সবশেষ শীর্ষস্থানটিও হারালেন সাকিব

একসময় তিন বিভাগেই সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‍্যাংকিংয়ে এক নম্বর জায়াগাটা পাকাপোক্তই ছিল সাকিবের। তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন অনেকদিন। এবার সেই জায়গাটা হারাতে হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। ওয়ানডে ও টি-টোয়েন্টির এক নম্বর জায়গাটি হারিয়েছিলেন কিছুদিন আগে। ধরে রেখেছিলেন টেস্টের শীর্ষ স্থানটি। এবার জেসন হোল্ডারের দুর্দান্ত […]

চলতি মাসের শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

শীতকাল কিন্তু শৈত্যপ্রবাহ নেই, এমনটা কি হতে পারে? আগামী ২৯ জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এই শৈত্যপ্রবাহের প্রভাব সারাদেশেই পড়ার সম্ভাবনা রয়েছে। রোববার (২৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে দেশে আরও একটি […]

শাহরুখ আউট, ভিকি ইন

জিরো থেকে হিরো আর বাদশাহ থেকে ভিখিরি হওয়ার গল্প শোনা যেত এতকাল। সে রকম এক গল্পের অবতারণা হতে যাচ্ছে বলিউডে। সেই গল্পে ‘জিরো’ থেকে জিরো হতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। পতনের ধারাবাহিকতায় রাকেশ শর্মার জীবনীভিত্তিক ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হলো। তাঁর জায়গায় নেওয়া হয়েছে নতুন নায়ক ভিকি কুশলকে।ভারতীয় নভোচারী রাকেশ শর্মার জীবনকে পর্দায় […]

শেখ হাসিনাকে জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন। শিনজো আবে এক অভিনন্দনবার্তায় বলেন, জাপানের সরকার ও জনগণের পক্ষে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) উষ্ণ অভিবাদন জানাই। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে শেখ হাসিনা গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে […]

ইউটিউবে বাড়ছে মানহীন ও অশ্লীল ভিডিওর সংখ্যা

ইউটিউবে বেড়েই চলেছে মানহীন ও অশ্লীল ভিডিওর সংখ্যা। দেশীয় বেশিরভাগ ইউটিউব চ্যানেলগুলোর নিয়ন্ত্রণে নেই কোনো নির্দিষ্ট নীতিমালা। যার ফলে যে যার মতোই বিভিন্ন ভিডিও বানিয়ে প্রকাশ করছে। ইউটিউবে প্রবেশ করলেই চোখে পড়ে ‘ভাবীর নজর খারাপ’, ‘দুই বউয়ের জ্বালা’, ‘মোটা বউয়ের ছোট জামাই’সহ অনেক মানহীন ও অশ্লীল নাটক, মিউজিক ভিডিও কিংবা শর্টফিল্ম। সংখ্যার দিকে যেমন এসব […]

চার ম্যাচ নিষিদ্ধ সরফরাজ

বর্ণবাদী মন্তব্য করে ক্ষমা চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকা টিম থেকে শুরু করে আন্দিলে ফেলুকোয়ায়োর কাছেও ক্ষমা চেয়েছিলেন। তাতেও রক্ষা হলো না পাকিস্তান অধিনায়কের। তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। তার যায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক। দ্বিতীয় ওয়ানডেতে সরফরাজের এমন বর্ণবাদী মন্তব্যটি ছিলো আন্দিলে ফেলুকোয়ায়োকে […]

ভ্যানিটি ব্যাগ কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে বাবার কাছে ভ্যানিটি ব্যাগ চেয়ে না পাওয়ায় তানহা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে হোগলবাড়িয়া গ্রামের লালন হোসেন ওরফে নালানের মেয়ে ও মহাম্মদপুর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। শনিবার সন্ধ্যারাতে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। স্থানীয়রা জানান, তালহা খাতুনের স্কুলে আজ নবীন বরণ […]

সেবা না দিলে চিকিৎসকদের চাকরি থেকে চলে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি হাসপাতালে চিকিৎসকরা চিকিৎসাসেবা নিশ্চিত না করলে তাদেরকে চাকরি থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, সব জেলায় সার্ভে করতে হবে, কেন হাসপাতালে ডাক্তার থাকেন না। যারা সেবা দেবেন না, তাদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত […]

সৌদি আরবে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কর্মসূচি!

সৌদি আরবের অনেক অভ্যন্তরে একটি সামরিক ঘাঁটি। স্যাটেলাইটের ছবিতে সেখানে কিছুর কারখানা বলে মনে হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেখানে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা রয়েছে। এমন কর্মসূচি যদি সৌদি আরব নিয়েই থাকে তাহলে তাতে তার দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টান ধরতে পারে। এমনিতেই সাংবাদিক জামাল খাসোগি হত্যাকা- নিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। বিশেষ করে গত […]

ছেলে বেঁচে উঠার আশায় ৩৮ দিন সমাধিতে পিতা

মৃত সন্তান বেঁচে উঠবে এই আশায় সন্তানের সমাধির পাশে ৩৮ দিন অবস্থান করেছেন এক পিতা। কিন্তু ছেলে তার বেঁচে ওঠে নি, যা জগতের নিয়ম। ভারতের অন্ধ্রপ্রদেশের থুপ্পাকুলা রামু হলেন ওই পিতা। তাকে এক তান্ত্রিক বলেছিলেন, ছেলেকে পুনরুজ্জীবিত করার একমাত্র পথ হলো তার সমাধিতে গিয়ে একটানা অবস্থান করা। এই পরামর্শ দেয়ার জন্য ওই তান্ত্রিককে ৭ লাখ […]

শরীয়তপুরে নিখোঁজের ১০দিন পর পঞ্চম শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে একটি টয়লেটের সেফটি ট্যাংকের ভেতর থেকে আল-আমিন মাঝি নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৭টার দিকে উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের বাহেরচর নাজিমউদ্দিন মোল্লা কান্দি গ্রামের হাফেজ শরীফ মোল্লার বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে […]

রাশিয়ার দুই বোমারু বিমানকে তাড়া করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়া করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ও কানাডার যুদ্ধবিমান। শুক্রবার উত্তর আমেরিকা উপকূলের কাছাকাছি দিয়ে উড়ার সময়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কম্যান্ড (নোরাড)। তারা বলেছে, শুক্রবার সকালে রয়েল কানাডিয়ান বিমানবাহিনী প্রহরা দেয় এমন এলাকায় প্রবেশ করে রাশিয়ার দুটি টিইউ-১৬০ ব্লাকজ্যাক বোমারু বিমান। এ সময় তা সনাক্ত করে দুটি […]

২৭৫ দিন পর বাড়ি ফিরলো ২০০ পরিবার

জমি নিয়ে বিরোধের জেরে একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে ২৭৫ দিন ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের ২০০ পরিবার পলাতক ছিল। অবশেষে পুলিশ প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন পর নিজ নিজ বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বাড়িতে ফিরলো তারা। শনিবার বিকালে মল্লিকপুর গ্রামের বিবাদ মীমাংসার জন্য স্থানীয় ফুটবল মাঠে এক সম্প্রীতির বন্ধন বিষয়ক সভার আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের উদ্যোগে […]

ভেনিজুয়েলার ১২০ কোটি ডলারের স্বর্ণ আটকে দিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড!

ব্যাংক অব ইংল্যান্ডের কাছে ভেনিজুয়েলার জমা আছে ১২০ কোটি ডলার মূল্যের স্বর্ণ। ওই স্বর্ণ উত্তোলন আটকে দিয়েছে এই ব্যাংকটি। বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বা তার কোনো কর্মকর্তা যেন ওই স্বর্ণ উত্তোলন করতে না পারেন। এর ফলে দেশে ক্ষমতা নিয়ে লড়াইয়ে থাকা নিকোলাস মাদুরোর প্রতি আরো বড়ো একটি আঘাত আসবে বলে মনে করা হচ্ছে। […]

মাদ্রিদ বিমানবন্দরে পরিত্যক্ত বিমান, খোঁজা হচ্ছে মালিক

মাদ্রিদের একটি বিমানবন্দরে বছরে পর বছর পড়ে আছে একটি বিমান। কোনো নড়চড় নেই তার। তাতে নেই কোনো মানুষ। কেউ এর মালিকানাও দাবি করছে না। পরিত্যক্ত ওই বিমানটিকে তাই ভৌতিক বিমান বলে আখ্যায়িত করা হয়েছে। এখন বিমানটির মালিক কে তা খুঁজে পাওয়ার চেষ্টা করছে অ্যালফ সুয়ারেজ-মাদ্রিদ বারাজাস বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটি টারমার্কে পার্ক করা রয়েছে বহু বছর […]