষ কুমার দত্ত (৫৬)-এর গুলিবিদ্ধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানায় কোনো মামলাও হয়নি। তবে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এক্ষুণি আইনের পদক্ষেপ নিয়ে ভাবছি না। চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ৮/২ […]
ইসিতে বিএনপির ৫ অভিযোগ, দাবি

প্রশাসনে রদবদল, গণগ্রেপ্তার বন্ধ, ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা বাতিল সহ বেশকিছু দাবি জানিয়েছে বিএনপি। এসব দাবি নিয়ে গতকাল বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বরাবর পৃথক ৫টি চিঠিতে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপনের পাশাপাশি বেশকিছু দাবি করে দলটি। ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা বাতিলের দাবি: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের […]
রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন মিলার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ মিশন শুরু করছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শিগগিরই তিনি কক্সবাজার সফরে যাচ্ছেন। বর্মী বর্বরতার মুখে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গার অবস্থা ও অবস্থান দেখাই তার সফরের উদ্দেশ্য। গত বৃহস্পতিবার বিকালে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করে ঢাকায় অভিষেক হয় মিলারের। […]