ইরানে হামলা চালানোর পরিকল্পনা নিতে পেন্টাগনকে নির্দেশ দেয়া হয়েছিল

পেন্টাগনকে ইরানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা নিতে গত বছর নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউস। সেপ্টেম্বরে ইরাকে দুটি ঘটনার পর এমন নির্দেশ দেয়া হয়েছিল। প্রথম ঘটনায় বাগদাদের যে কূটনৈতিক এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তার কাছে শিয়া মিলিশিয়ারা তিনটি মর্টার শেল নিক্ষেপ করে। এর দু’একদিন পরেই বসরা নগরীতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে অজ্ঞাত ব্যক্তিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এরপরই […]
হোয়াইটওয়াশের লজ্জা পেল পাকিস্তান

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে ১০৭ রানে হেরেছে সফরকারী পাকিস্তান । সিরিজে ৩-০ তে ইনিংসে হেরে হোয়াইটওয়াশ হল পাকিস্তান। প্রথম ইনিংসে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ২৫৬ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি । অলিভার এবং ফিলেন্ডারের বোলিং তোপে ১৮৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। […]
ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

নয়া দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তাকে আটকের প্রতিশোধ নেয়ার বিষয়ে সতর্ক করেছে পাকিস্তান। ওই কর্মকর্তাকে আটকের প্রতিবাদ জানানোর পরেই কেবল তাকে পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, হাই কমিশনের ওই কর্মকর্তাকে আটকের পর ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। তাতে বলা […]
বিমানবন্দরে রাতের পোশাকে আলিয়া!

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট প্রতিদিন কোনো না কোনোভাবে খবরে শিরোনামে থাকেন। এবার রাতের পোশাকে বিমান বন্দরে এসে সংবাদে এলেন তিনি। রাতের পোশাকে তাকে দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে। বলিউড তারকারা তাদের ‘এয়ারপোর্ট লুক’ নিয়ে খুবই সতর্ক। কারণ, এখানে অপেক্ষা করে শয়ে শয়ে ক্যামেরা। পান থেকে চুন খসলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তারকাদের ছবি বা ভিডিও। বিশেষ […]
মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সালমান এফ রহমান

মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান। আজ নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। দোহার ও […]
প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টার পুনঃনিয়োগ

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা বহাল থাকলেন। পুরনো দায়িত্বেই তাদের রাখা হয়েছে। গত ৭ জানুয়ারি তাদের উপদেষ্টা পদে চাকুরি অবসান ও নিয়োগ করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েব সাইটে পাঁচ উপদেষ্টার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন আপলোড করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা পদে ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা […]
অরিত্রীর আত্মহত্যা মামলায় ভিকারুননিসার অধ্যক্ষ ও শাখা প্রধানের জামিন

ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় অপর দুই আসামি অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখাপ্রধান জিনাত আখতার জামিন পেয়েজেন। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। এরআগে গত ৪ ডিসেম্বর রাজধানী ঢাকার পল্টন থানায় অরিত্রীর […]
মহাজগত থেকে পৃথিবীতে আসছে রহস্যজনক বেতারতরঙ্গ

মহাজগতের বহুদূরের একটি ছায়াপথ থেকে আসা রহস্যজনক সংকেত পাওয়ার বিস্তারিত প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ক্যানাডার একটি টেলিস্কোপে ওই সংকেত ধরা পড়েছে। তবে সংকেতের অর্থ বা কোথা থেকে সেটি আসছে, তা এখনো বিজ্ঞানীরা বের করতে পারেননি। এর মধ্যে ১৩টি দ্রুত গতির বিস্ফোরণের মতো বেতার শব্দ রয়েছে, যেটি বারবার ঘুরে ঘুরে আসছে। যেটিকে এফআরবি বলে বিজ্ঞানীরা বর্ণনা করছেন। […]
ভারত থেকে আসছে ২৯টি নতুন বিআরটিসির বাস, ঢাকার রাস্তায় চলবে ফেব্রুয়ারীতে

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ নামে ঢাকার রাস্তায় নামছে আরো ২৯টি নতুন বিআরটিসির বাস। ভারত থেকে আমদানি করা বাসগুলো ইতিমধ্যে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। বর্তমানে সেগুলো বন্দরের ডিটিআই টার্মিনালে রাখা হয়েছে। বিআরটিসি’র কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এসব বাস ঢাকার রাস্তায় চলাচল করবে। প্রথম অবস্থায় ৪টি এসি সিঙ্গেল ডেক বাস ও ২৫টি ট্রাক এসেছে […]
সখীপুরে স্কুল ছাত্রীকে ২০ দিন ধরে ধর্ষণ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে ২০ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার দিবাগত রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে মজিবর রহমান (৪২) ও তার স্ত্রী আমেনা বেগমসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে ওই রাতেই তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত মজিবর রহমানকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল […]
যে নারী পুরুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন না

আগের রাত্রে ঘুমোতে যাওয়ার সময়ে তিনি কানে রিংগিং-এর মতো শব্দ শুনছিলেন এবং তাঁর বমি পাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে সব শব্দই কানে আসছিল, কিন্তু তাঁর বয়ফ্রেন্ডের কণ্ঠস্বর তিনি কিছুতেই শুনতে পাচ্ছিলেন না। আপাতত এই বিরল অসুখের কারণেই সংবাদ শিরোনামে চিনের এক নারী। বিজ্ঞান বিষয়ক গণমাধ্যম ‘লাইভসায়েন্স’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মিস চেন নামের […]
পাকিস্তানে পিটিএম: আরেকটি ‘বাংলাদেশ’ গড়ে উঠছে?

এক বছর আগে এই দিনে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে গুলিতে নিহত হয়েছিলেন নকিবুল্লাহ মেহসুদ নামে এক যুবক। প্রথমদিকে পুলিশ দাবি করেছিল যে, মেহসুদ পাকিস্তানি তালেবানের একজন কট্টর সদস্য। সন্ত্রাসীদের গোপন আস্তানায় ঘেরাও দিয়ে অভিযান চালানোর সময় তিনি নিহত হয়েছেন। কিন্তু তার পরিবার, বন্ধুবান্ধব ও কিছু মানবাধিকার বিষয়ক সংগঠন এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, […]
অভিযুক্ত স্বাস্থ্যবিভাগের সহকারি পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুদক

ভুয়া টেন্ডারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের বাজেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। আজ সোমবার সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৯ই জানুয়ারি এক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তাকে তলব করা হয়। অভিযুক্ত অন্য তিন কর্মকর্তা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক […]
দুবাইয়ে ধর্ষণের অভিযোগে বাংলাদেশী গ্রেপ্তার

পাকিস্তানি এক যুবতীকে দুবাইয়ের একটি পার্কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশীকে। তাকে হস্তান্তর করা হয়েছে দুবাই পাবলিক প্রসিকিউশনে। এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস। অভিযোগে বলা হয়েছে, ওই যুবতী সম্প্রতি আল মামজার পার্কে বসেছিলেন বন্ধুর সঙ্গে। এ সময় দুবাই মিউনিসিপ্যালিটির স্টাফ হিসেবে পরিচয় দেয় ওই বাংলাদেশী। পরিচয় পত্র দেখতে চায় তাদের কাছে। একই […]
বিয়ের দেড় মাসের মাথায় দাম্পত্য কলহ

রণবীর সিংয়ের সঙ্গে নিজের প্রথম সাক্ষাৎ নিয়ে আগেও বহুবার কথা বলেছেন দীপিকা পাডুকোন। তবে বিয়ের পর একেবারে নতুন জিনিস প্রকাশ করলেন দীপিকা। সিঙ্গাপুরের একটি অ্যাওয়ার্ড শোতে প্রথম দেখা হয়েছিল রণবীর-দীপিকার। তারপর একদিন যশ রাজের অফিসে তাদের দেখা হয়। সেখানে রণবীর দীপিকার সঙ্গে ফ্লার্ট করা শুরু করেছিলেন। শুনতে যদিও সাধারণ লাগলেও টুইস্ট রয়েছে অন্য জায়গায়। দীপিকার […]