চাঁপাইনবাবগঞ্জে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এক নারীর হাত ও পা বাঁধা অর্ধউলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী সদর উপজেলার আতাইর এলাকার আজিজুর রহমানের মেয়ে মৌসুমি (৩৪)। আজ ভোরে লাশটি উদ্দার করা হয়। সদর মডেল থানার ওসি তদন্ত গোলাম কবির জানান, ভোরে পৌর এলাকার অক্ট্রয় মোড়ের একটি আম বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর […]
‘এফবিআইয়ের তদন্তের খবর সবচেয়ে অবমাননাকর’

গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্তের রিপোর্ট প্রকাশ করাকে সবচেয়ে অবমাননাকর বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার সারাবিশ্বে খবর প্রকাশিত হয় যে, তিনি যখন এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমি’কে বরখাস্ত করেন তখন রাশিয়ার সঙ্গে তার দহরম মহরম থাকতে পারে এমন আশংকায় এফবিআইয়ের কর্মকর্তারা তদন্ত শুরু করেছিলেন। তারা তদন্ত করছিলেন যে, যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ট্রাম্প […]
‘বৃটেনের জন্য হবে বিপর্যয়’

এমপিদের সতর্ক করলেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। তিনি বলেছেন, তার ব্রেক্সিট চুক্তিকে যদি তারা সমর্থন না দেন তাহলে তা হবে বৃটেনের জন্য এক বিপর্যয়। তার এই চুক্তি নিয়ে মঙ্গলবার বৃটিশ পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সেই ভোটে তিনি হেরে যাবেন বলে এখন পর্যন্ত আভাস মিলছে। এরই প্রেক্ষিতে তিনি বলেছেন, এমপিরা যদি তাকে সমর্থন করতে ব্যর্থ […]
চীনে কয়লাখনিতে ২১ শ্রমিকের মৃত্যু

চীনে একটি কয়লাখনির ছাদ ধসে কমপক্ষে ২১ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে চীনের উত্তরাঞ্চলে শানসি প্রদেশে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৬৬ জন শ্রমিককে। শনিবার এ দুর্ঘটনা ঘটে লিজিয়াগু খনিতে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। এ কোম্পানিটি পরিচালনা করতো বাইজি মাইনিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলা […]
ভোলায় অগ্নিকান্ডে ৩৩ দোকান ভস্মীভূত

ভোলা সদর উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৩ট্যি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার রাত ৯টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারের একাংশে এই অগ্নিকাণ্ড ঘটে। ভোলা খানার ওসি ছগির মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, বাজারের পূর্বপাশে একটি ওয়ার্কশপে আগুন লাগার পর তা আশপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ভোলা ফায়ার […]
৩ মাস পর কাজে ফিরল মধুপুর রাবার বাগানের শ্রমিকরা

টাঙ্গাইলের মধুপুর জোনের ৫ রাবার বাগানে ধর্মঘটের ৩ মাস পর অবশেষে কাজে ফিরল শ্রমিকরা। বাগানের পিচমিল টেপিং শ্রমিকরা ৪ দফা দাবিতে টানা ৩ মাস ধরে ধর্মঘট পালন করে আসছিল। স্থানীয় সাংসদ কৃষিমন্ত্রি ড.আবদুুর রাজ্জাকের নির্দেশক্রমে তার প্রতিনিধি দল, বশিউক প্রশাসন এবং পুলিশ প্রশাসন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে গতকাল শনিবার বিকালে আলোচনা করে দীর্ঘদিনের এই শ্রমিক অসন্তোষ […]
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে মেম্বার সমর্থকদের সংঘর্ষ, প্রাণ গেল গার্মেন্টস কর্মীর

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের সঙ্গে স্থানীয় ক্ষমতাসীনদলের এক ইউপি মেম্বারের অনুসারীকে আটক করা নিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ৪ পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। পুলিশ বহনকারী দু’টি গাড়ি ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও প্রচুর ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি […]
আবেদনময়ী রুপে উর্বশী

অবশেষে ক্যাটরিনা কাইফকেও হার মানালেন উর্বশী রাউটেলা। তাও আবার তারই আইটেম নম্বরে। ‘চিকনি চামেলি’তে বেলি ডান্স করে চোখ কপালে তুললেন উর্বশী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে ‘চিকনি চামেলি’ গানটিতে আবেদনময়ী রুপে বেলি ডান্স করে দেখালেন অভিনেত্রী। যা দেখে আট থেকে আশির বুক ধুকপুকুনি রীতিমত বেড়ে গিয়েছে। ওয়েব প্ল্যাটফর্মের একটি ডান্স শোতে বলিউডের […]