চাঞ্চল্যকর মামলায় সাক্ষী সংকট

চাঞ্চল্যকর মামলার সাক্ষীরা আদালতে না আসায় বিলম্বিত হচ্ছে মামলার বিচার। নির্ধারিত সময়ে সাক্ষী হাজির না হওয়ায় বছরের পর বছর ঝুলছে মামলার কার্যক্রম। চাঞ্চল্যকর অনেক মামলায় সাক্ষী না আসায় কাঠখড় পোড়াতে হচ্ছে প্রসিকিউশনকে। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে আদালতকে সাক্ষী হাজিরে সমনও জারি করতে হচ্ছে। তারপরও সাক্ষীদের আদালতে আসা নিশ্চিত করা যাচ্ছে না। সাক্ষী হাজিরে প্রসিকিউশন ও […]
কাজে না ফিরলে বেতন ও কারখানা বন্ধের হুমকি বিজিএমইএ’র

মজুরি কাঠামো নিয়ে আন্দোলনরত শ্রমিকরা কাজে না ফিরলে তাদের বেতন ও কারখানা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) নেতারা। গতকাল নিজস্ব কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিজিএমইএ’র নেতারা। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, আতিকুল ইসলাম, সহসভাপতি ফারুক হাসান, […]
‘পার্লামেন্টের বাইরেও বিরোধী দল হয়’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘পার্লামেন্টের বাইরে থেকেও জনগণের সমর্থন থাকলে বিরোধী দল হয়।’ নাইকো মামলায় অভিযোগ গঠনের শুনানিতে ব্যারিস্টার মওদুদ আহমেদ শুনানিতে বলেছিলেন, বলতে কষ্ট হয়, আমরা বিরোধী দলে থাকায় এ মামলার বিচার শুরু হচ্ছে। এ সময় পাশে থাকা কয়েকজন আইনজীবী বলেন, বিএনপি বিরোধী দলেও নেই। তাদের এ কথার পরিপ্রেক্ষিতে এজলাসে বসা […]
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ

দায়িত্ব পালনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিজিবি’র এক কর্মকর্তা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। মারধরে আহত ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাজিবুল ইসলামকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সকালে বিষয়টি নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন। এসোসিয়েশনের সাধারণ […]
পুনঃনির্বাচনের এজেন্ডা ছাড়া সংলাপে যাবে না ঐক্যফ্রন্ট

নির্বাচনের আগে যেসব দল এবং জোটের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হয়েছিল তাদের সঙ্গে আবার সংলাপে বসার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে সংলাপে আগ্রহ নেই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের। দ্রুত সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনের এজেন্ডা ছাড়া অন্য কোনো ইস্যুতে সংলাপ করতে চান না তারা। ঐক্যফ্রন্টের নেতারা মনে করেন, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের আগের সংলাপে […]
আশুলিয়ায় বিক্ষোভ, সংঘর্ষ ছয় গ্রেডে পোশাক শ্রমিকদের বেতন বাড়লো

পোশাক শ্রমিকদের মজুরি কাঠামোর গ্রেডে সমন্বয় করেছে সরকার। যৌক্তিক হারে বেতন বৃদ্ধি করে গ্রেডগুলোর মধ্যে সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তে শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামোর ছয়টি গ্রেডে বেতন বাড়িয়েছে সরকার। গতকাল শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে মালিক-শ্রমিক ও প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই সিদ্ধান্ত জানান। নতুন কাঠামোতে […]
জানালেন ওবায়দুল কাদের ফের সংলাপে বসবেন প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে যেসব দল এবং জোট সংলাপে অংশ নিয়েছে, তাদের নিয়ে ফের সংলাপে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই এই সংলাপের জন্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কবে নাগাদ এই সংলাপ শুরু হবে তা তিনি স্পষ্ট করেননি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলোচিত ওই সংলাপে দলগুলো ব্যাপক আগ্রহ ও […]
‘এ নিয়ে শ্রোতারাও প্রায়ই আমাকে অভিযোগ করেন’

সর্বশেষ দুদিন আগে ডেমরার পুলিশ লাইনের মিল বেরাকে জমকালো একটি শোতে অংশ নিয়েছেন জনপ্রিয় ফোক সংগীতশিল্পী শাহনাজ বেলী। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি নিজের গানে মাতিয়ে রাখেন শ্রোতাদের। এভাবেই নিয়মিত শো করে চলেছেন এ শিল্পী। এখন যেহেতু শো এর মৌসুম চলছে তাই প্রায় প্রতিদিনই তাকে শো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। এ […]
শ্রমিক বিক্ষোভে থমথমে আশুলিয়া

শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় সমঝোতার পর আজ সকালেও সাভারে শ্রমিক বিক্ষোভ হয়েছে। আজ সকালে সাভারের আশুলিয়ায় হামীম গুপের পোষাক শ্রমিকরা বিক্ষোভ করে। এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। পরে পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরাতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বাংলাদেশের রাজকোষ চুরি, ফিলিপাইনে ৬ কর্মকর্তার বিচার স্থগিতই আছে

বাংলাদেশের রাজকোষ চুরি দায়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) শাখা ম্যানেজার মাইয়া দিগুইতোর জেল দিয়েছে আদালত। এ মামলায় অভিযুক্ত ওই ব্যাংকের অন্য ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা স্থগিত রয়েছে। তারা হলেন আরসিবিসির সাবেক কোষাধ্যক্ষ রাউল ভিক্টর তান, রিটেইল ব্যাংকিইয়ে জাতীয় সেলস বিষয়ক পরিচালক ইসমাইল রিয়েস, রিটেইল ব্যাংকিয়ের আঞ্চলিক বিক্রয় বিষয়ক পরিচালক ব্রিজিত ক্যাপিনা, সেলস ডাইরেক্টার নেস্তর […]
বাড্ডায় হচ্ছে বাফুফের ফুটবল একাডেমি

দীর্ঘদিন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়। ১০ই নভেম্বর বাফুফের নির্বাহী কমিটির সভায় তাকে সরিয়ে ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব নেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। দুই মাস আগে কমিটি গঠন হলেও প্রথম সভা হলো গতকাল। যে সভায় একাডেমি শুরু নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। রাজধানীর বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের মাঠেই মার্চের প্রথম সপ্তাহে […]