মোহাম্মদপুরে ছাদ থেকে পরে যুবকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে বাসার ছাদ থেকে পরে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম পন্ডিত মিশাল হোসেন অভি। বয়স ২০। মিরপুর ডিওএইসএসে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। আজ সকাল সাড়ে এগারোটায় মোহাম্মদ বাসস্ট্যান্ডের পাশে ২২/বি ময়ুরী ভিলার ১০ তলা ছাদ থেকে পড়ে এই যুবকের মৃত্যু হয়েছে। নিহত অভি মোহম্মপুরে তার বন্ধুর বাসায় এসেছিল গতরাতে। এ ঘটনার সন্দেহে ময়ুরী […]
ভেজাল মিললে জেল: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ভেজাল খাদ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান-জরিমানা খুব একটা কাজ হচ্ছে না। এখন থেকে খাদ্যে ভেজাল পাওয়া গেলে অপরাধীদের জেলে পাঠানো হবে। রোববার দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের সাত মসজিদ রোড এলাকায় সপ্তাহব্যাপী ভেজালবিরোধী অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র খোকন বলেন, ভেজালবিরোধী অভিযান অব্যাহত রয়েছে, আমরা বিভিন্ন সময় […]
তেলেবেগুনে জ্বলে উঠলেন নার্গিস!

সিলভার স্ক্রিনে বহু দিন ধরে তিনি বেপাত্তা। কেবল টিনসেল টাউনের অনুষ্ঠানগুলিতেই দেখা যাচ্ছে অভিনেত্রী নার্গিস ফাকরিকে। সেখানেও আবার ঢিলেঢালা পোশাকে দেখা মিলছে অভিনেত্রীর। আর তাতেই সন্দেহ জাগে বলি মহলের একাংশের। একটি সংবাদমাধ্যম তো নার্গিসকে অন্তঃসত্ত্বা বলে খবরও প্রকাশ করে দেয়। এই খবর নার্গিসের নজরে আসা মাত্রই তেলেবেগুনে জ্বলে উঠলেন অভিনেত্রী। টুইটারে ওই সংবাদমাধ্যমের নাম করে […]
চট্টগ্রামে পরিবহণ ধর্মঘট নিয়ে শ্রমিক-মালিক গ্রুপ মুখোমুখি

চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের এমপি দিদারুল আলম দিদারের চাঁদা দাবি ও মারধরের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় ডাকা পরিবহণ ধর্মঘট নিয়ে বিভক্ত শ্রমিক ও মালিক গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। ধর্মঘটের পক্ষে-বিপক্ষে একের পর এক সভা-সমাবেশ করছেন তারা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আগামীকাল ১৪ জানুয়ারি থেকে ৪৮ ঘন্টা ধর্মঘটের ডাক দিলেও তার বিরোধিতা করে শনিবার রাতে […]
ফের এক হলেন তারা

কয়েকদিন আগেই জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তার স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে থাকছেন না বলে সংবাদমাধ্যমকে জানান। গত প্রায় দু’মাস ধরে তারা আলাদা থাকছেন বলেও জানা যায়। অভিমান ও খানিক মতবিরোধের জেরেই ছিল এই আলাদা হওয়া। ন্যান্সি তখন বলেন, আমি মূলত আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে জায়েদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাছাড়া সে অভিযোগ […]
সালাহর গোলে জয়ে ফিরল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লীগে জয় পেয়েছে লিভারপুল। মোহাম্মদ সালাহর পেনাল্টি থেকে করা গোলে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় লিভারপুল। শনিবার রাতে ব্রাইটনের ঘরের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। যদিও ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রেখে ম্যাচে এগিয়ে ছিলেন ক্লপের শিষ্যরা। ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। ব্রাইটন ডিফেন্ডার পাসকল গ্রব […]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান ‘উদীয়মান তারকা’ জুলিয়ান

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের এখনো প্রায় দুই বছর বাকি। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রাথমিক প্রস্তুতি। রিপাবলিকান দল থেকে আবার নির্বাচন করতে চেয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু তার সামনে বড় এক লড়াই গড়ে তুলতে ডেমোক্রেট থেকে সামনে চলে এসেছেন একঝাঁক মুখ। তাদের কেউ কেউ এরই মধ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন প্রার্থিতা। কেউবা প্রাথমিক পর্যায়ের প্রচারণা চালিয়ে […]
ঘরের মাঠে চেলসির জয়

ইংলিশ প্রিমিয়ার লীগে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে চেলসি। স্টামফোর্ডে ব্রীজে ম্যাচের নবম মিনিটে পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। ৪০তম মিনিটে সিরেয়ান ক্লার্কের গোলে ম্যাচে সমতায় ফেরে নিউক্যাসেল ইউনাউটেড। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচে বিরতিতে যায় দুই দল। ম্যাচের ৫৭তম মিনিটে চেলসিকে জয় সূচক গোল এনে দেন চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। ৯০ […]
দু’সপ্তাহ পর অভিনয়ে ফিরেছি

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নতুন বছরে গতকালই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ‘জুলি বিউটিফুল’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকের শুটিং দিয়ে নতুন বছরের কাজ শুরু করলেন বলে জানান এই অভিনেতা। এটি নির্মাণ করছেন বিপ্লব হায়দার। এই ধারাবাহিকে এই অভিনেতা দর্শকের সামনে আসছেন নতুন একটি চরিত্রের মধ্য দিয়ে। এর আগে এমন চরিত্রে তাকে দেখা যায়নি। ধারাবাহিকটি […]
সম্পদের হিসাব দিতে হবে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের

ভূমি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব সমপদের বিবরণ ফেব্রুয়ারি মাসের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততার পুরস্কার হিসেবে আমাকে মন্ত্রী করেছেন। প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে ভূমি মন্ত্রণালয়কে আমি যেকোনো […]
বিএনপির উচিত সংসদে আসা

গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে এসে কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভার সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সভাপতির সূচনা বক্তব্যের পরে সভা শুরু হয়। সভায় সাংগঠনিক কর্মসূচি এবং দলের পরবর্তী কাউন্সিল নিয়ে আলোচনা করেন […]
কানাডায় পৌঁছেছেন সেই সৌদি টিনেজার কুনুন

অবশেষে কানাডায় পৌঁছেছেন সৌদি আরবের বহুল আলোচিত সেই তরুণী রাহাফ মোহাম্মদ আল কুনুন (১৮)। শনিবার তিনি সিউল থেকে বিমানযোগে টরন্টোতে অবতরণের পর তাকে গ্রহণ করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ফলে নতুন জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে কুনুনের। এখন থেকে তিনি কানাডার নাগরিক। ধর্ম ত্যাগ করার কারণে তাকে তার পরিবার হত্যা করবে এমন অভিযোগে কুনুন নিজেকে […]
বাংলাদেশে বিকল্প খুঁজতে হবে ভারতকে

প্রতিবেশী বাংলাদেশের প্রসঙ্গ এলে গড়পড়তা যেকোনো ভারতীয়ই হয়তো অত পাত্তা দেবেন না। দেশটিকে অনেকে মনে করেন খুবই হতদরিদ্র, যেটি কিনা কেবল ঝাঁকে ঝাঁকে অবৈধ অভিবাসী ও ইসলামিস্ট মৌলবাদী রপ্তানি করে। কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের দৃষ্টিভঙ্গি এ ব্যাপারে একেবারেই ভিন্ন। তাদের কাছে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ এক কৌশলগত আংশীদার ও বন্ধুপ্রতীম প্রতিবেশী। গত […]
পণ্য পৌঁছাবে রোবো-ডগ

কল্পবিজ্ঞানে কোনো কোনো ক্ষেত্রে রোবটকে দেখানো হয়েছে মানুষের চেয়ে বেশি বুদ্ধিমত্তা হিসেবে। আবার কোথাও মানুষের বুদ্ধির কাছে তারা জিম্মি। তবে বাস্তবে রোবট মানুষের পাশে থেকে বন্ধুর মতো অনেক কাজ করে দিচ্ছে। হাসপাতাল, বাণিজ্য সহ বিভিন্ন সেক্টরে রোবটের ব্যবহার এখন সর্বজনবিদিত। পণ্য বহনের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে অনেক আগে। এখানে বলে রাখা ভাল যে ড্রোনও […]
কিশোরগঞ্জের ভৈরবে টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ!

অনলাইন ডেস্ক।। প্রতিবারের ন্যায় এ বছরও কিশোরগঞ্জের ভৈরবে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন ভৈরব ট্যুরিষ্ট ক্লাব। গত শুক্রবার সকাল ১০টায় রাজ কাচারী প্রাঙ্গনে ভৈরব ট্যুরিষ্ট ক্লাবের উদ্যোগে শতাধিক নারী-পুরুষ ও শিশুদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে বিভিন্ন বয়সের দের শতাধিক নারী-পুরুষ ও শিশুদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র […]